Top 6 Archives - Report71.com

ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ

বরিশাল :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভিডিও কলে কথা বলার একটি ছবি বানিয়ে এলাকায় প্রচার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, বালুমহাল দখল ও ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে ছাত্রদল নেতার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী সিকদার (৭০)।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঝালকাঠীর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে হামলা ও নাশকতার মামলার আসামি রুস্তুম আলী সিকদার বলেন, বর্তমানে আমিসহ উপজেলার অসংখ্য বিএনপি পরিবার নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি ও তার বাহিনীর কাছে জিম্মি হয়ে পরেছি।

অভিযোগ করে প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী সিকদার বলেন, গত ১৩ জুন বিকেলে ছাত্রদলের আহবায়ক রনি, জুলফিকার ওরফে ‘ডিস জুলহাস’ এবং নেছাব আলীর নেতৃত্বে আমার মালিকানাধীন জমিতে থাকা জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা ইউনিয়নের ক্লাবঘরে হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে।

এসময় হামলাকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে বিএনপি কর্মী হাবিব সিকদারের স্ত্রী সুমির শ্লীলতাহানী এবং তার গলার চেইনসহ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

বিএনপি নেতা রুস্তুম আলী বলেন, ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ করা হয়। কিন্তু থানার ওসি রহস্যজনক কারণে আমাদের অভিযোগটি এজাহারভূক্ত করেননি।

উল্টো উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি তার ঘনিষ্ঠ সহযোগি রানাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব আলম আবু তাহেরকে বাদি করে থানায় একটি অভিযোগ দায়ের করিয়েছে।

যেখানে আমাকে (রুস্তম) সহ বিএনপির আরও ১৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। থানার ওসি ওই মিথ্যা অভিযোগটি মামলা হিসেবে এজাহারভূক্ত করেছেন (মামলা নং-১০/৯৪, তারিখ: ১৫-৬-২০২৫)। মামলার সকল আসামিরা বিএনপির ত্যাগী এবং নির্যাতিত কর্মী।

সংবাদ সম্মেলনে প্রবীণ বিএনপি নেতা রুস্তুম আলী আরও বলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রনি ও তার ভাই লিটন এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সরবরাহ করে যুব সমাজকে ধ্বংস করছে। ইউনিয়ন পরিষদের প্রকল্প, এলজিইডির সড়ক এবং এডিপির কাজেও তাদের বিরুদ্ধে চাঁদাবাজির বিস্তার অভিযোগ রয়েছে।

এছাড়া রনি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন দাবি করে প্রশাসন থেকে শুরু করে এলাকায় প্রভাব বিস্তার করে সকল অপকর্ম করে বেড়াচ্ছে।

এসব বিষয়ে প্রশাসন ও দলের সিনিয়র নেতৃবৃন্দর কাছে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তিনি (রুস্তুম আলী) রনির বিরুদ্ধে প্রতিটি অপকর্মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দলীয় ও প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

সংবাদ সম্মেলনে রনি ও তার সহযোগিদের হয়রানীর শিকার ভুক্তভোগী বিএনপি নেতা জামাল হোসেন মল্লিক, হেলাল সিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি সাংবাদিকদের জানিয়েছেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে একটি মহল বিভ্রান্ত করার চেষ্টা করছে। ###

The post ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন appeared first on Report71.com.

গলাচিপায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি              পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ জন রোগী ভর্তি রয়েছে।

জানা গেছে, নিহত শিক্ষার্থী বিথি দেবনাথ (১৬) গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের অবনি দেবনাথের ভাইজি এবং অশোক দেবনাথের কন্যা। সে উলানিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছিল।

বিথির চাচা অবনি দেবনাথ জানান, “শুক্রবার বিথির পেটে ব্যথা ও বমি হলে প্রথমে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা বরিশাল রেফার করলে আমরা আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। সেখানেই রবিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিথির মৃত্যু হয়।”

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে রয়েছেন— গলাচিপা পৌরসভার লিহা (১০) ও হনুফা বেগম (৪৫), কালিকাপুর গ্রামের তাসফিহা (১৩), রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের বেল্লাল হোসেন (২০) ও শারমিন আক্তার (১৯), ডাকুয়া গ্রামের তহমিনা বেগম (৩৫), উলানিয়ার ফরহাত হোসেন (২২), গজালিয়ার সুজন (১৪) ও দশমিনা উপজেলার রনগোপালদির লাইলি বেগম (৩৮) ভর্তি হয়েছে জ্বর নিয়ে। পরে পরীক্ষায় ধরা পরে ডেঙ্গু আক্রান্ত।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে বর্তমানে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে তারা সুস্থ হয়ে উঠছে। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ভর্তি অবস্থায় কেউ মারা যায়নি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গলাচিপা ইউনিটের টিম লিডার ফিরোজ মাহামুদ বলেন, আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে সচেতনতা মূলক ক্যাম্পেইন করেছি। এছাড়াও  প্রস্তুতি নিয়েছি স্কুল-কলেজ ও ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক সেশন পরিচালনা করব। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিই এখন মূল লক্ষ্য।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহামুদুল হাসান বলেন, ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। মশকনিধনের ওষুধ ও ওষুধ ছিটানোর যন্ত্র (স্প্রে/ফগারসহ যাবতীয় যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে। পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন পরিষদকে মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম চালাতে বলা হয়েছে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এ কার্যক্রম চলবে। আর ডেঙ্গু রোগীদের চিকিৎসায় গলাচিপা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গলাচিপাবাসীর মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জোরালো কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

The post গলাচিপায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯ appeared first on Report71.com.

চাঁদা দাবির প্রতিবাদে : মহাসড়ক অবরোধ করে টরকী বন্দরের ব্যবসায়ীদের বিক্ষোভ
বরিশাল :

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে বন্দরের সহস্রাধীক ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বন্দর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

ওই বন্দরের চাল ব্যবসায়ী কালাচাঁন মন্ডল অভিযোগ করে বলেন, টরকী বন্দরের বাসিন্দা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সিকদার শফিকুর রহমান রেজাউল গত কয়েকদিন থেকে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে পূনরায় রেজাউল তার দুই সহযোগীকে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দাবিকৃত চাঁদার টাকা চায়। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে (কালাচাঁন) হত্যার হুমকি প্রদর্শন করা হয়।

কালাচাঁন মন্ডল আরও জানান, বিষয়টি তাৎক্ষনিক বন্দরের ব্যবসায়ীদের জানানো হয়। পরবর্তীতে সকল ব্যবসায়ীরা একজোট হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে টরকী বন্দর বণিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হয়। পরবর্তীতে বেলা সাড়ে বারোটার দিকে চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি টরকী বাসষ্ট্যান্ডে এসে মহাসড়ক অবরোধ করা হয়। প্রায় আধাঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধের ফলে  উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত রেজাউল সিকদারকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

টরকী বন্দরের একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করেন, টরকী বন্দরে দীর্ঘদিন থেকে একটি অসাধু চক্র ব্যবসায়ীদের নানাভাবে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে। ব্যবসায়ীরা অবিলম্বে এ ধরনের কর্মকান্ড বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে অভিযুক্ত সিকদার শফিকুর রহমান রেজাউলের বাসার সামনে গিয়ে দেখা গেছে, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)’র গৌরনদী উপজেলা শাখার প্রধান কার্যালয়ের একটি ব্যানার ঝুলানো রয়েছে।

চাঁদা দাবির অভিযোগের ব্যাপারে অভিযুক্ত রেজাউল সিকদার মোবাইল ফোনে সাংবাদিকদের জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে তার ওপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। চাঁদা দাবির কোন ঘটনা ঘটেনি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবসায়ী কালাচাঁন মন্ডলকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল

The post চাঁদা দাবির প্রতিবাদে : মহাসড়ক অবরোধ করে টরকী বন্দরের ব্যবসায়ীদের বিক্ষোভ appeared first on Report71.com.

প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস শনাক্ত
বরিশাল :

চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বরিশাল সদর জেনারেল হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পরেছে।

তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দুইদিন পরেও (১৬ জুন পর্যন্ত) বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ। এমনকি আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ নাম কিংবা পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আজ সোমবার (১৬ জুন) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, তুষার নামের আক্রান্ত ব্যক্তি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তার বাড়ি বরিশাল জেলার মধ্যেই। তিনি আরও বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।

বরিশাল সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন, গত শনিবার (১৪ জুন) তাদের হাসপাতালে তুষার (৩০) নামের এক ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পরেছে। তুষার নামের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন। যে কারণে রোগীর নাম ছাড়া তার পরিচয় বা কোথায় বাসা কিছুই জানা যায়নি।

তিনি আরও বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধু মাত্র নাম এবং বয়স রাখা হয়। তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাত্মকভাবে অসুস্থও নন। শুধু গায়ে হালকা জ্বর ছিল। ###

The post প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস শনাক্ত appeared first on Report71.com.

ভিপি নূর আ. লীগকে দলে টেনে পুনর্বাসন করছে: হাসান মামুন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সরাসরি অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর (ভিপি নুর) আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের দলে টেনে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করার কৌশল নিচ্ছেন।

রোববার (১৫ জুন) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হাসান মামুন বলেন, ‘গলাচিপায় স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকলেও হঠাৎ করে ভিপি নুরের উত্থানের পর থেকে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ৫ আগস্টের আগ পর্যন্ত তার কোনো কার্যকর রাজনৈতিক ভিত্তি ছিল না, এমনকি কোনোরকম সাংগঠনিক কাঠামোও গড়ে ওঠেনি। এরপর তিনি সাবেক আওয়ামী লীগ নেতাদের গণঅধিকার পরিষদে নিয়ে আসেন।’

তিনি দাবি করেন, যারা পূর্বে সহিংসতা, নির্বাচনী অনিয়ম এবং বিএনপি কর্মীদের ওপর হামলায় জড়িত ছিলেন, তাদের অনেকেই এখন গণঅধিকার পরিষদের হয়ে সক্রিয়। এমনকি এসব ব্যক্তির নামও স্থানীয় কমিটিতে রাখা হচ্ছে বলে অভিযোগ।

হাসান মামুন আরও অভিযোগ করেন, ‘গলাচিপা ও দশমিনার বিভিন্ন এলাকায় গণঅধিকার পরিষদের ব্যানারে এখন সংগঠিত হচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক নেতাকর্মীরা। এমনকি কয়েকজন আইনজীবীকেও এতে জড়িত পাওয়া গেছে, যারা অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।’

তিনি উদাহরণ হিসেবে মাকসুদুল হক ও আবু ইউসুফ পাশার নাম তুলে বলেন, তারা একসময় আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে সক্রিয় থাকলেও এখন গণঅধিকার পরিষদের ছায়ায় সুবিধাভোগ করছেন। এমনকি চর বিশ্বাসে সংঘর্ষে ভিপি নুরের পরিবারের সদস্যদের নামও উঠে এসেছে।

হাসান মামুন দাবি করেন, ‘ভিপি নুর নিজেই একাধিকবার বলেছেন তিনি একসময় ছাত্রলীগ করতেন। তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।’

তিনি বলেন, ‘তার ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের এখন গণঅধিকার পরিষদের নেতৃত্বে দেখা যাচ্ছে।’

তিনি আরও জানান, ‘গণঅধিকার ব্যানারে হামলা চালিয়ে বিএনপি কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব ঘটনার প্রমাণসহ তথ্য দলীয়ভাবে সংরক্ষণ করা হয়েছে এবং শিগগিরই পুনর্বাসিত আওয়ামী নেতাদের তালিকা প্রকাশ করা হবে।’

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুর। তিনি পাল্টা দাবি করে বলেন, ‘যাদের পুনর্বাসনের কথা বলা হচ্ছে, তাদের অনেকেই একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গণঅধিকার গঠনের শুরু থেকেই তারা আমাদের সঙ্গে আছেন।’

এই বিতর্ক আরও ঘনীভূত হয় ১১ জুন গলাচিপা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ছাত্র অধিকার পরিষদের সভায় নুরুল হকের বক্তব্যকে কেন্দ্র করে। এরপর পাল্টাপাল্টি মিছিল, সংঘর্ষ এবং উত্তেজনার জেরে প্রশাসন ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়।

বর্তমানে দুই পক্ষ বড় কোনো কর্মসূচি ঘোষণা না করলেও রাজনৈতিক উত্তেজনা এবং কথার লড়াই অব্যাহত রয়েছে। স্থানীয় বিএনপির নেতারা প্রকাশ্যে বলছেন, তারা দলের বাইরে কাউকে পটুয়াখালী-৩ আসনে মেনে নেবেন না।

উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে, পটুয়াখালী-৩ আসনে সাংগঠনিক সহযোগিতার জন্য জেলা বিএনপিকে নুরুল হকের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছিল। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

The post ভিপি নূর আ. লীগকে দলে টেনে পুনর্বাসন করছে: হাসান মামুন appeared first on Report71.com.

কুড়িগ্রামে কন্যাসন্তান জন্ম নেয়ায় মিষ্টির বদলে কার্টুনে ইট- মাটির গুড়া উপহার
রিয়াজুল হক সাগর , রংপুর ।

কন্যাসন্তানের জন্মের পর শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে ইট ও মাটির গুঁড়ো পাঠানোর অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতোলা গ্রামে এই ঘটনা ঘটলে রোববার (১৫ জুন) গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আফতার আলীর মেয়ে আছমা খাতুনের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় বড় ধনতোলার সাহেব আলী ওরফে সব্দুল হকের ছেলে মোকছেদুল ইসলামের। সম্প্রতি আছমা কন্যাসন্তানের জন্ম দেন। ১১ জুন (বুধবার) সকালে মোকছেদুল ইসলাম শ্বশুরবাড়িতে গিয়ে তার শাশুড়ির হাতে একটি মিষ্টির কার্টন তুলে দেন। কিন্তু সেটি খুলে দেখা যায়, কার্টনের ভেতরে মিষ্টির বদলে রয়েছে মাটি ও ইটের গুঁড়ো। এতে স্তম্ভিত হয়ে পড়ে আছমার পরিবার।আছমা খাতুন অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময় আমাকে নির্যাতন করতেন, টাকার জন্য চাপ দিতেন। গর্ভধারণের পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। তিনি বারবার বলতেন, ছেলে হলে সুখ পাব, মেয়ে হলে দুঃখ। এখন মেয়ে হয়েছে বলে এভাবে অপমান করলেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মোকছেদুল ইসলাম। তিনি বলেন, “আমি এক কেজি মিষ্টি ও মেয়ের জন্য কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম। তারা যা বলছে, সব মিথ্যা। আমাকে হেয় করতে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।”এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ সাংবাদিকদের বলেন, “ঘটনাটি সরাসরি না দেখলেও স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। তারা এটিকে নারীর প্রতি অবমাননা ও পারিবারিক সহিংসতার একটি জঘন্য উদাহরণ হিসেবে দেখছেন।বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি পারিবারিক ঘটনা নয়, বরং কন্যাসন্তান জন্মকে ঘিরে সমাজে প্রচলিত পশ্চাৎপদ মানসিকতার প্রতিফলন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

The post কুড়িগ্রামে কন্যাসন্তান জন্ম নেয়ায় মিষ্টির বদলে কার্টুনে ইট- মাটির গুড়া উপহার appeared first on Report71.com.

বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হবে :হাফিজ ইব্রাহিম
মোঃ সাইফুল ইসলাম আকাশ

নিজস্ব প্রতিবেদক,ভোলা:

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ বলেছেন, বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না,সাথে সাথে আইনি ব্যবস্থা নেয়া হবে ,দলের কেউ যদি কোন রকম অপরাধের সাথে জড়িত থাকে প্রমানিত হলে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে বলে ও মন্তব্য করেন তিনি।

বুধবার( ১১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাফিজ ইব্রাহিম বলেন, নির্বাচন যখনই হোক, বিএনপি প্রস্তুত। তিনি বলেন, বিগত বিএনপির সরকারের আমলে ভোলা-২ আসনে শিক্ষা বিস্তারে স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে, স্বাস্থ্যসেবায় হাসপাতাল এবং নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক স্থাপন করা হয়েছে। আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। বেকারত্ব দূর করতে গ্যাসভিত্তিক শিল্প- কারখানা গড়ে তোলা হবে।

মতবিনিময় সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।

সভাপতির বক্তব্য তিনি, আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীদেরকে কাজ করার প্রস্তুতি নেওয়ার জন্য আহবান জানান এবং দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী মো: আজম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ন আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির সেলিম, দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন,গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী,পক্ষিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর, কাচিয়া ইউনিয়ন বিএনপির দক্ষিণের সভাপতি শেখ সাদী হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি,সাচড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান অভি,পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাতাব্বর সহ উপজেলার ৯টি ইউনিয়নের মূল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ও ছাত্রদলের সভাপতি সম্পাদক বৃন্দ।

The post বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হবে :হাফিজ ইব্রাহিম appeared first on Report71.com.

শকুনেরা এখনও হাত পেতে আছে দেশটা দখলের জন্য : রংপুরে এটিএম আজহারুল
রিয়াজুল হক সাগর ,রংপুর।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে সদ্য খালাসপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শকুনেরা এখনও হাত পেতে আছে দেশটা দখলের জন্য। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর আগে বিচারের নামে যাদের ফাঁসি হয়েছে, তাদের পূর্ণাঙ্গ রায় বের হলে দেখতে পাবো তাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। বিচারের নামে এসব হত্যাকাণ্ডর সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে দেশে আইনের শাসন থাকবে না।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জ ওএ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শুকরানা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আগে আদালত চলতো দলীয় রাজনীতির মাধ্যমে। এখন সেই আদালত মুক্ত হয়েছে। তাই আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি। আমার তো রায় হয়ে গিয়েছিল, ফাঁসি কার্যকর হবে। আল্লাহর রহমত আজ আমি মুক্ত, যেই বিচারকরা আমাকে সাজা দিয়েছেন তারা আজ কোথায়।

তিনি আরও বলেন, যে অপরাধে আমাকে ফাঁসির রায় দেয়া হয়েছিল, আল্লাহর কসম আমি সেই অপরাধের সাথে জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমি আফসোস করি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গঠন করে সাক্ষী দেয়া হয়েছে। কিন্তু বিচারপতিদের তো বিবেক থাকা দরকার। তারা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতিরা যতদিন দেশে থাকবে, ততদিন দেশের মানুষ ন্যায় বিচার পাবে না।

জামায়াতের এই নেতা বলেন, মতিউর রহমান নিজানী, মাওলানা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মাদ কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয়েছে। আমাদের নেতা মীর কাশেম দেশের বাহিরে ছিলেন। অনেকে তাকে দেশে ফিরতে নিষেধ করেছিলেন। তিনি মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশে ফিরেছিলেন। তাকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। অথচ অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না বলেছিল। তার কর্তৃত্ব আজ চুরমার করে দিয়েছে আল্লাহ। যারা দেশ ছেড়ে পালায় তাদের হাতে বাংলাদেশ নিরাপদ না।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, সরকার বলেছেন এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। অর্ন্তবর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিক। মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। এজন্য অনেকের মাঝে ভোটের প্রতি বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার ভোট বিপ্লব ঘটাতে হবে। আমরা যদি যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে ভুল করি তাহলে বিপদে পড়তে হবে।

আজহারুল ইসলাম বলেন, আমি ১৯৯৬, ২০০১ ও ২০৯৯ সালে নির্বাচন করেছি। আপনারা চাননি বলে আমি এমপি হতে পারি নাই। জামায়াতে ইসলামী জোর করে ভোট সেন্টার দখল, ভোটারদের টেনে নিয়ে গিয়ে নির্বাচনে জয়লাভ করতে চায় না। আগামী নির্বাচনে আমি বদরগঞ্জ-তারাগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি কথা দিচ্ছি যদি আমি এমপি নির্বাচিত হতে পারি তাহলে হারামের কোন টাকা আমার পেটে যাবে না। বিগত সময়েও আমি কোন হারামের টাকা খাইনি। আমার সম্পদ নেই, তবু আল্লাহ আমাকে ভাল রেখেছেন। বিগত দিনের মত ভবিষ্যতেও আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।

সমাবেশে তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুব হোসেন বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, মিঠাপুকুর জামায়াতের আমির গোলাম রব্বানীসহ অন্যরা।

এরপর বিকেলে এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জের শাহাপুর মাঠে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।

The post শকুনেরা এখনও হাত পেতে আছে দেশটা দখলের জন্য : রংপুরে এটিএম আজহারুল appeared first on Report71.com.

গলাচিপায়বিএনপি-গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙচুর
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মিসভা চলছিল। সে সময় হঠাৎ নুরুল হক নুরের সমর্থকরা আমাদের অফিসে হামলা চালায়। তারা চেয়ার-টেবিল ও নেত্রীর ছবি ভাঙচুর করে। এতে আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন চর বিশ্বাস ইউনিয়নের কৃষক দলের সভাপতি মাকসুদ খান। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। এ ছাড়াও আহত হয়েছেন চর বিশ্বাস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমীন, মহিউদ্দিন আল মুইন (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, চর বিশ্বাস ইউনিয়ন), তাহসান ইসলাম নাইম (যুগ্ম সাধারণ সম্পাদক চর বিশ্বাস ইউনিয়ন ছাত্রদল), মো. বাপ্পি (যুগ্ম সাধারণ সম্পাদক চর বিশ্বাস ইউনিয়ন), মো. লোকমান (সভাপতি ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল চর বিশ্বাস ইউনিয়ন), শিহাব খলিফা (সদস্য চর বিশ্বাস ইউনিয়ন ছাত্রদল), হৃদয় মামুন (সাধারণ সম্পাদক ছাত্রদল চর বিশ্বাস ইউনিয়ন), জাকির বয়াতি (যুগ্ম সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ মফিজ (সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল চর বিশ্বাস ইউনিয়ন), সৈকত দফাদার (সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেচ্ছাসেবক দল চরকালজ), মেহেদী (সদস্য, ছাত্রদল চর কাজল), তরিকুল (সদস্য, ছাত্রদল চর কাজল), সোহেল (বিএনপির অফিস সহায়ক চর বিশ্বাস ইউনিয়ন) ।

গণঅধিকার পরিষদের ইউনিয়নের সদস্য সচিব মো. জুয়েল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা ছিল। শুরুতেই পাশের বিএনপি অফিস থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। আমরা সময় চেয়ে কথা বললেও তাদের একজন উচ্চস্বরে অশালীন মন্তব্য করে। একপর্যায়ে তাদের নেতাকর্মীরা নুরের ছোট ভাই আমিনুল ইসলামকে মারধর করে।

তিনি বলেন, এ ঘটনায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন সদস্য আহত হন। তারা হলেন, ভিপি নুরের ছোট ভাই আমিনুল, ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি কনক, সাধারণ সম্পাদক জিহাদ, ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শামিম, কে আলী কলেজ শাখার সভাপতি শামিম, জিহাদ আকন, ৬ নম্বর ওয়ার্ডের যুবঅধিকারের যুগ্ম সদস্য সচিব জালাল।

গণঅধিকার পরিষদের অভিযোগ, বিএনপির কর্মীরা তাদের অফিসের চেয়ার নিজেরাই ভেঙে সংঘর্ষকে পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি আশাদুর রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে আমরা সতর্ক রয়েছি এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত আছি।

The post গলাচিপায়বিএনপি-গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙচুর appeared first on Report71.com.

গণ মানুষের অধিকার প্রতিষ্ঠায়-ছাত্র অধিকারের ভাববূর্তি উন্নতি করাই হবে মূলমন্ত্র” নুরুল হক নুর”
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী জেলার-গলাচিপা উপজেলার নবগঠিত ছাত্র অধিকার কমিটির পরিচিতি সভায়-সাবেক ভিপি ও গন অধিকার পরিষদের বিপ্লবী জননেতা নুরুল হক নুর-১১ জুন বুধবার-গলাচিপা অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। এছাড়া-গণতন্ত্র ও নির্বাচনের হত্যাকারী ফ্যাসিস্ট বাদী আওয়ামী লীগ দেশে- সন্ত্রাস, নৈরাজ্য লুটপাট ,গুম , খুন,ব্যাংক সহ অর্থনৈতিক লুটপাট করে দেশের সর্বনাশ করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে-দেশ ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছে।

জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শতশত শিশুসহ মানুষের হত্যাকারীদের বিচার করাই হবে শহীদদের আত্ম সুখ। আগামী সংসদ নির্বাচনে-গণঅধিকার পরিষদের সমর্থনে প্রতিটি জেলায় মানুষের অধিকার প্রতিষ্ঠায়-সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বদ্ধপরিকর। উক্ত পরিচিতি সভায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপার কৃতি সন্তান পটুয়াখালী (৩)-১১৩ আসনের সম্ভাব্যপ্রার্থী ডাকসুর সাবেক ভিপি গণধিকার পরিষদের জননেতা নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম, গলাচিপা উপজেলা গণঅধিকারের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, জেলা যুব অধিকারে সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, জেলা  ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, ছাত্র অধিকারের সভাপতি জেলা মহসিন ইসলাম ,ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুব অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ইসলামসহ স্থানীয় ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে শতশত নেতাকর্মীরা শুভেচ্ছা মিছিল করে সভা স্তলে নিয়ে আসে এবং ফুলের শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন নবগঠিত ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান। পরে উপজেলা গণ অধিকার পরিষদের উপজেলা নেতৃবৃন্দদের সাথে একবর্ধিত সভা অনুষ্ঠিত হয়।পরে বিকেলে উলানিয়া বাজারে  একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ডাকুয়া পাঙ্গাসিয়া বাজারে পথসভা  অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় চিকনিকান্দি  বাজারে অফিস উদ্বোধন ইউনিয়ন নেতাকর্মীদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

The post গণ মানুষের অধিকার প্রতিষ্ঠায়-ছাত্র অধিকারের ভাববূর্তি উন্নতি করাই হবে মূলমন্ত্র” নুরুল হক নুর” appeared first on Report71.com.