অর্থনীতি Archives - Report71.com

ভারতীয় ৭ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা
স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ সাত ধরনের পণ্য আমদানিতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাতে ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এ বাস্তবতা তুলে ধরে বাংলাদেশ বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন তিনি। রোববার (১৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমরা নিশ্চয় এই অবস্থানগুলোকে তুলে ধরবো এবং সমস্যাগুলোর সমাধান করতে পারবো।

ভারতীয় ব্যবসায়ীরা এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবে। ভৌগলিকভাবে সংযুক্ত দুটি দেশ আমরা। এটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত সিদ্ধান্ত আনতে পারবো।

আমাদের আরও কিছু বন্দর এখনও খোলা আছে। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। স্থানীয় স্থলবন্দরে বিশেষ করে আখাউড়া ও ডাউকি সীমান্তভিত্তিক কিছু সিদ্ধান্তের কথা শুনেছি।

আনুষ্ঠানিকভাবে জানার পর সিদ্ধান্ত নিতে পারবো। এখন বিষয়টি বিশ্লেষণ করবো। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যকে স্বাভাবিক বাণিজ্য প্রবাহ বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, তারা যেটা আমাদের থেকে নেয়, সেটা সুলভ মূল্যের কারণেই নেয়। আমরাও একই কারণে তাদের পণ্য কিনি।

সুতরাং এখানে স্বাভাবিক বাণিজ্য প্রবাহের বিষয়গুলো আমরা তুলে ধরবো। আমরা আমাদের বৈচিত্রকরণ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি ঘটাবো। তিনি বলেন, বাংলাদেশ থেকে খুব বেশি যে আসবাব যায়, তা না।

পোশাকপণ্য যায়, আমরা প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমেই এগুলো পাঠিয়ে থাকি। দুপক্ষের জন্যই লাভজনক বিধায় এগুলো যায়। আশা করি, উভয় দেশের ভোক্তা ও উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। এর আগে ট্রান্সশিফমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ায় কী ধরনের প্রবাহ পড়েছে, জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, ট্রান্সশিফমেন্টের কোনো প্রভাব আমাদের ওপর নেই।

নিজস্ব সক্ষমতা ব্যবহার করে নিজস্বভাবেই এই সমস্যা সমাধান করেছি।

The post ভারতীয় ৭ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা appeared first on Report71.com.

ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার
ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার জেরে বুধবার ব্যাপক দরপতনের পর বৃহস্পতিবার আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের শেয়ারবাজার।

বাজারে কারসাজি বন্ধ করা সহ কয়েকটি দাবিতে মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ারবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী না হওয়ায় স্থিতিশীলতা কম।

ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে এমন আতঙ্ক তৈরি করে গতকাল বুধবার শেয়ারবাজারে ব্যাপক দর পতন ঘটায় একটি চক্র। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে যায় প্রায় দেড়শ পয়েন্ট।

যদিও ভারত পাকিস্তানে তেমন প্রভাব পড়েনি, এতে নানা দিক থেকে আলোচনা সমালোচনা শুরু হয়। তবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। দিনশেষে ডিএসইর সূচক বেড়েছে ১০০ পয়েন্ট। মানববন্ধনে বিনিয়োগকারীরা বেশ কিছু দাবি তুলে ধরেন।

কার সাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া,আগামী ১১ মে প্রধান উপদেষ্টার শেয়ারবাজার নিয়ে বৈঠকে বিনিয়োগ প্রতিনিধিদের রাখার দাবি করেন তারা। ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন,দেশের শেয়ারবাজারে অল্পতেই ওঠানামার কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম।

শেয়ারবাজারকে শক্তিশালী করতে মিউচুয়াল ফান্ড কে গুরুত্ব দেয়ার পরামর্শ তার। বাজারে ভালো ও মানসম্মত কোম্পানি নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

The post ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার appeared first on Report71.com.

জ্বালানি তেলের দাম কমলো ১ টাকা
মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা করে কমিয়েছে সরকার। আজ বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তীত রাখা হয়েছিল।

এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার।বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার।

অবশ্য সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনও কোনও মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। আবার কোনও কোনও মাসে বেড়েছে। গত বছরের ৩১ আগস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে অন্তর্বর্তী সরকার।

সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়। অক্টোবর মাসে দাম নির্ধারণে নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা করে কমিয়ে ১০৫ টাকা করা হলেও অপরিবর্তিত রাখা হয় পেট্রল ও অকটেনের দাম।

আর ডিসেম্বরের শেষ দিন মূল্য সমন্বয়ের ঘোষণায় এক টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১০৪ টাকা।

The post জ্বালানি তেলের দাম কমলো ১ টাকা appeared first on Report71.com.

গ্যাস সংকটে ব্যবসা প্রতিষ্ঠানে ধস
চাহিদা বাড়লেও দিনে দিনে কমছে গ্যাসের সরবরাহ। দুই বছর আগেও জাতীয় গ্রিডে দিনে গ্যাস সরবরাহ করা হতো প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট। বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহ করা হচ্ছে দুই হাজার ৬৯৮ মিলিয়ন ঘনফুট। গ্যাসের চাহিদা ও সরবরাহে ঘাটতি বেড়ে যাওয়ায় শিল্প-কারখানার উৎপাদন কমছে। পাশাপাশি সিএনজি স্টেশন, আবাসিক খাতসহ সব ক্ষেত্রেই গ্যাসের সংকট চলছে। এর মধ্যে সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন প্রায় অর্ধেকে নেমেছে।

এ পরিস্থিতির মধ্যেই শিল্প-কারখানায় এবং ক্যাপটিভ পাওয়ারে (শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎকেন্দ্র) গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। গ্যাসের সরবরাহ বাড়ানোর ব্যবস্থা না করে নতুন করে গ্যাসের দাম বাড়ানোয় সংক্ষুব্ধ হয়ে উঠেছেন শিল্পোদ্যোক্তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, গ্যাসসংকটে শিল্প খাতে বিপর্যয় নেমেছে। কয়েক শ কারখানা বন্ধ হয়েছে। রপ্তানি আয়ও কমেছে। বিনিয়োগ থমকে আছে। কর্মসংস্থানও বাড়ছে না।

শিল্প খাত না বাঁচলে অর্থনীতির প্রবৃদ্ধি থেমে যাবে। তাই শিল্পের গ্যাস-বিদ্যুৎ চাহিদা মেটানোর জোরালো উদ্যোগ নিতে হবে। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে দেশীয় কূপগুলোয় গ্যাসের উৎপাদন কমছে। চাহিদা সামাল দিতে অন্তর্বর্তী সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়েছে। বর্তমানে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোয় গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে।

তার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চাহিদামতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, বর্তমানে দেশে গ্যাসের চাহিদা প্রায় চার হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। গতকাল রবিবার গ্যাস সরবরাহ করা হয় দুই হাজার ৬৯৮ মিলিয়ন ঘনফুট। ঘাটতি ছিল প্রায় দেড় হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস।

মোট দুই হাজার ৬৯৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এক হাজার ৮৪২ মিলিয়ন ঘনফুট ও আমদানীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে ৮৫৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদীর শিল্প-কারখানাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমেছে। গ্যাসের চাপ কম থাকায় এসব এলাকার শিল্প-কারখানা কখনো চলছে, কখনো বন্ধ থাকছে। গ্যাসচালিত ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব ব্যবস্থা থাকলেও গ্যাসের সংকটে শিল্প-কারখানাগুলো সেগুলোও চালাতে পারছে না। অনেকে বাধ্য হয়ে বিকল্প জ্বালানি এলপিজি ব্যবহার করছেন। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়ছেন শিল্পোদ্যোক্তারা।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘সিরামিক খাতসহ শিল্পে গ্যাসসংকট বাড়ছে। সিরামিক খাতের প্রধান জ্বালানি গ্যাস। দীর্ঘদিন ধরে চলা গ্যাসসংকটে সিরামিক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে গ্যাসের স্বল্প চাপের কারণে গাজীপুর ও নরসিংদী অঞ্চলের কারখানাগুলোর ৫০ শতাংশ উৎপাদন কমে গেছে। তবে গ্যাসের চরম সংকট বিরাজ করছে সাভার ও ধামরাই অঞ্চলের কারখানাগুলোতেও।

এসব এলাকার সিরামিক কারখানার উৎপাদন প্রায় ৭৫ শতাংশই কমে গেছে।’ দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম গতকাল বলেন, ‘আমরা চাহিদামতো গ্যাস পাচ্ছি না। বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে এখন বিদ্যুৎকেন্দ্রে বাড়তি গ্যাস সরবরাহ দিতে হচ্ছে। এতে শিল্পে ও আবাসিকে কিছুটা প্রভাব পড়েছে।

আশা করছি আগামী মাসের শুরুতে এলএনজির সরবরাহ কিছুটা বাড়বে, তখন গ্যাসের সংকট কিছুটা কাটবে।’ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন,  আমাদের গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, আবার এলএনজি আনতে যে আর্থিক সামর্থ্য প্রয়োজন, তাও কম। তাই চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া যাচ্ছে না।

The post গ্যাস সংকটে ব্যবসা প্রতিষ্ঠানে ধস appeared first on Report71.com.

ভিয়েতনামের ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভিয়েতনামের হাইফং বন্দর থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে আসা এমভি থাই বিন ০৯ জাহাজ।

সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল।

এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে সম্পূর্ণ চাল দেশে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাহাজে সংরক্ষিত চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

The post ভিয়েতনামের ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে appeared first on Report71.com.

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল
চূড়ান্ত হলো বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যকার যাত্রী, ব্যক্তিগত এবং পণ্যবাহী যান চলাচল প্রটোকলের খসড়া। এ সংক্রান্ত মোটরযান চুক্তি (এমভিএ) স্বাক্ষরিত হওয়ার দীর্ঘ এক দশক পর এই খসড়া চূড়ান্ত হলো। দক্ষিণ এশিয়ায় এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মোটরযান চুক্তিই নয়, বিবিআইএন দেশগুলো আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার জন্য আন্তঃসংযুক্ত গ্রিড গড়ে তোলার কথাও ভাবছে।

বিবিআইএন-এমভিএর লক্ষ্য হচ্ছে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও সংযোগে বিদ্যমান বাধা ও বিধিনিষেধ দূর করা।

তবে কিছু বিশ্লেষক মনে করছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত বিবিআইএন-এমভিএ বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এই সুবিধার মাধ্যমে বাংলাদেশি রফতানি পণ্য ভারতের স্থল শুল্ক স্টেশন, বন্দর ও বিমানবন্দর হয়ে তৃতীয় দেশে যেতে পারতো।

বিবিআইএন-এর সূচনা

২০১৫ সালের ১৫ জুন ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী, ভারতের সড়ক পরিবহন ও জাহাজ পরিবহনমন্ত্রী এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রী এই মোটরযান চুক্তিতে সই করেন।

চুক্তিতে উল্লেখ করা হয়, এর কার্যকরকরণে প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই চুক্তি যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করে দ্রুত ও সাশ্রয়ীভাবে পণ্য ও যাত্রী পরিবহনে সহায়তা করবে। প্রটোকলে পাইলট প্রকল্প চালুরও অনুমোদন রয়েছে।

প্রটোকলের মূল দিক

প্রটোকল অনুযায়ী, ভুটান ছাড়া বাকি তিন দেশ— বাংলাদেশ, ভারত ও নেপাল— সব ধরনের যান চলাচলের অনুমতি দেবে। এতে পণ্য পরিবহনের জন্য তিনটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে— হালকা বাণিজ্যিক যান (৭ হাজার ৫০০ কেজি পর্যন্ত), মাঝারি বাণিজ্যিক যান (৭ হাজার ৫০০ কেজি থেকে ১২ হাজার কেজি) ও ভারী বাণিজ্যিক যান (১২ হাজার কেজির বেশি)।

এই প্রটোকল চূড়ান্ত করার লক্ষ্যে ২০১৫ ও ২০১৬ সালে কয়েকটি ট্রায়াল রান (পরীক্ষামূলক যাত্রা) পরিচালনা করা হয়, যেখানে দেখা যায় নির্বিঘ্নে যাত্রী ও পণ্য পরিবহন সম্ভব। ২০১৫ সালের নভেম্বর মাসে কলকাতা–ঢাকা–আগরতলা (৬০০ কিমি) রুটে, ২০১৬ সালের ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা–দিল্লি (১ হাজার ৭৮০ কিমি) রুটে এবং ২০১৮ সালের ২৩ এপ্রিল ঢাকা–কাঠমান্ডু রুটে পরীক্ষামূলক বাস চলাচল করা হয়।

বিবিআইএন-এমভিএ বাস্তবায়নে সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তাদের প্রস্তাবিত নতুন ট্রায়াল রুটগুলো হলো কাঠমান্ডু–ভৈরহাওয়া–সুনৌলি–লখনৌ–কানপুর–নয়াদিল্লি এবং কাঠমান্ডু–বিরগঞ্জ–রক্সৌল–কলকাতা (নেপাল-ভারত)।

নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত ট্রায়াল রুট হচ্ছে কাঠমান্ডু–কাকরভিট্টা–পানিট্যাংকি–শিলিগুড়ি–ফুলবাড়ি–বাংলাবান্ধা–মোংলা/চট্টগ্রাম।

ভুটান চুক্তিতে স্বাক্ষর এবং প্রটোকলে সম্মতি দিলেও এসব ট্রায়াল রানে অংশ নেয়নি।

নেপালের উদ্বেগ

চুক্তিটি কার্যকর হলে নেপাল ভারতের চারটি বন্দর— কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম ও মুন্দ্রা—সরাসরি ব্যবহার করতে পারবে।

তবে এই উদ্যোগে নেপালের বেসরকারি খাতে ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারা ও বাজার হারানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।

তাছাড়া, নেপালের পরিবহন কোম্পানি ও চালকরা ভারতের রুটে অভ্যস্ত না হওয়ায় সীমানা পেরিয়ে গাড়ি চালানো কঠিন হবে। সীমান্তে প্রয়োজনীয় রাস্তা ও ল্যাব টেস্টিং সুবিধার অভাবও সমস্যা তৈরি করছে।

এছাড়া, সীমান্ত নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় দুর্বল বলেও জানিয়েছে এডিবি। অন্যদিকে, নেপালে যানবাহনে উচ্চ হারে শুল্ক থাকায় পরিবহন ব্যয় বেড়ে যায়, যা প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে।

কী আছে প্রটোকলে?

এতে পারমিট; ফি ও চার্জ; যানবাহন ট্র্যাকিং ব্যবস্থা; অনির্ধারিত যাত্রাবিরতি, দুর্ঘটনা ও যানের যান্ত্রিক গোলযোগ; মোটর দায়বদ্ধতা বিমা; যানবাহনের স্পেসিফিকেশন; যানবাহনের সংখ্যা ও পরিমাণ; কাস্টমস সংক্রান্ত বিষয়; যাত্রী ও চালকদের সীমান্ত পারাপার; আন্তর্জাতিক ট্রানজিট; অনুমোদিত অপারেটরের শাখা অফিস স্থাপনের শর্তাবলি এবং নিষিদ্ধ/নিয়ন্ত্রিত পণ্যের তালিকার কথা রয়েছে।

প্রটোকলে আরও বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের দুই বছরের মধ্যে একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম স্থাপন করা হবে, যাতে যানবাহনের চলাচল ও পণ্যের গমনাগমন ট্র্যাক করা যায় এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়।

যানবাহনের চালক ও ক্রুরা স্বাক্ষরকারী দেশগুলোর নাগরিক হতে হবে এবং তাদের বৈধ পাসপোর্ট অথবা অন্যান্য ভ্রমণ দলিল থাকতে হবে।

যখন ভিসা প্রয়োজন হবে, তখন চালক বা ক্রুর আবেদনপত্রের সঙ্গে ‘ক্রু আইডেন্টিটি কার্ড’-এর (অনুচ্ছেদ–৩ অনুযায়ী) কপি ও ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিতে হবে। এই পরিচয়পত্র কাগজে অথবা স্মার্ট কার্ড হিসেবে হতে পারে।

প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে একটি স্থায়ী জাতীয় স্থল পরিবহন সুবিধা প্রদান কমিটি গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট সচিব এবং সদস্য হিসেবে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধি থাকবেন। এই কমিটি চুক্তি ও প্রটোকল বাস্তবায়নে সমন্বয় ও তদারকি করবে।

একটি যৌথ স্থল পরিবহন কমিটিও গঠন করা হবে, যা চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে এবং যেকোনো বিরোধের সমাধানের জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করবে।

একইভাবে, একটি কাস্টমস উপকমিটি গঠন করা হবে, যা মোটরযানের প্রবেশ ও প্রস্থানের নিয়ন্ত্রণে কাজ করবে। এই প্রটোকলে চুক্তি স্থগিত, প্রত্যাহার, পর্যালোচনা ও সংশোধনের ব্যবস্থাও রাখা হয়েছে।

The post বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল appeared first on Report71.com.

যুক্তরাষ্ট্রের ওপর শুল্কারোপ করবে বাংলাদেশ !
যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)–এর সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, “আমি তোমার থেকে তুলা নিব, তুমি আমার থেকে কাপড় নাও।”

তিনি আরও বলেন, “এটা কিন্তু রেসিপ্রোকাল বেনিফিট। আমরা যুক্তরাষ্ট্রের সাথে কমিউনিকেট করতে পারি—কি করলে আমরা কী ধরনের বেনিফিট পেতে পারি। এখনই যদি আমরা কাজ না শুরু করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য বিপদের সম্ভাবনা রয়েছে।”

তিনি উল্লেখ করেন, মাকিন যুক্তরাষ্ট্রের তুলার অন্যতম বড় ক্রেতা বাংলাদেশ। তবে সেখান থেকে তুলা আমদানির ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করে দেওয়া উচিত। তুলা আমদানির বিপরীতে বাংলাদেশ কোটা নির্ধারণ করতে পারে কাপড় বা পোশাক রপ্তানিতে।

আজ দুপুরে গুলশানে ‘পাল্টা শুল্কারোপ এবং এলডিসি এর প্রভাব ও করণীয়’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এসব পরামর্শ উঠে আসে। বৈঠকটি আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন।

The post যুক্তরাষ্ট্রের ওপর শুল্কারোপ করবে বাংলাদেশ ! appeared first on Report71.com.

১০ হাজার কোটির শিপমেন্ট অনিশ্চয়তায়
নিজস্ব প্রতিবেদক

পণ্য রপ্তানির ওপর ৩৭ শতাংশ শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য যেসব পণ্য শিপমেন্ট (জাহাজীকরণ) করা হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। গার্মেন্ট মালিকরা জানাচ্ছেন, এরই মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক শিপমেন্ট করা হয়েছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০ কোটি টাকার সমপরিমাণ। এর মধ্যে কিছু পণ্য বন্দরে আছে, কিছু পণ্য আছে জাহাজে। শুল্ক বৃদ্ধির ঘোষণার পর এই শিপমেন্ট পণ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে- সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

শুধু তাই নয়, শুল্ক বৃদ্ধির ঘোষণার আগেই এরই মধ্যে যেসব পণ্যের অর্ডার পাওয়া গেছে এবং যেসব পণ্য কারখানায় তৈরি হচ্ছে- সেসব পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর পর কী ধরনের শুল্কারোপ হবে- সে বিষয়েও নিশ্চিত হতে পারছে না কারখানা মালিকরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হঠাৎ ট্যারিফ বৃদ্ধির ঘোষণার পর তৈরি পোশাক খাতে এরই মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে- তা নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছেন কারখানা মালিকরা। এরই মধ্যে পোশাক খাতের একজন শীর্ষ ব্যবসায়ী ও এফবিসিসিআই নেতা জাহাজিকৃত মালের বিষয়ে ক্রেতাদের (বায়ার) মনোভাব জানতে যুক্তরাষ্ট্রে গেছেন বলেও জানা গেছে।

নিট পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, এই মুহূর্তে আমাদের বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে- শিপমেন্ট পণ্য। প্রতি মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়। সে হিসাবে গত মাসের সমপরিমাণ মূল্যের পণ্য এখন বন্দরে শিপমেন্টের অপেক্ষায় বা জাহাজে আছে। এর বাইরে আগের অর্ডারকৃত যেসব মাল কারখানা থেকে নামছে সেসব পণ্যের কী হবে- আমরা জানি না।

কারখানা মালিকরা বলছেন, গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করেছেন। এই সিদ্ধান্ত ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। এখন যেসব পণ্য শিপমেন্ট হয়েছে এবং যেসব পণ্য কারখানায় তৈরি হচ্ছে- এসব পণ্যের অর্ডার নেওয়া হয়েছে শুল্ক ঘোষণার আগে। আর যুক্তরাষ্ট্রে পৌঁছাবে বাড়তি শুল্ক কার্যকর (৯ এপ্রিল) হওয়ার পর। ফলে অর্ডার পাওয়ার পর কারখানার পণ্য এবং শিপমেন্ট পণ্যের স্ট্যাটাস কী হবে- সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিকেএমইএ প্রেসিডেন্ট জানান, শিপমেন্ট মাল স্থগিত হয়ে গেলে ব্যাক টু ব্যাক দায় খেলাপি হয়ে যাবে। ব্যাংকের দায় পরিশোধ না করা গেলে নতুন করে কোনো এলসি খুলবে না ব্যাংক। ফলে কারখানা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না। কারখানা বন্ধ হলে শ্রমিকের বেতন-ভাতা নিয়ে শঙ্কা তৈরি হবে।

৫০ লাখ শ্রমিকের আয় নিয়ে শঙ্কা : গত বছরের জুনে জাতীয় সংসদে উপস্থাপনকৃত তথ্য অনুযায়ী দেশে তৈরি পোশাক খাতে ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক কাজ করছেন। রপ্তানিমুখী পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য (বায়োমেট্রিকস ডেটাবেজ অনুসারে) অনুযায়ী, বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক রয়েছেন। এর মধ্যে ৫২ দশমিক ২৮ শতাংশই নারী শ্রমিক।

অন্যদিকে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর তথ্য অনুযায়ী, নিট সেক্টরে ১৭ লাখ ২৫৫ জন শ্রমিক রয়েছেন। যার ৬২ শতাংশ নারী শ্রমিক। সব মিলিয়ে দেশে তৈরি পোশাক খাতে ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছেন। যার ৫৫ দশমিক ৫৭ শতাংশ অর্থাৎ ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক। শুল্কজনিত জটিলতায় শিপমেন্ট স্থগিত হলে সবার আগে সমস্যায় পড়বেন স্বল্প আয়ের এই শ্রমিকেরা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক ও অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের আহ্বায়ক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, আরোপিত শুল্কের কারণে ব্যবসাবাণিজ্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে এর প্রথম প্রভাব পড়বে শ্রমিকের আয় ও কর্মসংস্থানে। যুক্তরাষ্ট্র যে শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে- এটা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এটি মোকাবিলা করতে হবে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রস্তুতি নিতে হবে।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপের কারণে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আয় কমে গেলে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে শ্রম খাতে। স্বভাবগত কারণেই বাংলাদেশের কারখানা মালিকরা অধিক মুনাফা করতে চান; ফলে কোনো কারণে কারখানার আয় কমলে শ্রম খাতের বাজেট কমিয়ে সেই আয় সমন্বয়ের চেষ্টা করেন তারা।

The post ১০ হাজার কোটির শিপমেন্ট অনিশ্চয়তায় appeared first on Report71.com.

দেশের ব্যাংকগুলোতে আমানত প্রবাহ কমেছে
নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব ব্যাংকিং খাতে পড়তে শুরু করেছে। সার্বিকভাবে ব্যাংকগুলোয় আমানত প্রবাহ বৃদ্ধির হার কমছে। শহরের পাশাপাশি গ্রামেও এ হার কমছে। তবে শহরের চেয়ে গ্রামে আমানত বৃদ্ধির হার বেশি কমেছে। কখনো কখনো তা নেতিবাচক হয়ে যাচ্ছে।

মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। ব্যাংকিং আমানত ও ঋণের সার্বিক চিত্র তুলে ধরে প্রতি তিন মাস পর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এবার গত বছরের ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সূত্র জানায়, ২০২০ সাল থেকে করোনার কারণে মন্দা শুরু হয়। করোনার ধকল কাটিয়ে ওঠার আগেই গত বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাবে দেখা দেয় বৈশ্বিক মন্দা, যা এখনো চলমান। এসব মন্দায় বিশেষ করে গ্রামে কর্মসংস্থান সংকোচিত হয়ে পড়েছে। মানুষের আয় কমে গেছে। একই সঙ্গে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। যে কারণে মানুষ এখন আয় দিয়ে সংসারের ব্যয়নির্বাহের পর সঞ্চয় করতে পারছেন না। এছাড়া পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা যায়, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশি বেড়েছে। অর্থাৎ শহরের চেয়ে গ্রামে পণ্য ও সেবার মূল্য বেশি। এসব কারণে সার্বিকভাবে গ্রামে আমানত বৃদ্ধির হারও শহরের চেয়ে বেশি কমেছে। কোনো কোনো ত্রৈমাসিকে গ্রামে এ হার নেতিবাচক পর্যায়ে চলে গেছে। অর্থাৎ আমানত তো বাড়েইনি, উলটো আরও আগের চেয়ে কমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বরে ব্যাংকিং খাতে সার্বিকভাবে আমানত বেড়েছিল ৩ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের একই সময়ে বেড়েছে শূন্য দশমিক ৭৪ শতাংশ। আলোচ্য সময়ে আমানত বাড়ার হার কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ।

গত ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বরে শহরে আমানত বেড়েছিল ৩ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের একই সময়ে বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সময়ে আমানত বাড়ার হার কমেছে ২ দশমিক ২৮ শতাংশ।

গত ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বরে গ্রামে আমানত বেড়েছিল ২ দশমিক ৭৪ শতাংশ। গত বছরের একই সময়ে গ্রামের ব্যাংকের শাখাগুলোয় আমানত বাড়েনি। উলটো আগের আমানত থেকে কমেছে ১ দশমিক ২৬ শতাংশ। গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকেও গ্রামে আমানত প্রবাহ নেতিবাচক পর্যায়ে চলে গিয়েছিল। গত এপ্রিল-জুন ও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাড়লেও অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তা নেতিবাচক পর্যায়ে চলে গেছে। অর্থাৎ আগের চেয়ে কমে গেছে।

সূত্র জানায়, মোট আমানতের মধ্যে শহরের অবদানই বেশি, গ্রামের কম। মোট আমানতে গ্রামের অবদান কমেছে। ২০২১ সালের ডিসেম্বরে মোট আমানতের ২১ দশমিক ৫১ শতাংশ ছিল গ্রামের। গত ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ২৫ শতাংশে।

একই সময়ে বেড়েছে শহরের অবদান। মোট আমানতের শহরের অবদান ৭৮ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭৮ দশমিক ৭৫ শতাংশ।

গত বছরের ডিসেম্বর পর্যন্ত সরকারি ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ১ শতাংশ, বিশেষায়িত ব্যাংকে কমেছে দশমিক ৮০ শতাংশ। বিদেশি ব্যাংকে বেড়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ এবং ইসলামি ব্যাংকগুলোয় কমেছে ২ দশমিক ৯০ শতাংশ। এর আগে সব সময়ই ইসলামি ব্যাংকগুলোয় আমানত বাড়ত।

তবে ঋণের চাহিদা শহরের চেয়ে গ্রামে বেশি বেড়েছে। বিশেষ করে প্রণোদনা প্যাকেজের আওতায় কম সুদে ঋণ প্রবাহ বাড়ানোর কারণে গ্রামে এর চাহিদা বেশি। ফলে বিতরণও বেশি হয়েছে। তবে সার্বিকভাবে ঋণ শহরে বেশি। মোট ঋণের ৮৮ ভাগের বেশি শহরে এবং গ্রামে ১২ ভাগ কমেছে।

The post দেশের ব্যাংকগুলোতে আমানত প্রবাহ কমেছে appeared first on Report71.com.

“তমাল পারভেজের সুদক্ষ নেতৃত্ব এবং ব্যবস্থাপনায় এগিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক”
নিজস্ব প্রতিবেদক :

বর্তমান প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে জনপ্রিয়তা কিংবা উন্নতির শীর্ষে রয়েছে এনআরবিসি ব্যাংক। সাফল্যের ধারা বজায় রেখেই এগিয়ে চলছে চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংক। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার নেপথ্যে ঘরে বসেই মানুষের কর্মসংস্থান এনআরবিসি ব্যাংকের কার্যক্রমের মূল লক্ষ্য। এজন্য প্রত্যন্ত অঞ্চলে সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক।নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে শুধু এনআরবিসি ব্যাংকের চাকরি করছেন প্রায় ৬ হাজার মানুষ। গত ২০১৭ সালে যা ছিল মাত্র ৬১৭ জন। অর্থাৎ মাত্র ৪ বছরের ব্যবধানে ব্যাংকটিতে কর্মসংস্থান বেড়েছে ১০ গুণ। এছাড়া অর্থায়নের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে।উন্নয়নমুখী ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে মাত্র ৪ বছরে এনআরবিসি ব্যাংক গ্রাহকের আস্থা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।মাত্র ৫ বছরের ব্যবধানে এনআরবিসি ব্যাংক এখন অন্যান্য ব্যাংকগুলোর কাছে সাফল্যের অনুকরণীয় মাইলফলক। আর এ সব কিছুই সম্ভব হচ্ছে এনআরবিসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান তমাল পারভেজ এর সুদক্ষ নেতৃত্ব এবং পরিচালনা পর্ষদের সদস্যদের ঐকমত এবং উন্নয়নমূখী নীতি পরিকল্পনায়।

২০১৩ সালে ৯ টি ব্যাংক অনুমোদনের পর ২টি ব্যাংক শুরুতেই নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ে বন্ধের উপক্রম হয়। এরমধ্যে একটি নাম পরিবর্তন করেও ঘুরে দাঁড়াতে পারেনি। সেই সংকট মুহুর্তে এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিবর্তন করা হয়। তমাল পারভেজ ২০১৭ সালের ১০ ডিসেম্বর তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহনের পর থেকেই তার মেধা , শ্রম এবং দক্ষ ব্যবস্থাপনা দিয়ে ৪ বছরে ব্যাংকটিকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন যা প্রশংসা পাবার যোগ্য। অথচ একটি কুচক্রী মহল এই ব্যাংকের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এই ব্যাংকটির বর্তমান চেয়ারম্যানকে বিতর্কিত করতে নানা গুজব ছড়াচ্ছে।

এনআরবিসি ব্যাংকই প্রথম যে ১২ বছর পর পুঁজিবাজারে নিবন্ধিত হয়ে অন্য ব্যাংকগুলোকে পথ দেখিয়েছে। উদ্যোক্তাদের নির্দেশনা অনুসারে সঠিকভাবে ব্যাংকটির পরিচালনা করছেন ব্যাংকটির এমডি গোলাম আউলিয়া। পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টের মধ্যে যথাযথ সমন্বয় থাকায় গত কয়েক বছরে প্রতিটি আর্থিক সূচকে এনআরবিসি ব্যাংকের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। ২০১৭ সালে ব্যাংকের ব্যালেন্সশিটের আকার ছিল ৭ হাজার ৪১২ কোটি। দ্বিগুন বেড়ে ২০২১ সাল শেষে তা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৪.২৬ কোটি টাকা।

ব্যাংকটি সরকারের কোষাগারে ২০১৭ সালে রাজস্ব দেয় ১১২ কোটি টাকা, যা ২০২১ দিয়েছে ২০২ কোটি টাকা।

বর্তমান চেয়ারম্যান পারভেজ তমাল দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অর্থনৈতিক নির্দেশ বাস্তবায়ন করে যাচ্ছেন। বর্তমান সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের সাথে যুক্ত রয়েছে এনআরবিসি ব্যাংক। এছাড়া, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা, বিধবাভাতাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে এনআরবিসি ব্যাংক।

বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ সহায়তা দিচ্ছে এনআরবিসি ব্যাংক। বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃত্বে সাধারণ মানুষকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নেটওয়ার্ক বিস্তৃত করেছে।

বর্তমানে শাখা ও উপশাখা মিলে ব্যাংকের সেবাকেন্দ্রের সংখ্যা ৭৫০টি। এরমধ্যে পূর্ণাঙ্গ শাখার সংখ্যা এখন ৯৩টি। ব্যাংকিং সেক্টরে প্রথম ব্যাংক হিসেবে উপশাখাভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করেন ব্যাংকের বর্তমান চেয়ারম্যান পারভেজ তমাল। এছাড়া, বর্তমানে সরকারের রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে এনআরবিসি ব্যাংক বিআরটিএর ফি আদায়ের পাশাপাশি জমি রেজিস্ট্রেশনের ফিও আদায় করছে। এছাড়া, আর্থিক অন্তর্ভুক্তিমূলক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) কার্যক্রমে সাফল্য দেখিয়েছে এনআরবিসি ব্যাংক।

বর্তমানে ৫৭৬টি এজেন্ট পয়েন্টের মাধ্যমে ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে বিভিন্ন ধরণের আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। এজেন্ট পয়েন্টের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৭৬ জন সেবা নিচ্ছে। দেশের বেকার সমস্যার সমাধানে এনআরবিসি ব্যাংক যুগান্তকারী ভূমিকা পালন করছে। এনআরবিসি ব্যাংকের সেবাকেন্দ্রেগুলোতে বর্তমানে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা প্রায় ৫,৯২৬ যার মধ্যে স্থায়ী ২,১০০, চুক্তিভিত্তিক জনবল ১,৬১৯। সিকিউরিটি গার্ড এবং সাপোর্ট স্টাফের সংখ্যা প্রায় ২,২০৭ জন। এর মধ্যে প্রায় ৩৬% শতাংশই নারী। ফলে নারীদের অংশগ্রহণমূলক নের্তৃত্ব নিশ্চিত করছে এনআরবিসি ব্যাংক।

বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামের কর্মসংস্থান, নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কৃষি উন্নয়ন ঘটিয়ে সরকারের গ্রামকে শহরায়ন কর্মসূচিকে সফল করতে চেষ্টা করছে ব্যাংকটি। গ্রামের মানুষকে সুদের জালে না আটকিয়ে সর্বনিম্ন সুদে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে কাজ করছে এনআরবিসি ব্যাংক।

গ্রামীন অর্থনীতির উন্নয়নের যুগোপযোগী বিশেষ ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করা হয়েছে। মাত্র ৯ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষেরা। গত বছরের ২৮ মার্চ এই প্রকল্প চালু করা হয়।

ইতোমদ্যে ১১ হাজার গ্রাহককে এই ঋণ সুবিধা দেওয়া হয়েছে। তারা ঋণ পেয়েছেন সর্বমোট ৪০৮ কোটি টাকা। এনআরবিসি ব্যাংক গড়ে প্রতিদিন ২০০ জনকে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসছে। ইতোমধ্যে ৪৫টি জেলার মানুষ ঋণ সুবিধা পেয়েছেন। এই বছরের মধ্যে সবজেলায় এই ঋণ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের বেকারত্ব দূর করতে নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কমপক্ষে ৫০ হাজার প্রশিক্ষিত তরুণকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় যুবকদের ৪ থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।

মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে সেবাকার্যক্রম পরিচালনা করায় আর্থিক সূচকগুলোতেও এসেছে সাফল্য। বিদায়ী ২০২১ সালের ডিসেম্বর শেষে আমানতের পরিমান ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১০৫ কোটি টাকা। আগের বছর যা ছিল ৯ হাজার ৫৩২ কোটি টাকা। ঋণ বিতরণ ৭ হাজার ৪৮৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১০ হাজার ২৬৬ কোটি টাকা। ঋণ বিতরণ বৃদ্ধির হার ৩৭ শতাংশেরও বেশি। রেমিটেন্স সংগ্রহ ১৮৫ শতাংশ বেড়ে হয়েছে ১২ কোটি ৪১ লাখ ডলার। আমদানি বেড়েছে ৩৮ শতাংশ। ২০২১ সালে এই ব্যাংকের মাধ্যমে আমদানি হয়েছে ৪৯ কোটি ৭১ লাখ ডলারের পণ্য। আর রপ্তানি আয় সাড়ে ৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৬ কোটি ৫৮ লাখ ডলার।

করোনার ভয়াবহ ছোবলে প্রাণবন্তভাবে সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক। প্রয়োজন মাফিক শাখা খোলা রাখার পাশাপাশি করোনার চিকিৎসার জন্য সুরক্ষা সামগ্রী, চিকিৎসা সামগ্রী ও ওষুধপত্র বিতরণ করা হয়েছে। আর্থিক সংকট তাৎক্ষনিকভাবে মোকাবেলার জন্য ইমার্জেন্সি লোন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এসব কর্মকান্ডের জন্য এনআরবিসি ব্যাংক ভূষিত হয়েছে মানবিক ব্যাংক হিসেবে। মানবিক কর্মকান্ডের মধ্যে সারাদেশের দরিদ্র মানুষের মাঝে নগদ সহায়তা বিতরণ, শীত বস্ত্র, চিকিৎসা ও শিক্ষা সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মুজিব আদর্শিক একজন মানুষ জনাব তমাল পারভেজ যিনি বঙ্গবন্ধুর সোনার বাংলার উন্নয়নে এবং শেখ হাসিনার আর্থ সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন অথচ তার কাজকে বাধাগ্রস্থ করতে যারা ষড়যন্ত্র করে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান। সরকারের উন্নয়ন এবং আমাদের দেশকে নিয়েও বহুবার ষড়যন্ত্র হয়েছে , কেউ সফল হতে পারেনি। আর পারবেওনা।

সাফল্যের ধারা বজায় রেখেই সুদক্ষ চেয়ারম্যান তমাল পারভেজ এর পরিচালনায় এগিয়ে যাবে চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংক।

The post “তমাল পারভেজের সুদক্ষ নেতৃত্ব এবং ব্যবস্থাপনায় এগিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক” appeared first on Report71.com.