ভ্রমণ Archives - Report71.com

অনুমতি ছাড়া হজ নয়, শাস্তির ঘোষণা সৌদির
অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা কিংবা এর সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ এপ্রিল থেকে শুরু করে আগামী ১০ জুন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা করলে বা হজ পালনের উদ্দেশ্যে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫ হাজার ৩৩১ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে। এই নিয়ম ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ বা অবস্থান করতে চাইবেন।

এ ছাড়া যারা এমন ব্যক্তিদের জন্য ভিজিট ভিসার আবেদন করবেন-যারা হজের অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেছেন বা মক্কা ও পবিত্র স্থানগুলোতে অবস্থান করেছেন-তাদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে জরিমানার পরিমাণ গুণিত হবে। একই জরিমানা প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রেও, যারা ভিজিট ভিসাধারীদের মক্কা ও পবিত্র স্থানগুলোতে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন করেন বা করতে যান, কিংবা তাদের হোটেল, অ্যাপার্টমেন্ট, বাসা, অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা হজযাত্রীদের আবাসনে আশ্রয় দেন বা দিতে যান। এমনকি যারা তাদের অবস্থান গোপন করেন বা থাকার জন্য সহায়তা করেন, তারাও এই জরিমানার আওতায় পড়বেন।

প্রতিটি আশ্রিত, গোপনকৃত বা সহায়তা পাওয়া ব্যক্তির জন্য জরিমানার পরিমাণ গুণিত হবে। এছাড়াও, যারা অবৈধভাবে হজ পালনের চেষ্টা করবেন-তারা সৌদি আরবে বৈধভাবে বসবাসকারী হোন বা ভিসার মেয়াদোত্তীর্ণ হোন-তাদের বিরুদ্ধে পৃথক শাস্তির বিধান রয়েছে।

The post অনুমতি ছাড়া হজ নয়, শাস্তির ঘোষণা সৌদির appeared first on Report71.com.

পদ্মা সেতু : পর্যটন’র দুয়ার খুলেছে দক্ষিণ
প্রমত্তা পদ্মা পার হলেই দেখা মেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। একতারার টুংটুং আওয়াজে উপস্থিতির জানান দেন ‘ধন্য ধন্য বলি তারে…শূন্যের ওপর পোস্তা করে’-এর ফকির লালন সাঁই। বিষাদসিন্ধুর মীর মশাররফ হোসেনের জন্মভিটা, বিপ্লবী বাঘা যতীনের স্মৃতি কিংবা কবি জীবনানন্দের ধানসিঁড়ি হয়ে পৌঁছানো যায় সূর্যোদয়-সূর্যাস্তের সমুদ্রসৈকত কুয়াকাটায়। এসবকিছুই প্রকৃতি সাজিয়ে রেখেছে পদ্মার দক্ষিণ পারে, যা এতদিন বিচ্ছিন্ন ছিল রাজধানী তথা দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে। দেশের মূল ভূখণ্ড থেকে যাকে আলাদা করে রেখেছিল স্রোতঃস্বিনী পদ্মা। এই নদীর কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরতে পরতে ছড়িয়ে থাকা এসব সৌন্দর্যের সঙ্গে সাক্ষাৎ হয়নি বহু মানুষের। মাস-তিনেক হলো ঘুচেছে সেই দুঃখ। মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এখন মাত্র ৬ মিনিটে পদ্মা পার হয়ে আগের তুলনায় ২ থেকে ৫ ঘণ্টা কম সময়ে পৌঁছানো যাচ্ছে দক্ষিণের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে থাকা প্রকৃতির অপার সৌন্দর্যের কাছে।

যে কারণে পর্যটনশিল্পের ব্যাপক বিকাশ শুরু হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ভিড় বাড়তে শুরু করেছে এখানকার পর্যটনকেন্দ্রগুলোয়।

নাট্য ও সাংস্কৃতিক কর্মী শুভংকর চক্রবর্তী বলেন, ঢাকা থেকে বরিশালের দূরত্ব মাত্র ১৫৬ কিলোমিটার। এত কম দূরত্বে থেকেও সড়কপথে রাজধানীতে পৌঁছাতে লেগে যেত পুরো একটা দিন। প্রমত্তা পদ্মা আমাদের রাজধানী থেকে দূরে রেখেছিল। সেই দূরত্ব এখন আর নেই।

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি, খুলনা-৪ আসনের সংসদ-সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, ঢাকা থেকে দূরত্ব মাত্র ১৭০ কিলোমিটার হলেও মোংলা বন্দর সেভাবে দাঁড়ায়নি কেবল পদ্মার কারণে। মোংলা বন্দরের সামনে থাকা পশুর নদীর অপর পাড়েই সুন্দরবন। প্রতিবছর দেশি-বিদেশি হাজার হাজার মানুষ আসে এই বনের সৌন্দর্য দেখতে। পদ্মা পাড়ির ঝামেলার কারণে আসা-যাওয়ায় অতিরিক্ত দুটি দিন চলে যেত। পদ্মা সেতু চালু হওয়ার পর মাত্র ৩ ঘণ্টায় ঢাকা থেকে আসা যাচ্ছে মোংলা। যোগাযোগের এই সহজ সুবিধার কারণে আগের তুলনায় বাড়তে শুরু করেছে সুন্দরবন দেখতে আসা পর্যটকের সংখ্যা। কর্মচাঞ্চল্য বেড়েছে মোংলা বন্দরের।

ঐতিহ্য ও পর্যটন প্রশ্নে খুলনা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা বাগেরহাট। এখানে একদিকে যেমন রয়েছে সুফি সাধক খানজাহান আলীর মাজার, তেমনই রয়েছে ষাট গম্ভুজ মসজিদ। মোংলা বন্দরের অবস্থানও এই জেলায়। পদ্মা সেতু চালুর পর পর্যটনশিল্পের প্রসার প্রশ্নে এই জেলা এরই মধ্যে চলে এসেছে সামনের সারিতে। সেখানকার সংসদ-সদস্য শেখ হেলালুদ্দিন বলেন, এখন সেতু পাড়ি দিয়ে প্রচুর মানুষ আসতে শুরু করেছে খানজাহান আলীর মাজার, ষাট গম্ভুজ মসজিদ আর সুন্দরবন দেখতে। পর্যটকদের আগমন মানে অর্থনৈতিকভাবে এই জেলার সমৃদ্ধি।

প্রায় একই কথা বলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ-সদস্য আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। যার নির্বাচনি এলাকা ধন্য হয়েছে বিপ্লবী বাঘা যতীন আর সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায়। যেখানে এসে নিজের ছাউনি গেড়েছিলেন ফকির লালন সাঁই। সংসদ-সদস্য জর্জের এলাকায়ই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। কলকাতা থেকে খাজনা আদায়ের জন্য এ কুঠিবাড়িতে এসে অবস্থান করতেন রবীন্দ্রনাথ। সংসদ-সদস্য জর্জ বলেন, পদ্মার প্রতিবন্ধকতা থাকার পরও মানুষ বহু আগে থেকেই আসেন এসব স্থান দেখতে। খুঁজে বেড়ান আমাদের সংগ্রাম, সংস্কৃতি আর ইতিহাসের নানা দিক। পদ্মার ওপর সেতু হয়েছে। অনেক কম সময়ে পৌঁছানো যাচ্ছে কুষ্টিয়ায়। স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের ভিড়। ক্রমেই শক্তিশালী হচ্ছে এখানকার পর্যটনশিল্প। সেই সঙ্গে সমৃদ্ধ হচ্ছি আমরা।

বাগেরহাট-কুষ্টিয়ার এসব স্থান ছাড়াও কালিয়ায় উদয় শংকরের বাড়ি, নড়াইলে এসএম সুলতানের জন্মভূমি, রাজবাড়ির জমিদার ভবন, ফরিদপুরের ওড়াকান্দির মাঠ, যশোরের সাগরদাঁড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের বাস্তুভিটা ঘিরে থাকা পর্যটনকেন্দ্রগুলোয়ও এখন বাড়ছে পর্যটকদের ভিড়।

পর্যটনকেন্দ্রিক সবচেয়ে বড় সম্ভাবনার সমুদ্রসৈকত কুয়াকাটা। রাজধানী ঢাকা থেকে মাত্র ২৭৯ কিলোমিটার দূরে থাকা এই সৈকতকে বলা হয় পৃথিবীর অন্যতম নিরাপদ পর্যটনকেন্দ্র। তথ্য ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ইমেজ অ্যান্ড ইনফরমেশনের পরিচালক হাসান আবিদুর রেজা বলেন, ভৌগোলিকভাবে ভূখণ্ডের কৌণিক দ্বিবাহুতে অবস্থান কুয়াকাটার। যে কারণে প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঝড়-জলোচ্ছ্বাসে তেমন একটা ভয়ংকর হয়ে ওঠে না এই সমুদ্রতট। ১৮ কিলোমিটার প্রস্থের সৈকতে নেই কোনো চোরাবালি কিংবা পর্যটকদের ভাসিয়ে নেওয়া রিপ কারেন্ট। ভাটায় মানুষ না টানা এই সৈকতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য একই স্থানে দাঁড়িয়ে সূর্যাস্ত-সূর্যোদয় দেখার সুযোগ।

পটুয়াখালী-৪ আসনের সংসদ-সদস্য মুহিব্বুর রহমান বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় মাথা উঁচু করে দাঁড়াচ্ছে কুয়াকাটা। এখানে বিনিয়োগের উদ্যোগ নিচ্ছে অনেক শিল্পগ্রুপ। শুরু হয়েছে কুয়াকাটা, চরবিজয়, ফাতরার জঙ্গল আর রাখাইন জনগোষ্ঠী ঘিরে বিপুল পর্যটকের আগমন।

এছাড়া সম্ভাবনার দুয়ার খুলতে শুরু করেছে দক্ষিণের আরও অনেক পর্যটনকেন্দ্র। যেসব জায়গায় আগে পর্যটকদের পা খুব একটা পড়েনি। পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাহাজমারা সমুদ্রসৈকত, চর হেয়ার, সোনারচর, বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্রসৈকত, নিদ্রা পর্যটনকেন্দ্র, বিহঙ্গ দ্বীপ, বানারীপাড়ায় শেরেবাংলা এ কে ফজলুল হকের বাস্তুভিটা, ঝালকাঠিতে কবি কামিনী রায়ের বাড়ি, বরিশালে মুকুন্দ দাসের কালীবাড়ি ও স্বরূপকাঠিতে পেয়ারা বাগানের জলের রাজ্য। এরকম জানা-অজানা প্রকৃতির অগণিত সৌন্দর্যের রাজ্যে এখন ভিড় করছে মানুষ।

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক বরিশাল-১ আসনের সংসদ-সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মাজার জিয়ারত করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে চায় অগণিত মানুষ। অনেকে আছেন যারা নদীভীতির কারণে এতদিন আসেননি। পদ্মা সেতু চালু হওয়ার পর জাতির পিতার মাজার পরিদর্শন এবং জিয়ারত প্রশ্নেও বাড়তে শুরু করেছে ভিড়।

The post পদ্মা সেতু : পর্যটন’র দুয়ার খুলেছে দক্ষিণ appeared first on Report71.com.

কুয়াকাটায় সাগর গর্ভের আতংকে মসজিদ ও মনিন্দর
হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধিঃ-

কুয়াকাটা সৈকত থাকা দুইটি ধর্মীও প্রতিষ্ঠান হুমকির মুখে যে কোন সময় সাগর গর্ভে চলে যেতে পারে। সামনে জোঁতে সাগর সৈকত জামে মসজিদ ও শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির যা একই স্থানে স্বাক্ষী হয়ে প্রায় দুই যুগ ধরে দাড়িয়ে আছে যা আগামী জোঁতে সাগর গর্ভে বিলিন হওয়ারা সম্ভাবনা রয়েছে। দ্রæত কতৃপক্ষ এ বিষয় পদক্ষেপ না নিলে কুয়াকাটার সাম্প্রদায়ীক সম্প্রতি যে আলো তা নিবে যাবে এমটাই জানান দিচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, কুয়াকাটা জিরো পয়েন্ট গিয়ে সৈকতে নামার সময় পূর্বদিকে একই রাস্তায় প্রথমে মুসলমানদের দোতালা একটি জমে মসজিদ মাদ্রাসা পরে হিন্দু ধর্মালম্বীদের বিশাল বাউন্ডারীর মধ্যে ৩ টি ভবনে ৪টি মন্দির রয়েছে। যেখানে গত বছর শেষ দিকে পাউবো নামে মাত্র জিও ব্যাগ ও টিউব দিয়ে কোন রকম রক্ষা করার জন্য কাজ করেছিল তা এই বছর সাগর মাঝে চলে গেছে।এই ধর্মীও প্রতিষ্ঠান দুইটিতে আগত ভ্রমন পিপাসুরা কুয়াকাটার একদম সৈকত জুড়ে থাকায় আনন্দ বিনোদনে পাশাপাশি খুব সহজে যে যার ধর্ম করতে পারত।অনেক কষ্ট করে স্থানীয়রা সৈকতের পাশে এই ধর্মী প্রতিষ্ঠান দুটি গড়ে তুলে। আল্লাহর ঘর এই মসজিদটি এই ভাবে সাগরে বিলিন হবে তা মানতে নারাজ। ওই মসজিদের সাবেক খতিব ক্কারী নজরুল ইসলাম বলেন ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই মসজিদে আমি ইমামতি করেছি অনেক স্মৃতি বিজড়িত আছে তখন সাগর ছিলো অনেক দুরে এখন একেবারেই নিকটে এসে গেছে সাগর পারে নামলেই মসজিদ আর সাগরের ঢেউ দেখলেই কান্না আসে কখন জানি বিলিন হয়ে যায়। তাই এই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমি দাবি করব দ্রæত বড়কোন প্রকল্প দিয়ে এই মসজিদসহ এলাকাকে রক্ষা করুন। ওই মসজিদ ঘেষা সাগর পারে শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল বলেন সামনের জোঁতে মন্দিরের বাউন্ডারী দেয়াল পরে যাবে তাই প্রতিবারই এই সময় পাউবোর সহয়তা সামন্য অস্থায়ী ভাবে জিওটিউব দিয়ে রক্ষা করার চেষ্ঠা চলছে। তা নিয়ে খুব আতংকে থাকি কখন বড় কোন দূর্ঘটনা ঘটে যায়। এব্যাপারে কলাপাড়া উপজেলার নির্বাহী প্রকৌশলী (পাউবো) আরিফ হোসেন দৈনিক মানবজমিনকে বলেন, মন্দিরও ও মসজিদ রক্ষ করার জন্য মাঝ খানে এ্যাভাব বিল ডাকা হয়েছিল  সেখানে ঠিকাদার গন অনিহা প্রকাশ করে তাই এখন জরুরী ভিত্তিতে কাজ করার চেষ্টা চলছে।

The post কুয়াকাটায় সাগর গর্ভের আতংকে মসজিদ ও মনিন্দর appeared first on Report71.com.

রানীর হেঁটে যাওয়া পথ ধরে বরিশালের ‘দুর্গাসাগর!’
রানীর হেঁটে যাওয়া পথ ধরে বরিশালের ‘দুর্গাসাগর!’

ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধশালী প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নদীমাতৃক জেলা বরিশাল। ভ্রমণ পিপাসুদের কাছে এই জেলার অন্যতম ভ্রমণস্থান দুর্গাসাগর দীঘি। প্রতিদিন এ দীঘির সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বানারীপাড়া-বরিশাল সড়কের পাশেই এ দীঘির অবস্থান। বরিশাল শহর থেকে এর দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।

জানা যায়, স্থানীয় জনগণের পানি সঙ্কট নিরসনে ১৭৮০ খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিব নারায়ন তার স্ত্রী রানী দুর্গাবতীর নাম অনুসারে এই দীঘির নামকরণ করেন দুর্গাসাগর।

কথিত রয়েছে, রানী দূর্গাবতী একবারে যতদূর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন ততদূর পর্যন্ত এ দীঘি খনন করা হয়। সেই আমলে এই দীঘি খননে ব্যয় হয় তিন লাখ টাকা। দিঘী খননে এক রাতে রানী প্রায় ৬১ কানি জমি হেঁটেছিলেন।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, দীঘিটি ৪৫ একর ৪২ শতাংশ জমিতে অবস্থিত। এর ২৭ একর ৩৮ শতাংশ জলাশয় এবং ১৮ একর চার শতাংশ পাড়। দীঘির উত্তর-দক্ষিন পাড়ের দৈর্ঘ্য ১৪৯০ ফুট এবং পূর্ব-পশ্চিমে প্রশস্ত ১৩৬০ ফুট। দীঘির চারপাশ দিয়ে হাঁটার জন্য ১ দশমিক ৬ কিলোমিটার রাস্তা রয়েছে। এছাড়াও দীঘিটির মূল সৌন্দর্য এর মাঝখানের ছোট্ট টিলাটি। যা এ দীঘির সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

একটা সময় ছিল— শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখর থাকতো পুরো দুর্গাসাগর এলাকা। তবে বর্তমানে পরিবেশ বিপর্যয় ও পাখি শিকারিদের উৎপাতে অতিথি পাখির তেমন একটা দেখা মিলে না।

Durga-Sagar-pic-3দীঘির চারপাশে নারিকেল, সুপারি, শিশু, মেহগনি প্রভৃতি বৃক্ষ রোপন করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে। যা বর্তমানে দীঘিটির শোভা আরও বেশি বাড়িয়ে তুলেছে। এছাড়াও দীঘির দু’পাশে রয়েছে দুটি বিশালাকার শান বাঁধানো ঘাট। দীঘির চারপাশে বাঁধাই করা রাস্তায় হাঁটতে হাঁটতে ভ্রমণ পিপাসুরা উপভোগ করতে পারেন দীঘির মনোমুগ্ধকর সৌন্দর্য।

বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে দীঘির পশ্চিম পাড়ে ঘাট সংলগ্ন স্থানে নির্মাণ করা হয়েছে জেলা পরিষদের ডাকবাংলো। ইচ্ছা করলে ভ্রমণকারীরা এখানে রাতও কাটাতে পারেন।

ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে দিঘীর মধ্যে বাচ্চাদের জন্য ছোট্ট একটি শিশু পার্ক ও চিড়িয়াখানায় স্থাপন করেছে জেলা প্রশাসন। চিড়িয়াখানায় রয়েছে বেশ কয়েকটি হরিণ, বানর, ময়ূরসহ বেশকিছু জীবজন্তু। আগত পর্যটকদের বিনোদনের জন্য দিঘীতে নৌকার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। ঘন্টা প্রতি দুই শ’ টাকার বিনিময়ে নৌকা নিয়ে পুরো দীঘি ঘুরে বেড়াতে পারেন ভ্রমন পিপাসুরা। দীঘিতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তায় রয়েছে সিসি ক্যামেরাও।

Source. Dhakamail.com

The post রানীর হেঁটে যাওয়া পথ ধরে বরিশালের ‘দুর্গাসাগর!’ appeared first on Report71.com.

কালের স্বাক্ষি বানারীপাড়ার সহমরণ মঠ
জিএম রিপন, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ঘোষের বাড়ির প্রাচীন নিদর্শন সহমরণ মঠটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন সতীদাহ প্রথা অনুযায়ী, স্বামী মারা গেলে স্ত্রীকেও জীবন দিতে হতো। এই মঠটি তারই নিদর্শন। এটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সরেজমিনে দেখা যায়, বানারীপাড়া পৌর শহরের প্রাণকেন্দ্র ৪নং ওয়ার্ডে ঘোষের বাড়ির অবস্থান। এখানে সহমরন মঠটির একপাশে কাপড় দিয়ে আড়াল করে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, আগে মঠের গায়ে নামফলক খোদাই করা ছিল। কে বা কারা সেটি তুলে ভুল তথ্য সম্বলিত একটি টিনের সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছে।

বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তরুনেন্দ্র নারায়ন ঘোষ (তরুণ ঘোষ) ও তার স্ত্রী মায়া ঘোষ  জানান, প্রায় দুইশ বছর আগে এ বাড়ির ধর্ম নারায়ন ঘোষের মৃত্যু হলে পারিবারিক শ্বশানে তার সৎকার করা হয়। ওই সময় প্রাচীন রীতি অনুযায়ী একই শ্বশানের একই চিতায় তার স্ত্রী হেমলতা ঘোষকেও সৎকার করা হয়।

তরুনেন্দ্র নারায়ন ঘোষ জানান, তার দাদু সম্পর্কের পূর্ব-পূরুষ ধর্ম নারায়ন ঘোষ ও তার স্ত্রী হেমলতা ঘোষের সহমরণ হওয়ার পর এর নিদর্শন হিসেবে সেখানে মঠটি নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, আমরাই এটির রক্ষণাবেক্ষণ করে আসছিলাম। কিন্তু বর্তমানে সপরিবারে বরিশাল শহরে বসবাস করায় ঐতিহ্যবাহী ঘোষের বাড়ির সেই সহমরণ মঠটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশিষ দাস বলেন, প্রাচীন সহমরণ মঠটি দেখে ভবিষ্যত প্রজন্ম জানতে পারবে, সতীদাহ প্রথা আইনের কালো অধ্যায়- কিভাবে নারীদের প্রতি অন্যায় অবিচার করা হয়েছিল। তাই মঠটির রক্ষনাবেক্ষণ প্রয়োজন। একই দাবি জানিয়েছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতারাও।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, এ ব্যাপারে লিখিতভাবে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে বানারীপাড়া পৌরসভার মেয়র ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন, পৌর শহরে অবস্থিত অতিপ্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণে কাজ করা হবে।

জানা গেছে, ১৮১৫ থেকে ১৮১৯ খ্রিষ্টাব্দের মধ্যে সতীদাহ প্রথা অশাস্ত্রীয় ও নীতি বিরুদ্ধ প্রমাণ করে রাজা রামমোহন রায় দু’টি পুস্তিকা লেখেন এবং প্রতিবাদ করেন। পরবর্তীতে ১৮২৯ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর বেঙ্গলের গর্ভনর লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করেন। এই আদেশকে চ্যালেঞ্জ করে হিন্দু সমাজের একটি অংশ লন্ডনের প্রিভিকাউন্সিলে মামলা করেন। এ সময় রাজা রামমোহন রায় আদালতে প্রমাণ করে দেন, সনাতন ধর্মে সতিদাহ বলে কিছু নেই। ফলে ১৮৩২ খ্রিষ্টাব্দে প্রিভিকাউন্সিল উইলিয়াম বেন্টিংয়ের আদেশ বহাল রাখেন।

এরপর প্রখ্যাত সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার লেখনীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী নারীদের বিধবা বিবাহ প্রথা চালুর আন্দোলন করেন। ১৮৫৬ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহায়তায় ভারতবর্ষের সকল বিচার ব্যবস্থায় হিন্দু বিধবাদের বিবাহ বৈধ করা হয়। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড় লাট লর্ড ক্যানিং অইন (দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট) প্রনয়ন করে বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেয়া হয়।

The post কালের স্বাক্ষি বানারীপাড়ার সহমরণ মঠ appeared first on Report71.com.

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাওয়ার এমভি বে ওয়ান ক্রুজের সময়সূচি
চট্টগ্রাম-সেন্টমার্টিন সাগর পথে আবারও ২৫ নভেম্বর থেকে  সরাসরি যাত্রা শুরু করছে দেশের প্রথম বিলাসবহুল ক্রুজ শিপ ‘এমভি বে ওয়ান’। সপ্তাহে তিনদিন চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নং ঘাট থেকে রাত ১১ টায় বে ওয়ান ছেড়ে যাবে। রোববার ( ২১ নভেম্বর ) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ।

তিনি বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন চট্টগ্রাম থেকে

সেন্টমার্টিন যাবে জাহাজটি। এরপর সেন্টমার্টিন থেকে বেলা ১১ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাই এবার বে ওয়ানের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবি দীর্ঘদিনের। কর্ণফুলী শিপ বিল্ডার্স (লি.) এর উদ্যোগ ও পরিচালনায় অবশেষে এই দাবি পূরণ হয়।

চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌ-রুটে সমুদ্রগামী বিলাসবহুল কোনো জাহাজের যাতায়াত এটাই প্রথম।

এমভি বেওয়ান’ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, বিলাসবহুল ক্রুজ শিপে ভাড়া বেড়েছে। চট্টগ্রাম-সেন্টমার্টিন আসা যাওয়ার ভাড়া বেড়ে হয়েছে ইকোনমি ক্লাস চেয়ার ( ডেক “ E & F ” ) ৪ হাজার টাকা, বিজনেস ক্লাস চেয়ার ( ডেক “ D ” ) ৫ হাজার ৪০০ টাকা, বাঙ্কার বেড ( ডেক “ C ” ) ৮ হাজার টাকা, ওপেন ডেক ৬ হাজার ৫০০ টাকা, ভিআইপি প্রেসিডেনশিয়াল কেবিন ৪০ হাজার  টাকা ( ২ জনের জন্য )। এ রকম  ১৪ টি রুম আছে।

প্রেসিডেনশিয়াল প্লাস কেবিনের ভাড়া ৬০ হাজার টাকা ( ৪ জনের জন্য )। এরকম ৪ টি রুম  আছে। রয়্যাল কেবিন ৫৫ হাজার  টাকা ( ২ জনের জন্য ) এরকম ২ টি রুম আছে। ফ্যামিলি বাঙ্কার কেবিন ৬০ হাজার  টাকা ( ৪ জনের জন্য )। এরকম ১২ টি কেবিন  আছে ।

ভি আই পি কেবিনের ভাড়া ৬০ হাজার টাকা ( ২ জনের জন্য )। এরকম ৪ টি রুম আছে। দি ইম্পেরোর্স কেবিন ৬০ হাজার  টাকা। থাকা যাবে ২ জন। এরকম ৬ টি রুম আছে।

এছাড়া ওয়ান ওয়ে ভাড়া ও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ইকোনোমি ক্লাস ২ হাজার ২০০ টাকা, বিজনেস ক্লাস ৩ হাজার  টাকা, বাঙ্কার বেড ৪ হাজার ৪০০ টাকা ও ওপেন ডেক ৪ হাজার টাকা।

অপরদিকে ভিআইপি প্রেসিডেনশিয়াল কেবিন ২৮ হাজার  টাকা, ভিআইপি প্রেসিডেনশিয়াল প্লাস কেবিন ৩৫ হাজার  টাকা, রয়্যাল কেবিন ৩৩ হাজার টাকা, ফ্যামিলি বাঙ্কার কেবিন ৩৫ হাজার  টাকা। ভিভিআইপি কেবিন ৩৫ হাজার টাকা ও দি ইম্পেরোর্স কেবিন ৩৫ হাজার  টাকা।

সূএঃDhaka Post

The post চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাওয়ার এমভি বে ওয়ান ক্রুজের সময়সূচি appeared first on Report71.com.

জৌলুস হারিয়েছে চাখার সরকারি ফজলুল হক কলেজ
বানারীপাড়া প্রতিনিধি॥ ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অনগ্রসর বাঙালী জাতিকে অগ্রসর জাতিতে রুপান্তরিত করতে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী বাংলার বাঘখ্যাত শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হক দেশের বিভিন্ন এলাকায়  বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় তিনি ১৯৪০ সালে তাঁর এলাকা চাখারে ৩৫ একর সম্পত্তির ওপর নিজ নামে ফজলুল হক কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে কলেজটি সরকারীকরণ করা হয়। ৮১ বছর ধরে চাখার সরকারী ফজলুল হক কলেজ বরিশাল অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। এ কলেজ থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী পরবর্তীতে প্রশাসন ও রাজনীতির শীর্ষ পদে আসীণ হয়ে দেশ বিদেশে সুখ্যাতি ছড়িয়েছেন। ঐতিহ্যবাহী এ কলেজে সর্বশেষ ১৯৮০-৮১ সালে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময়ের কলেজের জিএস, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  চাখার ইউপি’র সদ্য সাবেক চেয়ারম্যান খিজির সরদার জানান, এক সময় এ কলেজে শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজারের ওপরে ছিলো। ওই সময় শিক্ষার্থীদের পদভারে শুধু কলেজ ক্যাম্পাস নয় গোটা চাখার ও পাশ্ব¦র্তী এলাকাও মুখরিত ছিলো। দক্ষিনাঞ্চলের দূর দূরান্ত থেকে শিক্ষা নিতে আসা শিক্ষার্থীরা তখন চাখার ও এর পাশের ইউনিয়নের বিভিন্ন বাসাবাড়িতে ভাড়া নিয়ে আবার অনেকে লজিং মাষ্টার হিসেবে থেকে লেখাপড়া করতো। খিজির সরদার আরও জানান,আগে ৩ বছর পরপর ছাত্রসংসদ নির্বাচন হতো। নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিত। চাখার কলেজ ছাত্রসংসদ নির্বাচনে পরিমল কুণ্ডু সহ-সভাপতি (ভিপি) এবং তিনি সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন। তিনি আরও বলেন, ১৯৮৪ সালে কলেজে সর্বশেষ ছাত্রসংসদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং নির্বাচন পণ্ড হয়ে যায়। এ নির্বাচনের পর থেকে এ কলেজে আর কোনো ছাত্রসংসদ নির্বাচন হয়নি। সেই সময়ের সরব ছাত্র সংসদ এখন কেবলই ধুসর স্মৃতি।  বর্তমান শিক্ষার্থীরা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবী জানিয়েছেন। এদিকে কালের পরিক্রমায় বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলায় অসংখ্য কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর চাখার সরকারী ফজলুল হক কলেজ তার পুরনো জৌঁলুস হারিয়ে ফেলে। অথচ এক সময় বৃহত্তর দক্ষিণাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে এ বিদ্যাপীঠটি আলোড়ন সৃষ্টি করেছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি শিক্ষার গুণগত মান রক্ষা করে আসছিল। এ কলেজে স্বল্প খরচে মেধাবী ও দরিদ্র পরিবারের সন্তানরা সুশিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে কলেজে বাংলা, ইংরেজী, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা মোট ৯টি বিষয়ে অনার্স কোর্স চালুর পরেও তার পুরনো সেই গৌরবে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছেনা। কলেজে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ হাজারে এসে নেমেছে। অন্তহীণ সমস্যা ও সংকটে কলেজটি অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।  দুই দশক পূর্বে নির্মিত কলেজের তিন তলা ভবন দুটি নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় এরই মধ্যে পলেস্তারা খসে পড়ে এবং দেয়াল ও ছাদে অসংখ্য ফাঁটল সৃষ্টি হয়ে বেহাল হয়ে পড়েছে। বৃষ্টি নামলেই ছাদ চুইয়ে পানি শ্রেণী কক্ষের ভিতরে পড়ে একাকার হয়ে যায়। ফলে পাঠদান ব্যহত হওয়ার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া ১৯৬৮ সালে নির্মিত বিজ্ঞান ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ায় প্রতিটি কক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছেন না। দীর্ঘ ভোগান্তি শেষে বর্তমানে একটি একাডেমিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। ৬ তলা বিশিষ্ট এ ভবনটিতে কার্যক্রম শুরু হওয়ার পরে কলেজে ব্যবহারিক বিজ্ঞান ভিত্তিক প্রসারতা লাভ করবে। এদিকে অধ্যক্ষের বাসভবন ও ছাত্রাবাস জরাজীর্ণ ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। শিক্ষকদের বসবাসের জন্য নেই ডরমেটরি । ফলে অধ্যক্ষসহ শিক্ষকদের বরিশাল শহর কিংবা অন্যত্র বসবাস করতে হয়। আবাসিক কোয়ার্টার সংকটে যোগদানের পর অল্প সময়ের মধ্যে শিক্ষকরা অন্য কলেজে বদলি হয়ে যান। ফলে শিক্ষক সংকটে মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত পাঠগ্রহণ করতে না পেরে কাঙ্খিত ফলাফল করতে পারছেন না। শিক্ষক কোয়ার্টার না থাকায় শিক্ষক সংকটও কাটছে না। কোটা অনুযায়ী শিক্ষক পাওয়া যাচ্ছে না। কলেজে ছাত্র ও ছাত্রী নিবাস  না থাকায় ভর্তির কোটা অনুযায়ী দেশের বিভিন্ন এলাকা থেকে আসা একাদশ, দ্বাদশ ও অনার্স বিষয়ের শিক্ষার্থীরা আবাসন সংকটে রয়েছেন। ঐতিহ্যবাহী এ কলেজে অধ্যক্ষ,১২ টি প্রভাষক,৪টি সহকারী অধ্যাপক,৭ টি সহযোগী অধ্যাপক, ৩টি প্রদর্শক এবং লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ান পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া ১৩টি চতুর্থ ও তৃতীয় শ্রেণীর পদ শুণ্য রয়েছে। বিশেষ করে  হিসাবরক্ষক ও হিসাব সহকারী পদ শুন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে।  ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে  প্রফেসর এ.এস.এম হাবিবুল ইসলাম দায়িত্ব পালণ করছেন। ২০১৬ সালের ১৩ নভেম্বর পাঁচতলা বিশিষ্ট ২টি একাডেমিক ভবন, তিন তলা বিশিষ্ট দুটি ছাত্র ও ছাত্রী নিবাস নির্মাণ ও অধ্যক্ষ’র কোয়ার্টার সংস্কার এবং আসবাব পত্রের জন্য শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করা হয়। এর মধ্য থেকে শুধু একটি ৬ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এদিকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে দেশ এগিয়ে যাওয়ার তথ্য প্রযুক্তির প্রসারের এই সময়ে সরকারী এ কলেজে নেই কম্পিউটার ল্যাব। ১৯৪০ সালে কলেজ প্রতিষ্ঠার সময় নির্মিত সুউচ্চ দ্বিতল ভবনটি এখনও ভাল থাকায় সেই সময়ের ঠিকাদার সহ সংশ্লিষ্টদের সততার বিষয়টি আজও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। এদিকে ২০১৬ সালে মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদকে প্রধান অতিথি করে ঐতিহ্যবাহী এ কলেজের ‘হিরক জয়ন্তী’ উদযাপনের প্রস্তুতি শুরু করেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ণ হয়নি। এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য  ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম বলেন,চাখার সরকারি ফজলুল হক কলেজে একটি নতুন ছয়তলা ভবন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাঙালী জাতির মহান নেতা শের-ই বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ কলেজের  শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটালাইজেশনসহ  হারানো হৃদগৌরব ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। কলেজের সাবেক ছাত্র ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন, বর্তমান সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ওপর ব্যাপক জোর দিয়েছে। কিন্তু চাখার কলেজে আধুনিক শিক্ষার ছোঁয়া লাগেনি। কলেজে পর্যাপ্ত জায়গা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। কলেজের শিক্ষাব্যবস্থা ডিজিটালাইজড করা দরকার। সব বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করাসহ চাখার সরকারি ফজলুল হক কলেজকে তিনি প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি জানান। এ প্রসঙ্গে চাখার সরকারি ফজলুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম হাবিবুল ইসলাম বলেন নানা সংকটের মধ্যেও কলেজের অতীত হৃদগৌরব ফিরিয়ে আনতে নানা মুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে গোটা দক্ষিনাঞ্চলকে অন্ধকার থেকে আলোর পথে উত্তরণে যে কলেজটি আলোবর্তিকার ভূমিকা পালণ করেছে সংকট ও সমস্যা দূর করে সেই কলেজটির আবারও হারানো হৃদগৌরবে ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন শিক্ষা সচেতন এলাকাবাসী।

The post জৌলুস হারিয়েছে চাখার সরকারি ফজলুল হক কলেজ appeared first on Report71.com.

কুয়াকাটায় পর্যটকদের বরণের প্রস্তুত
হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধিঃ

আগামী ১৯ আগস্ট দেশের পর্যটন কেন্দ্র গুলো খুলে দেওয়ায় কুয়াকাটায় ট্যুরিজম ব্যবসায়ীদের মাঝে এখন খুশির বন্যা বইছে। র্দীঘ ৪ মাস ১৯ দিন পড়ে পর্যটন কেন্দ্র গুলো খোলার নির্দেশনা মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোঃ রেজাউল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপণ জারিতে তা মিডিয়ায় প্রকাশ করার সাথে সাথে ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। কুয়াকাটার হোটেল মোটেল ,রির্সোট,রেস্তোরা ট্যুরিজম ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়েন তাদের ব্যবসায়ী কাজ নিয়ে।

সরজমিনে গিয়ে দেখা যায়-কুয়াকাটা হলিডে হোমস, সিকদার রিসোর্ট, হোটেল খান প্যালেস,গ্রেভার-ইন , ওশান ভিউ,সী ক্রাউন, রেইনড্রোপ, কুয়াকাটা গেস্টহাউজ ,বিচ হ্যাভেন,বনানী, কুয়াকাটা ইনসহ প্রায় অর্ধশত অভিজাত গুলো কর্মকর্তা- কর্মচারী এসব প্রতিষ্ঠান গুলো সাজ গোজের জন্য ব্যস্ত হয়ে পড়েন। কার আগে কে হোটেল মোটেল গুলো পরিছন্ন করে রাখতে পারে তার জন্য রিতিমত চলছে প্রতিযোগীতা।

এ দিকে অন্যসকল ব্যবসায়ীরা একই কাজে পার করছেন। কুয়াকাটা সী ট্যুরিজমের পরিচালক জনি আলমগীর জানান আজ প্রায় ৫ মাস বসে আছি লকডাউনে কারণে অফিসের কোন কাজ কর্মনেই করোনা ভাইরাসের কারণে সকল কিছুই বন্ধ রয়েছে ।

এই কুয়াকাটায় কয়েক শ কোটি টাকা ক্ষতির লোকসান হয়েছে। তবে আজ সরকার স্বাস্থ্যবিধি মেনে যে প্রজ্ঞাপন দিয়েছে তাতেই আমরা খুশি সে ভাবেই আমরা ব্যবস্থা করতে পারবো।

কথা হয় থ্রী স্টার মানের প্রতিষ্ঠান সিকদার রিসোর্টের অপরেশন ম্যানেজার এমডি আলামিন খান উজ্জল‘র সাথ- সরকার যে শর্তদিয়ে পর্যটন কেন্দ্র গুলো খুলে দিয়েছে সে ভাবেই আমরা পর্যটকদের বরণ করতে আমাদের এই বড় প্রতিষ্ঠান প্রস্তত রয়েছি। এবং এতদিন অনেক শ্রমিকরা বাড়ীতে বসে রয়েছে তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশনা রয়েছে।

কুয়াকাটা ট্যুরিজম মেনেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম)‘র সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব জানান- মহামারি করোনার ভাইরাসে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্পো এর সাথে দেশের ৪০ লক্ষ লোকের জীবন জিবীকা জড়িয়ে রয়েছে। এ বিবেচনা করে সরকার ১৯শে আগস্ট দেশের সকল পর্যটন কেন্দ্র গুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহন করেছেন এ জন্য ধন্যবাদ জানাই। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এএসপি  মোঃ আব্দুল খালেক জানান, পর্যটন খুলে দেওয়ার ব্যপারে এখন অফিশিয়াল ভাবে কোন নির্দেশনা আসে নাই তবে নির্দেশনা আসলে সেই মোতাবেক পর্যটকদের নিরাপত্তা দেওয়া হবে।

The post কুয়াকাটায় পর্যটকদের বরণের প্রস্তুত appeared first on Report71.com.

যৌবন ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা
ডেস্ক রিপোর্ট:

জনশূন্য সৈকতে অবিরত আছড়ে পড়ছে নিঃসঙ্গ ঢেউ। যেখানে কান পাতলেই ধরা দেয় গহীনের সম্মোহনী শব্দ। সৈকতে আনাগোনা নানান জীববৈচিত্রের। এমন রূপ এখন স্বাভাবিক সময়ে পর্যটকদের আশ্রয় দিতে মহাব্যস্ত থাকা কুয়াকাটা সমুদ্র সৈকতের। করোনাকালে পর্যটক সমাগম না হওয়ায় যৌবন ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা। এতে পর্যটন পেশার ক্ষতি হলেও দূষণমুক্ত সৈকত পেয়েছেন স্থানীয়রা।

মানুষের ঠাসা ভিড় না থাকায় কুয়াকাটা সৈকতে এখন লাল কাঁকড়ার অবাধ বিচরণ। করোনাকালে দফায় দফায় লকডাউনে পর্যটকশূন্য হয়ে সৈকতে দূষণ কমে প্রাণ ফিরেছে বলছেন স্থানীয়রা।

সৈকতে পর্যটনের সাথে যুক্ত কয়েকজন জানান, আগে পর্যটকের জন্য পাখি আসতো না। এখন নিয়মিত পাখির আওয়াজে মুখরিত হয়ে থাকে পরিবেশ। পানির রংও অনেক সুন্দর হয়েছে। গাছপালাও আগের থেকে অনেক সবুজ।

বিধিনিষেধ উঠে যাওয়ার পরও যেন এমন প্রাকৃতিক সৌন্দর্য অটুট থাকে, সে লক্ষ্যে পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, এ ব্যাপারে সচেতন হতে হবে যেন পর্যটক আসা শুরু হলেও এই প্রাণবৈচিত্র ধরে রাখা যায়।

১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকতবিশিষ্ট সাগরকন্যা কুয়াকাটাকে ১৯৯৮ সালে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করেছিল সরকার।

The post যৌবন ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা appeared first on Report71.com.

করোনাকালে ভ্রমণে যা করা আবশ্যক
প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। বারবার সতর্ক করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। যেহেতু গত বছর পুরো সময়টাই প্রায় কেউ ঘুরতে যেতে পারেননি, তাই সবাই বসে আছেন একটু সুযোগ পেলেই বেড়াতে যাবেন কোথাও। কিন্তু অনেকের মনে প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে কি আদৌ ঘুরতে যাওয়া নিরাপদ হবে? করোনা সংক্রমণের মধ্যে কি উচিত হবে ঘুরতে যাওয়া? কী করা যেতে পারে?

যদি সম্ভব হয়, পিছিয়ে দিন ঘুরতে যাওয়ার তারিখ

আপনার যদি ঘুরতে যাওয়ার তারিখ ইতোমধ্যেই ঠিক হয়ে থাকে, আপনি হয়তো ভাবছেন যাবেন কি যাবেন না। যদি সম্ভব হয়, তবে অবশ্যই ঘুরতে যাওয়ার তারিখ পিছিয়ে দিন। এই সময় সংক্রমণ অনেকাংশেই বেড়েছে, কিন্তু যে সময় সংক্রমণ আবার নিয়ন্ত্রণে আসবে, সে সময় আপনি ঘুরতে যেতে পারেন।

ঘুরতে যাওয়ার আগে ও ফিরে টেস্ট করান

আপনি ঘুরতে যাওয়ার অন্তত একদিন আগে কোভিড টেস্ট করিয়ে নিন। এতে নিশ্চিত হয়ে যাবেন আপনি সংক্রমিত কি না। সংক্রমিত না হলে আপনি তো অবশ্যই ঘুরতে যেতে পারেন। আর ফেরার পরেও কোভিড টেস্ট অবশ্যই করিয়ে নেবেন। সুরক্ষিত ও নিরাপদ থাকার জন্য আপনার নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

ব্যবহার করুন স্যানিটাইজার

ভ্রমণে স্যানিটাইজার সঙ্গে রাখুন। করোনা মহামারিতে নিরাপদ থাকতে নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করুন। পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণ করলে তাঁদেরও স্যানিটাইজার ব্যবহারে উৎসাহ দিতে হবে।

লেনদেন করুন কার্ড ও মোবাইল ব্যাংকিং অ্যাপে

বিভিন্ন দেশে করোনা মহামারির ঝুঁকি এড়ানোর জন্য নগদ লেনদেনে নিরুৎসাহিত করা হচ্ছে। যতটা সম্ভব ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন করুন।

নিরাপদ দূরত্ব মেনে চলুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে যতটা সম্ভব সামাজিক দূরত্ব মেনে ভ্রমণ করুন। সংখ্যায় যতটা সম্ভব কম লোক সঙ্গে নিয়ে ভ্রমণ করুন। সম্ভব হলে একাই ভ্রমণ করুন। নিরাপদ দূরত্ব মেনে চলুন।

নিজে মাস্ক পরুন, অন্যকেও উৎসাহিত করুন

করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরতেই হবে। বিশেষ করে ভ্রমণের সময় মাস্ক পরা আবশ্যক। গাড়িতে থাকা অবস্থায় কিংবা হাঁটার সময়ও মাস্ক পরলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম।

জনপ্রিয় জায়গা বাদ দিয়ে অফবিট জায়গা বেছে নিন

জনপ্রিয় জায়গা, যেমন—কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট—সেখানে স্বাভাবিকভাবেই খুব বেশি ভিড় হয়। সেসব জায়গা পরিহার করে নতুন কোনও জায়গায় অথবা উত্তরবঙ্গের কোনও নির্জন গ্রাম থেকে ঘুরে আসতে পারেন। তবে সেখানে ভিড় আপনি এড়িয়ে যেতে পারেন, আবার প্রকৃতির মাঝে ভালো সময়ও কাটবে আপনার।

স্থানীয় হাসপাতালের নম্বর সঙ্গে রাখবেন

আপনি যেখানেই ঘুরতে যান না কেন, সেখানে স্থানীয় হাসপাতালের যোগাযোগ করার ব্যবস্থাদি সব সময় সঙ্গে রেখে দিন। কারণ, আপনি যদি ঘুরতে গিয়ে কোনও ভাবে অসুস্থ বোধ করেন, তবে আপনি সঙ্গে সঙ্গে সেই হাসপাতালে যোগাযোগ করে নিজের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন।

পরিবহণে ভ্রমণের পূর্বে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হোন

বাসাবাড়ি কিংবা অফিসে সঠিক স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলছেন; কিন্তু কোথাও বেড়াতে গিয়ে যে বাহনে চড়ছেন, তার স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হয়েছেন তো? যদি না হয়ে থাকেন, তাহলে কিন্তু দুশ্চিন্তা রয়েই যাবে। বাস বা ভাড়া করা পরিবহণে ভ্রমণের সময় যে স্থানে বসছেন, সেই স্থানটি সুরক্ষিত কি না, সে সম্পর্কে পরিবহণ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিন। আসন নেওয়ার সময় আপনার চারপাশের শক্ত পৃষ্ঠতলের ওপর দ্রুত জীবাণুনাশক স্প্রে করুন।

স্পর্শের আগে বিশেষ সতর্কতা

বাসে, ট্রেনে কিংবা বিমানে ওঠার আগে এটিএম, চেক-ইন মেশিন, এসকেলেটর এবং অন্য যে কোনও ডিভাইস ব্যবহারের সময় সতর্ক থাকা উচিত। অন্যরা যেগুলো স্পর্শ করেছে, সেগুলো ব্যবহার করার সময় গ্লাভস পরে নিন।

কোভিড উপসর্গ থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নেবেন

ঘুরতে যাওয়ার কয়েক দিন আগেও যদি আপনার হাঁচি, কাশি শুরু হয়, আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি যদি আপনাকে টেস্ট করার পরমার্শ দেন, তবে টেস্ট করিয়ে নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। সুস্থ থাকলেই ঘুরতে পারবেন। তাই আগে স্বাস্থ্য পরে আনন্দ!

তালিকা তৈরি করুন

ভ্রমণের সময় কিছু জিনিস অবশ্যই আপনার সঙ্গে বহন করা উচিত। সে তালিকায় একটি হ্যান্ড স্যানিটাইজার, টয়লেট পেপার, টিস্যু ও মাস্ক রাখতে হবে। এ জিনিসগুলো আপনাকে ভাইরাস থেকে সুরক্ষা পেতে সাহায্য করবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লকডাউন, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধের কারণে মানুষ খুব কমই বাইরে বের হতে পারছে। তবে কয়েক মাস ধরে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি শুরুর পর বিধিনিষেধ শিথিল এবং ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো অনেকাংশে তুলে নেওয়া হচ্ছে। ফলে করোনা-পরবর্তী সময়ে ভ্রমণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা যাচ্ছে। ভ্রমণে থাকুন স্বাস্থ্যসচেতন।

The post করোনাকালে ভ্রমণে যা করা আবশ্যক appeared first on Report71.com.