লাইফ স্টাইল Archives - Report71.com
হাঁটলে কমবে ক্যান্সারের ঝুঁকি
নতুন গবেষণায় দেখা গিয়েছে দৈনিক ৭ হাজার পদক্ষেপ হাঁটলে উল্লেখযোগ্যভাবে ক্যান্সারের আশঙ্কা কমে যেতে পারে। তবে ১০ হাজার পদক্ষেপের লক্ষ্যমাত্রা রাখা ভাল। আনন্দবাজার জানিয়েছে, ‘ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন’-এ হাঁটা বিষয়ক একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
সেখানে গবেষকেরা দাবি করেছেন, বাড়িতে বা বাইরে অল্প হাঁটতে পারলে, তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষণায় জানা গিয়েছে, এ ক্ষেত্রে হাঁটার গতির তুলনায় দূরত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ।
একজন দৈনিক ৭ হাজার পদক্ষেপ হেঁটেছেন। অন্য জন ৫ হাজার পদক্ষেপ হেঁটেছেন। দ্বিতীয় জনের তুলনায় প্রথম জনের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি ১১ শতাংশ কমে গিয়েছে।
আবার যিনি ৯০০০ পদক্ষেপ হেঁটেছেন, তাঁর ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি ১৬ শতাংশ কমে গিয়েছে। কেউ বেশি পদক্ষেপ হাঁটলে ক্ষতি নেই।
কিন্তু কম হাঁটলেও যে উপকার পাওয়া সম্ভব, সে কথাই গবেষণায় ব্যখ্যা করা হয়েছে। সুস্থ থাকতে শরীরচর্চা গুরুত্বপূর্ণ। অনেক সময়েই বহু মানুষের মধ্যে অধিক শরীরচর্চার প্রবণতা দেখা যায়। গবেষণায় দাবি করা হয়েছে, যে কোনো ধরনের হালকা শরীচর্চাই ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। সময়ের অভাবে আলাদা করে অনেকেই শরীরচর্চা করতে পারেন না।
সে ক্ষেত্রে দেখা গিয়েছে, ধীরে হাঁটতে পারলেও ক্যান্সারের ঝুঁকি কমতে পারে। গবেষকেরা দাবি করেছেন, বাড়ির বাইরে নয়, বাড়িতেও সাংসারিক কাজ করতে করতে হাঁটলে উপকার পাওয়া সম্ভব।
The post হাঁটলে কমবে ক্যান্সারের ঝুঁকি appeared first on Report71.com.
সুস্থ রাখবেন যেভাবে
চলে এসেছে গরমকাল, সেই সাথে শুরু হয়ে গেছে তীব্র তাপদাহ। এই গরমে সুস্থ থাকার জন্য সবাই নানান ধরনের উপায় বের করার চেষ্টা করছেন।
প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। অতিরিক্ত গরমের কারণে শরীরে দেখা দিচ্ছে নানা রকম সমস্যা। সূর্যের কড়া রোদে শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে।
শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয়ে যাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য। অস্বাভাবিক এই গরমে হতে পারে হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যা। এই গরমে যেভাবে আমরা নিজেদেরকে সহজে সুস্থ রাখতে পারি:
প্রচুর পানি পান করুন
এই গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণে পানি পান করুন। পানির কোন বিকল্প নেই। প্রতিদিন ঘামের সাথে প্রচুর পানি ও লবণ আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আর তাই প্রতিদিন ৪ লিটার পানি অবশ্যই পান করুন।
মৌসুমি রসালো ফল খান
প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন প্রচুর রসালো ফল। রসালো ফল আপনার শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ভিটামিন, মিনারেল ও খনিজের অভাব দূর করবে। খাস ফুডে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মৌসুমি ফল, প্রত্যন্ত দেশি-বিদেশি নানা রকম ফল সহ বিভিন্ন রকমের পাহাড়ি ফল।
প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবজি
প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে সবজি রাখুন এবং তরকারিতে ঝোল রাখুন। এই সময় শরীর থেকে প্রচুর পানি বের হয় বলে শাকসবজি জাতীয় খাবারের কোন বিকল্প নেই।
পরিহার করুন চা, কফি
ব্ল্যাক টি, কফি শরীরকে অত্যন্ত শুষ্ক করে তোলে। যেহেতু গ্রীষ্মকালে আমরা প্রচুর ঘামি, সেহেতু শরীরের থেকে বেরিয়ে যায় প্রচুর পানি। তাই ব্ল্যাক টি বা কফি পান যথাসম্ভব কমিয়ে দিন। তবে প্রয়োজন এ আপনারা খাস ফুডের গ্রীন টি পান করতে পারেন যা আপনাকে এই গরমেও রাখবে সতেজ।
শরবত
গরমে সুস্থ থাকার জন্য নিয়মিত পান করুন লেবুর শরবত কিংবা বেলের শরবত। সম্ভব হলে ডাবের পানি পান করুন। লেবুতে আছে ভিটামিন সি। বেলে আছে ভিটামিন, মিনারেল, শর্করা। ডাবের পানিতে আছে আয়োডিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন ইত্যাদি।
এ জাতীয় পানীয় শরীরকে করবে সতেজ ও ঠান্ডা এবং শরীরে ভিটামিন, আয়োডিন-এর অভাব দূর করে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও আপনারা খাস ফুডের বিভিন্ন হারবাল উপাদানের শরবত খেতে পারেন। যেমনঃ তালমিছরি, আদা গুঁড়া, ইসবগুলের ভুষি, চিরতা গুঁড়া ইত্যাদি। এসব আপনার পানি শূন্যতার পাশাপাশি আপনাকে সুস্থতার যোগান দিবে।
নিয়মিত ব্যবহার করুন ছাতা
বাহিরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। স্কিন ক্যান্সার-এর অন্যতম কারণ এই অতি বেগুনি রশ্মি। এছাড়াও অতিরিক্ত তাপমাত্রার জন্য অজ্ঞান হয়ে যাওয়া এমনকি হিট স্ট্রোকও হয়ে থাকে। তাই নিয়মিত ব্যবহার করুন ছাতা।
হালকা ব্যায়াম হোক নিত্যদিনের সঙ্গী
প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করুন। ব্যায়াম দেহ ও মনকে চাঙা করে, সতেজ রাখে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, শরীরে শক্তি বৃদ্ধি করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
পরিধান করুন হালকা রঙের সুতি ও ঢিলেঢালা পোশাক
গরমে সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরামদায়ক পোশাক পরিধান করা। এই গরমে পরিধান করুন সুতি জাতীয় কাপড়ের পোশাক এবং পোশাকটি ঢিলেঢালা পরিধান করার চেষ্টা করুন।
এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে ব্যবহার করুন হালকা রঙের পোশাক। এইসব সামান্য কিছু নিয়ম মেনে চললে নিজে যেমন সুস্থ থাকা যায় ঠিক তেমনি পরিবারের অন্যান্য সদস্যদেরও সুস্থ রাখা সম্ভব।
তাই এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে কিছু নিয়ম মেনে চলুন।
The post সুস্থ রাখবেন যেভাবে appeared first on Report71.com.
টিকটক লাইভেই গুলি করে হত্যা
লাইভ স্ট্রিমিং চলাকালীন নিজের দোকানেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ। ঘটনার সময় টিকটকে অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
সেই মুহূর্তেই দরজায় আসে একটি পার্সেল, সেটি খুলে ক্যামেরায় একটি পিগি ডল দেখানোর পরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।ঘটনাটি ঘটে মেক্সিকোর জাপোপান শহরে। ২৩ বছর বয়সী ভ্যালেরিয়া তার বিউটি সেলুন থেকে লাইভে ছিলেন। এ সময় এক অস্ত্রধারী যুবক হঠাৎ সেলুনে ঢুকে তাকে গুলি করে।
লাইভেই দেখা যায়, চেয়ারে বসা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ভ্যালেরিয়া রক্তাক্ত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন। এরপর আরেক ব্যক্তি এসে তার মোবাইলটি তুলে নেয়। তখনই লাইভ বন্ধ হয়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় শোকাহত তার ১ লাখের বেশি অনুসারী।
তারা কেউ কল্পনাও করতে পারেননি, ক্যামেরার সামনেই ঘটবে এমন ভয়াবহ মৃত্যু। ঘটনাটিকে ‘ফেমিসাইড’ বা নারীকে টার্গেট করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন। জালিস্কো রাজ্য সরকার এবং মেক্সিকোর বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, মেক্সিকোতে ফেমিসাইড নতুন নয়।
সম্প্রতি ভেরাক্রুজ রাজ্যে মেয়র পদপ্রার্থী এক নারীকে লাইভস্ট্রিমিং চলাকালে গুলি করে হত্যা করা হয়, যাতে আরও তিনজন নিহত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মেক্সিকোতে নারীর বিরুদ্ধে সংঘটিত প্রতিটি চারটি হত্যাকাণ্ডের মধ্যে একটি ফেমিসাইড হিসেবে চিহ্নিত হয়।
দেশটির ৩২টি রাজ্যেই এমন ঘটনা নিয়মিত ঘটছে। ভ্যালেরিয়ার অনুসারীরা বলছেন, এমন মর্মান্তিকভাবে একটি তরুণী ইনফ্লুয়েন্সারের মৃত্যু মেনে নেওয়া কঠিন।
The post টিকটক লাইভেই গুলি করে হত্যা appeared first on Report71.com.
নিউইয়র্ক যেতে লাগবে ৬০ মিনিট
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ভেনাস অ্যারোস্পেস সম্প্রতি তাদের হাইপারসনিক বিমান ‘স্টারগেজার’-এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।
এই বিমানটি লন্ডন থেকে নিউইয়র্কের দূরত্ব মাত্র এক ঘণ্টায় অতিক্রম করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। ‘স্টারগেজার’ বিমানটি ঘণ্টায় প্রায় ৪,৬০০ মাইল (প্রায় ৭,৪০০ কিলোমিটার) বেগে চলতে সক্ষম, যা শব্দের গতির ছয় গুণ।
এই উন্নয়নের ফলে ‘স্টারগেজার’ পৃথিবীর প্রথম পুনঃব্যবহারযোগ্য হাইপারসনিক বিমান হিসেবে বিবেচিত হচ্ছে। ভেনাস অ্যারোস্পেসের পরিকল্পনা অনুযায়ী, ‘স্টারগেজার’ বাণিজ্যিকভাবে ২০৩০-এর দশকের শুরুতে যাত্রী পরিবহন শুরু করতে পারে।  বিমানটির পরিসীমা প্রায় ৫,০০০ মাইল, যা বিশ্বের বিভিন্ন গন্তব্যে দ্রুত যাতায়াতের সুযোগ সৃষ্টি করবে।
এছাড়া প্রতিষ্ঠানটি এই প্রযুক্তি ব্যবহার করে উচ্চগতির ড্রোন তৈরির পরিকল্পনাও করছে। ভেনাস অ্যারোস্পেস ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানও হাইপারসনিক বিমান উন্নয়নে কাজ করছে।  উদাহরণস্বরূপ, বুম টেকনোলজি তাদের ‘ওভারচার’ সুপারসনিক বিমানের উন্নয়নে কাজ করছে, যা লন্ডন থেকে নিউইয়র্কের দূরত্ব ৩.৫ ঘণ্টায় অতিক্রম করতে পারবে।
তাদের পরীক্ষামূলক বিমান ‘এক্সবি-ওয়ান’ সম্প্রতি শব্দের গতি অতিক্রম করেছে। ‘স্টারগেজার’-এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন বিমান চলাচলের ইতিহাসে একটি মাইলফলক।
The post নিউইয়র্ক যেতে লাগবে ৬০ মিনিট appeared first on Report71.com.
অনুমতি ছাড়া হজ নয়, শাস্তির ঘোষণা সৌদির
অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা কিংবা এর সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৯ এপ্রিল থেকে শুরু করে আগামী ১০ জুন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা করলে বা হজ পালনের উদ্দেশ্যে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫ হাজার ৩৩১ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে। এই নিয়ম ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ বা অবস্থান করতে চাইবেন।
এ ছাড়া যারা এমন ব্যক্তিদের জন্য ভিজিট ভিসার আবেদন করবেন-যারা হজের অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেছেন বা মক্কা ও পবিত্র স্থানগুলোতে অবস্থান করেছেন-তাদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে জরিমানার পরিমাণ গুণিত হবে। একই জরিমানা প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রেও, যারা ভিজিট ভিসাধারীদের মক্কা ও পবিত্র স্থানগুলোতে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন করেন বা করতে যান, কিংবা তাদের হোটেল, অ্যাপার্টমেন্ট, বাসা, অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা হজযাত্রীদের আবাসনে আশ্রয় দেন বা দিতে যান। এমনকি যারা তাদের অবস্থান গোপন করেন বা থাকার জন্য সহায়তা করেন, তারাও এই জরিমানার আওতায় পড়বেন।
প্রতিটি আশ্রিত, গোপনকৃত বা সহায়তা পাওয়া ব্যক্তির জন্য জরিমানার পরিমাণ গুণিত হবে। এছাড়াও, যারা অবৈধভাবে হজ পালনের চেষ্টা করবেন-তারা সৌদি আরবে বৈধভাবে বসবাসকারী হোন বা ভিসার মেয়াদোত্তীর্ণ হোন-তাদের বিরুদ্ধে পৃথক শাস্তির বিধান রয়েছে।
The post অনুমতি ছাড়া হজ নয়, শাস্তির ঘোষণা সৌদির appeared first on Report71.com.
বাইরের খাবারেই ভরসা নারীর
রান্না না করে শুধুমাত্র বাইরের খাবার খেয়ে দশ বছর কাটিয়ে ফেলেছেন এক নারী। শুনতে অবাক লাগলেও যুক্তরাজ্যের এসেক্সের ২৬ বছর বয়সী সাফরন বসওয়েলের জন্য এটি দৈনন্দিন বাস্তবতা। নিজের এই অনন্য জীবনধারার জন্য তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সাফরন প্রতিদিনের তিন বেলার খাবারই রেস্তোরাঁ থেকে অর্ডার করেন বা বাইরে খেয়ে থাকেন।
আর এই জন্য প্রতিদিন বাংলাদেশি টাকায় প্রায় ৬,৮০০ টাকা খরচ হয় তার, যা মাসে প্রায় প্রায় ৫৬,০০০ টাকা। নাস্তার জন্য স্থানীয় ক্যাফে বা সাবওয়ে, দুপুরে পিৎজা এক্সপ্রেস বা কেএফসি আর রাতের খাবারে ন্যান্ডোস বা ডমিনোস তার পছন্দের তালিকায় রয়েছে।
সাফরনের মতে, রান্না করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তিনি বলেন, “যদি রান্না করে খাবার খারাপ হয়, তাহলে সেটা সময় ও অর্থের অপচয়।”রান্না শেখার জন্য ক্লাসেও অংশ নিয়েছিলেন, কিন্তু সাফল্য পাননি।
তার মতে, খাবার অর্ডার করাই তার জন্য কম চাপের এবং সহজ। সাফরন একজন পূর্ণকালীন কনটেন্ট ক্রিয়েটর, যার টিকটকে এক লাখ ১০ হাজারের এর বেশি অনুসারী রয়েছে। তিনি তার দৈনন্দিন জীবন, বিশেষ করে খাবার সংক্রান্ত অভ্যাস, সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও সাফরন নিজেকে সুস্থ ও ভালো অনুভব করেন। যদিও সাফরন বসওয়েলের অভ্যাস অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। তবে তিনি এতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং এটি তার জন্য কাজ করছে।
The post বাইরের খাবারেই ভরসা নারীর appeared first on Report71.com.
নিজের গাড়িই নিজে কিনলেন ২৩ লাখ টাকায়!
অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো ইংল্যান্ড। ব্যক্তিগত গাড়ি চুরি যাওয়ার কয়েক মাস পর এক ব্যক্তি নিজেই অজান্তেই তার হারানো গাড়িটি কিনে ফেললেন।
আর সেই গাড়ি কিনতে তিনি খরচ করলেন ২০ হাজার ইউরো অর্থাৎ প্রায় ২৩ লাখ টাকা। জানা যায়, চুরির ঘটনার পর ওই ব্যক্তি নতুন একটি গাড়ি কেনার পরিকল্পনা করতে শুরু করেন। এরপর তিনি আগের গাড়ির মডেলের সঙ্গেই মিলে যাওয়া একটি গাড়ি খুঁজে পান স্থানীয় এক আউটলেটে।
বিক্রেতার সঙ্গে কথা বলে দ্রুত গাড়িটি কেনার সিদ্ধান্ত নেন তিনি। তবে গাড়ি কেনার পর বাড়ি ফিরে একটি বিশেষ বিষয় লক্ষ্য করে সন্দেহ জাগে তার মনে। আর সেই সন্দেহের কারণ কেনা সেই গাড়ির ভেতরে থাকা কিছু নির্দিষ্ট বস্তু, যা একমাত্র তার হারিয়ে যাওয়া গাড়িতেই ছিল।
বিষয়টি নিশ্চিত হতেই তিনি বুঝতে পারেন- এটি তারই চুরি যাওয়া গাড়ি! সত্য উদঘাটনের পর তার উপলব্ধি- চুরি হওয়া নিজের পুরনো গাড়ির জন্যই মোটা অঙ্কের টাকা খরচ করে ফেলেছেন তিনি।
এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই ব্যক্তি। পুরো ঘটনাটি এখন ইংল্যান্ডজুড়ে বিস্ময় এবং বিতর্কের জন্ম দিয়েছে।
The post নিজের গাড়িই  নিজে কিনলেন ২৩ লাখ টাকায়! appeared first on Report71.com.
গরমে পাকা পেঁপে খাওয়ার পরামর্শ
গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দেয়। ডিহাইড্রেশন, হজমজনিত সমস্যা, ত্বকের রুক্ষতা কিংবা অতিরিক্ত ক্লান্তি—সবই হয়ে দাঁড়ায় দৈনন্দিন জীবনে বিঘ্নকারী।
এসব সমস্যা মোকাবিলায় শুধু পর্যাপ্ত পানি পান করলেই যথেষ্ট নয়, খাদ্যতালিকায় রাখতে হবে সঠিক ফলমূলও। এই সময়ের জন্য সবচেয়ে উপকারী ফল হিসেবে পেঁপে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।
ভারতীয় পুষ্টিবিদ রাখী চ্যাটার্জি এক প্রতিবেদনে বলেন, ‘গ্রীষ্মে পাকা পেঁপে একটি আদর্শ ফল। এটি শরীরকে হাইড্রেটেড রাখে, হজমের সমস্যা দূর করে এবং ত্বকের যত্নে কার্যকর ভূমিকা রাখে।’ চলুন জেনে নেওয়া যাক গরমে পাকা পেঁপে খাওয়ার উপকারিতাগুলো:
শরীর হাইড্রেটেড রাখে
পাকা পেঁপেতে প্রায় ৮৮ শতাংশ জলীয় উপাদান রয়েছে, যা গ্রীষ্মকালে শরীরের পানিশূন্যতা দূর করতে দারুণ কার্যকর। এটি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং শরীর ঠান্ডা রাখে, যা তীব্র গরমে বেশ উপকারী।
হজমে সহায়ক
গরমকালে হজমপ্রক্রিয়া ধীরগতির হয়ে পড়ে। পেঁপেতে থাকা এনজাইম ‘পাপাইন’ হজমে সহায়তা করে এবং বদহজম, কোষ্ঠকাঠিন্য ও পেটফাঁপা দূর করতে সাহায্য করে। এক বাটি পেঁপে খেলে পেটও দীর্ঘক্ষণ ভরা থাকে।
ত্বকের যত্নে
পেঁপেতে রয়েছে বিটা-ক্যারোটিন, ভিটামিন এ এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
লো-ক্যালোরি এই ফলটি স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে গ্রহণ করা যায়। এটি পেট ভরিয়ে রাখে ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। একইসঙ্গে ভিটামিন বি ও সি-এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতিও পূরণ করে।
The post গরমে পাকা পেঁপে খাওয়ার পরামর্শ appeared first on Report71.com.
প্রাকৃতিক বোটক্স কলার খোসা-তিসির বীজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নতুন কিছু প্রবণতা দেখা যাচ্ছে। প্রাকৃতিক উপাদান দিয়েই কীভাবে ত্বকের যত্ন নেওয়া যায়, সে পরামর্শ দেওয়া হচ্ছে অনেক ভিডিও এবং রিলসে।
এই প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে কলার খোসা এবং তিসির বীজ বা ফ্ল্যাক্স সিড উল্লেখযোগ্য।
তবে এই উপাদানগুলো কি সত্যিই বোটক্সের বিকল্প হতে পারে?
বোটক্স বলতে যা বোঝায়
বোটক্স একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে ‘বোটুলিনাম টক্সিন’ নামক পদার্থ ত্বকের নিচে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়।
সিএনএন ডটকম’য়ে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, এটি মুখের মাংসপেশিগুলোকে সাময়িকভাবে অবশ করে দেয়, যার ফলে বলিরেখা কমে যায় এবং ত্বক মসৃণ হয়।
তবে, বোটক্সের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে এবং এটি ব্যয়বহুল।
প্রাকৃতিক বোটক্স: কলার খোসা ও তিসির বীজ
সামাজিক মাধ্যমে কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়ার যে পদ্ধতি সম্পর্কে জানানো হচ্ছে, সেটাকে অনেকেই বোটক্সের প্রাকৃতিক বিকল্প হতে পারে বলে দাবি করছেন।
কলার খোসা এবং তিসির বীজ ব্যবহার করে কীভাবে প্রাকৃতিক বোটক্স করা যায় তার বিস্তারিত অনেকে জানাচ্ছেন।
ত্বকের যত্নে কলার খোসা
কলার খোসায় লুটেইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি একটি প্রাকৃতিক ক্যারোটিনয়েড যৌগ, যা উদ্ভিদ-জগতে পাওয়া যায়। যা ত্বককে আর্দ্র করতে এবং বলিরেখা কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা করতে সাহায্য করে।
সিএনএন ডটকম’য়ের ফ্যাশন ও সৌন্দর্য-বিষয়ক সাংবাদিক কেইটি চিত্রাকর্ন প্রতিবেদনে জানান, কলার খোসার অভ্যন্তরীণ অংশ ত্বকে মাখার পর ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়।
এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ব্রণ কমাতে সহায়ক। ত্বকে নিয়মিত কলার খোসা ব্যবহারে ব্রণের দাগও অনেকটাই কমতে পারে।
তিসির বীজ বা ফ্লাক্স সিড: ত্বকে ব্যবহারের উপকারিতা
রয়েছে উচ্চমাত্রার ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের স্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে। কিছু ব্যবহারকারী তিসির বীজের জেল ব্যবহার করে ত্বকে টানটানভাব ও মসৃণতা অনুভব করেছেন।
তিসির বীজ, ত্বকের সুস্থতা ও সৌন্দর্যের জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে সুপরিচিত। এতে রয়েছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোকেমিকেল এবং লিগনান যৌগ।
তিসি বীজের প্রধান উপাদান ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডস, যা ত্বকের প্রদাহ কমাতে ভালো কাজ করে। ব্রণ, একজিমা এবং অন্যান্য ত্বকের প্রদাহজনিত সমস্যাও কমাতে পারে। এছাড়া ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি স্থিতিস্থাপকতা বাড়ায়, যা বলিরেখা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ।
তিসির বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্টসমূহ ত্বকের কোষকে ‘ফ্রি র‌্যাডিকেলস’য়ের ক্ষতি থেকে রক্ষা করে। ফলে ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর হয় এবং ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর থাকে।
ফাইটোকেমিক্যাল ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সহায়ক। ত্বকের স্থিতিস্থাপকতা ও টানটানভাব বজায় রাখতে এই উপাদান কার্যকর।
তিসির জেল বা তেল সরাসরি প্রয়োগ করলে ত্বকের আর্দ্রতা বৃদ্ধি পায় এবং রুক্ষতা কমে। এটি ত্বককে মসৃণ ও নমনীয় করে তোলে এবং ত্বকের স্বাস্থ্য ভালো হয়।
তবে তিসি বীজ ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে অ্যালার্জি পরীক্ষা করে নেওয়া উচিত। যাতে কোনো নেতিভাচক প্রতিক্রিয়া দেখা না দেয়।
সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক ত্বক বিশেষজ্ঞ মুনীব শাহ বলেন, “তিসির বীজ ও কলার খোসার মতো অনেক প্রাকৃতিক উপাদান আছে যা ত্বকের জন্য উপকারী হতে পারে। তবে এগুলোকে বোটক্সের বিকল্প বলা যাবে না।”
কলার খোসা এবং তিসির বীজের মাধ্যমে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলো সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেলেও বোটক্সের মতো পেশাদার চিকিৎসা পদ্ধতিগুলোর পুরোপুরি বিকল্প হিসেবে এই প্রাকৃতিক উপাদানগুলোকে বিবেচনা করা উচিত নয় বলে এই বিশেষজ্ঞরা মত দেন।
তাই এসব ব্যবহার করার আগে সতর্কতা, প্রয়োজন ও পরিমাণ সবই বিবেচনায় রাখা উচিত।
The post প্রাকৃতিক বোটক্স কলার খোসা-তিসির বীজ appeared first on Report71.com.
আপনি এখনও ‘সিঙ্গেল’ : কেন জেনে নিন
আপনি কি ‘সিঙ্গেল’? ‘সিঙ্গেল’ থাকার পেছনে অবশ্যই কোন কারণ আছে। হতে পারে এই পথ আপনারই বেছে নেয়া। মনের অজান্তেই হয়তো ঘটছে। হয়তো নিজেও সেটা উপলব্ধি করতে পারছেন না। এই ফিচারে একা থাকার পেছনের সাতটি কারণ সম্পর্কে লেখা হয়েছে। মিলিয়ে দেখুন তো আপনার সাথে বিষয়গুলো মিলে যায় কিনা!
প্রাক্তনকে ভুলতে পারেননি: আপনি এখনও একা থাকার কারণ হতে পারে আগের সঙ্গীকে এখনও ভুলতে না পারা। আপনি হয়তো নিজেকে বোঝান যে সব শেষ, কিন্তু তার পরেও আপনার মনের বড় অংশ দখল করে আছে অতীত। সামাজিক মাধ্যমে হয়তো এখনও সেই মানুষটির প্রোফাইল ঘাটা হয়। তার দেয়া উপহারগুলো সযত্নে রেখে দিয়েছেন। প্রাক্তনকে মন থেকে মুছে ফেলতে না পারলে নতুন সম্পর্কে জড়ানো সহজ নয়।
অতিরিক্ত বাছ-বিচার: সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে কী কী লক্ষ্য করেন আপনি? বডি ল্যাংগুয়েজ, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্র, রূপ, আর্থিক অবস্থা, বংশ সহ আরও অনেক বিষয় দেখা হয় ‘পারফেক্ট’ সঙ্গী খোঁজার জন্য। কিন্তু ‘পারফেক্ট’ বলে যেহেতু কিছু নেই, তাই আপনারও কাউকেই পছন্দ হয় না। সব মিলে গেলেও হয়তো কথা বলার ধরন কিংবা হাঁটার ভঙ্গি পছন্দ হয় না। আর এত খুঁতখুঁতে হওয়ার কারণেই একা জীবন কাটাতে হচ্ছে আপনার।
বাহিরে সময় না কাটানো: আপনি খুব ঘরকুনো। অপরিচিত মানুষের সাথে মিশতে পছন্দ করেন না। পরিচিতি গণ্ডির বাইরে যেতে ভালো লাগে না। বাহিরে সময় কম কাটান। এরকম অভ্যাস যাদের, তাদের ‘সিঙ্গেল’ থাকার সম্ভাবনা বেশি। কারণ, সারাদিন রুমে বসে টিভি দেখলে সঙ্গী খুঁজবেন কখন? একাকীত্ব ঘোচাতে হলে বাহিরে সময় কাটাতে হবে এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে।
অতিরিক্ত আত্মবিশ্বাস: আত্মবিশ্বাস থাকা ভালো। কিন্তু কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত আত্মবিশ্বাস যাদের, তারা সহজে কাউকে সুযোগ দিতে চান না। নিজে যা ভাবেন, তার বাইরে কিছু ভাবতেও চান না। কারও পরামর্শও গ্রহণ করতে পারেন না। ফলে এধরনের মানুষের একা থাকার সম্ভাবনা বেশি। অতিরিক্ত আত্মবিশ্বাসী মানুষ নিজের ভুল দেখেন না, অপরের ভুলটাই চোখে পড়ে সবসময়।
আত্মবিশ্বাসের অভাব: অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা যেমন সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর, তেমনই ক্ষতিকর হলো আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস নেই যাদের তারা পছন্দের মানুষের সামনে দাঁড়াতে, কথা বলতে ভয় পান। কেউ যদি ডেট-এ যাওয়ার প্রস্তাবও দেয়, তাদের মাথায় অনেক নেতিবাচক চিন্তা ঘুরপাক খায়। যেমন, ‘এত মানুষ থাকতে আমাকে কেন যেতে বললো?’, ‘এটা কি কোনো রসিকতা?’ যাদের আত্মবিশ্বাসের অভাব আছে, তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে দোষী মনে করেন।
আপনি রহস্যময়: অনেকেই নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন। নিজের সম্পর্কে কিছুই শেয়ার করেন না কারো সাথে। তবে এই অভ্যাস সম্পর্ক গড়ার ক্ষেত্রে ক্ষতিকর। কারণ, কারো সম্পর্কে একেবারেই কিছু না জেনে কেউ সম্পর্ক এগুতে চায় না। আর তাই রহস্যময় মানুষের কারো সঙ্গে মানসিক সংযোগ গড়ে ওঠে না।
নিজেকে নিয়েই ব্যস্ত: যে মানুষ নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত, সেই মানুষের পাশে কে থাকতে চায় বলুন? যদি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে চান, তাহলে আরেকজনের সঙ্গে সম্পর্কে না জড়ানোই ভালো।
The post আপনি এখনও ‘সিঙ্গেল’  : কেন জেনে নিন appeared first on Report71.com.