খেলা Archives - Report71.com

ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল
বছর না গড়াতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদ হারিয়েছেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ককে বোর্ডের শীর্ষ পদ থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক ও টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। শুক্রবার বিকেলে বোর্ড সভায় পরিচালকদের ভোটে বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমিনুল।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। গতবছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে এসেছিলেন ফারুক আহমেদ।

পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একবছর না হতেই তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন বিসিবি পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিল করে। বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুকের মনোনয়ন বাতিল করার খবর জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ফারুকের প্রতি ৮ পরিচালকের অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন কারণ হিসেবে দেখানো হয়।একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়।

শুক্রবার দুপুরে তাকে বোর্ড পরিচালক হিসেবে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিকেলে সভাপতি করা হল তারকা সাবেক ব্যাটারকে। লম্বাসময় ধরে মেলবোর্নে পরিবার নিয়ে থাকা আমিনুল বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। হাই-পারফরম্যান্স ফ্রেমওয়ার্ক সাজানো, বিভিন্ন ট্রেনিং এডুকেশন কার্যক্রম পরিচালনা করেন। সম্প্রতি পারিবারিক প্রয়োজনে দেশে এসেছেন। এসেই বিসিবি প্রধানের দায়িত্ব নিলেন।

বিসিবির দায়িত্ব শেষে আইসিসিতে ফিরে যাওয়ার সুযোগ থাকবে তার।

The post ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল appeared first on Report71.com.

সিরিজ হারল বাংলাদেশ
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচের চারদিনের টেস্টের প্রথমটিতে সিলেটে হার দেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ বাঁচাতে মিরপুরে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। কিউইদের বিপক্ষে মিরপুরেও জেতা হয়নি টাইগারদের। ড্র করেই থামতে হয়েছে।

তাতে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী দলটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৫৭ রান করে বাংলাদেশ। জবাবে নেমে নিউজল্যান্ড ৩৭৯ রান করে থামে।

২২ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে শেষ দিনের খেলা শেষের আগে ২ উইকেটে ৮৭ রান তোলে বাংলাদেশ। ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। মধাহ্ন বিরতির পর ১২৫.২ ওভারে ৩৭৯ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে সেঞ্চুরি করেন নিক কেলি। ১৬৭ বলে ১০৩ রান করেন এই ব্যাটার। এছাড়া কার্টিস হ্যাফে ৭১, জো কার্টার ৬২ এবং ম্যাথু বয়েল ৫৮ রান করেন। টাইগার স্পিনার নাঈম হাসান ১০২ রান খরচায় চার উইকেট নেন।

১০০ রান খরচায় খালেদ নেন তিন উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে বাংলাদেশ ২৯ রানে প্রথম উইকেট হারায়। ২৪ রান করে ফিরে যান এনামুল হক বিজয়। দলীয় ৫১ রানে সাইফ হাসান ফিরে যান ১৬ রান করে।

পরে জাকির হাসান ও অমিত হাসান মিলে দিনের বাকিটা সময় ব্যাটিং করেন। ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলার পর তোলার পর নির্ধারিত সময়ের আগেই দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

৫৫ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন জাকির। ৩৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন অমিত। নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন জাকারে ফোকস ও বেন লিস্টার।

The post সিরিজ হারল বাংলাদেশ appeared first on Report71.com.

৩০০ রানের লক্ষ্য দিতে চায় লাল-সবুজের দল
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথমদিনে হতশ্রী কেটেছে বাংলাদেশের। প্রথম ইনিংসে কেবল ১৯১ রানে গুটিয়ে যায় টাইগার ইনিংস। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বোলারদের কারণে।

২৭৩ রানে থামিয়েছে রোডেশিয়ানদের। ৮২ রানে পিছিয়ে থেকে ১ উইকেটে ৫৭ রান তুলে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন মাঠে নামার আগে জয়ের কথাই ভাবছে টিম টাইগার্স।

সফরকারীদের অন্তত ৩০০ রানের লক্ষ্য দিতে চায় লাল-সবুজের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন ৫ উইকেট তোলা মেহেদী হাসান মিরাজ। লক্ষ্যের কথা জানালেন তিনি। টাইগার অলরাউন্ডার বলেছেন, ‘আমরা যদি ঠিকমতো ব্যাট করি, তাহলে ৩৫০-৪০০ রান করতে পারব।

আর টেস্টে ৩০০ রানের লক্ষ্যমাত্রা কঠিন।’ বড় লক্ষ্য দেয়া মানে বড় জুটি গড়ে তোলা। সেটার দিকে মনোযোগ দেয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার। মিরাজের মতে, ‘আমাদের জুটি গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।

আমাদের হাতে তিন দিন বাকি আছে, আমরা তাদের যতটা সম্ভব তাড়া করার সুযোগ দেয়ার চেষ্টা করব এবং আমাদের বোলারদের আরামে বল করার সুযোগ দেব।’ দ্বিতীয় ইনিংসেও যে ঘুরে দাঁড়ানো যায় সেই উদহারণ দিতে ওয়েস্ট সিরিজের কথা মনে করিয়ে দিলেন মিরাজ। বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ১৭৪ রানে অলআউট হয়ে গিয়েছিলাম।

সেই ম্যাচ থেকে আমরা অনেককিছু শিখেছি। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা ঘরের মাঠেও তা করতে পারি। আমাদের ব্যাটসম্যানদের উপর আমাদের আস্থা আছে, যারা যথেষ্ট অভিজ্ঞ। দুটি জুটি পরিস্থিতি বদলে দিতে পারে।’

The post ৩০০ রানের লক্ষ্য দিতে চায় লাল-সবুজের দল appeared first on Report71.com.

বিপিএলে দল কিনলেন শাকিব খান
সিনেমায় জনপ্রিয়তার চূড়া আগেই ভেদ করেছেন শাকিব খান। সাফল্যের ধারাবাহিকতায় কর্পোরেট ব্যবসায় নাম লিখেছেন এই ‘মেগাস্টার’। ‘রিমার্ক- হারল্যান’ নামে একটি কসমেটিকস ও হোমকেয়ার পণ্যের কোম্পানির ডিরেক্টর তিনি।

দুদিন আগে জানা গেল, প্রথম চলচ্চিত্র তারকা হিসেবে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ)-এ ঢাকার ফ্রাঞ্চাইজির মালিক শাকিব খান, সঙ্গে রয়েছে তার কোম্পানি ‘রিমার্ক- হারল্যান’।

আসন্ন বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে। সেপ্টেম্বরের যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাওয়া এমন খবর প্রচারিত হয়েছে দেশের প্রায় গণমাধ্যমে। বিপিএলে শাকিবের যুক্ত থাকায় তার ফ্যানদের পাশাপাশি সব শ্রেণীর সিনেমার দর্শক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিস্মিত হয়েছেন।

নেটিজেনদের আগ্রহে থাকার কারণে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও আওয়ামী লীগ নেতাদের ধরপাকড়ের খবরের মধ্যেও শাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবর ভাইরাল হয়েছে, ফেসবুক ঘেঁটে দেখা যায় খবরটি ট্রেন্ডিংয়েও উঠে এসেছে।

বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজি কেনায় শাকিব খানকে অভিনন্দন জানিয়েছেন হাজার হাজার মন্তব্য চোখে পড়েছে।

হক চৌধুরী নামে একজন মন্তব্য করেছেন, ‘শাকিব খান খুব ভালো উদ্যোগ নিলেন। এদেশের রাজনীতিতে যোগ দেওয়ার চেয়ে তার স্পোর্টসে যোগ দেওয়ায় অনেক ভালো হয়েছে।’

ফখরুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘শাকিব খান কোনো সময় কোনো ইস্যুতে থাকে না। তাকে কেউ নেগেটিভ বললেও চুপ থাকে। এটাই সুপারস্টারের মহৎ গুণ। বিপিএলে তিনি যুক্ত হওয়ার নিউজ জেনে অবাক হয়েছি। তার দলকে পূর্ণ সমর্থন দেব। সিনেমার মতো শাকিব খান বিপিএলেও সফল হোক।’

আবার কেউ কেউ শাকিবকে বাংলার শাহরুখ খান মন্তব্য করেছেন। কেউ আবার বলেছেন, শাকিব যুক্ত হওয়ার বিপিএল সত্যি সত্যি জ্বলে উঠবে। কেউ বলেছেন, বিপিএলকে জাঁকজমককে শাকিবকে আরও আগে যুক্ত হওয়া উচিত।

অনেকেই শাকিবকে উদ্দেশ্য করে লিখেছেন, দল গঠনে যেন বিশ্ববিখ্যাত প্লেয়ারদের নির্বাচনে বেশি গুরুত্ব দেয়া হয়।

আদনান কবির নামে একজন লিখেছেন, বলিউডের সেলেব্রেটিরা আইপিএলের গ্যালারিতে দেখে অনেক ভালো লাগে। শাকিব যুক্ত হওয়ার বিপিএলে মাঠে বাংলাদেশের বড় সেলেব্রেটিরা নিশ্চয়ই যাবে। এতে খেলার সৌন্দর্য নিশ্চয়ই বাড়বে।

ইউটিউবার, চলচ্চিত্র কিংবা খেলাধুলা বিষয়ক লাখ লাখ সদস্যের পেজ-গ্রুপগুলোতে শাকিব খানের বিপিএলে দল কেনার খবরটি নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। অধিকাংশ মন্তব্যে তারা একবাক্যে বলছেন, মেগাস্টারের জন্য শুভকামনা।

The post বিপিএলে দল কিনলেন শাকিব খান appeared first on Report71.com.

নেইমারের ব্রাজিলকেই ফেবারিট মানেন মেসি
কাতার বিশ্বকাপে মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন মেসি। আর ব্রাজিল তারকা নেইমার চোট পেয়ে মাঠের বাইরে।

মেসির দূর্দান্ত পারফরমেন্সে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে নেইমারের অনুপস্থিতি টের পেয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হেরে যায় ব্রাজিল।

সেই ব্রাজিলকেই ফেবারিট মানছেন আর্জেন্টাইন তারকা মেসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিল সম্পর্কে মেসি বলেছেন, ‘যতটা সম্ভব পারা যায় বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি। আমি শুরু থেকেই বলে আসছি যে ব্রাজিল অন্যতম ফেবারিট। ওরা ভালো খেলছে। ক্যামেরুনের কাছে হেরে যাওয়ার পরও বিশ্বকাপের বড় ফেবারিটদের একটি ব্রাজিল।’

মেসি গণমাধ্যমকে আরও বলেন, এবার শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে আর্জেন্টিনার। আকাশি নীল-সাদা জার্সিধারীরা ফুটবলের পাওয়ারহাউস। সবসময় ট্রফির দাবিদার আলবিসেলেস্তেরা। তবে এটা মাঠে আমাদের প্রমাণ করতে হবে। যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছি।

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর আর্জেন্টাইন গণমাধ্যম ওলে’র সঙ্গে কথা বলেছেন মেসি। সেখানে ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স এবং স্পেনকেও শিরোপার দাবিদার আখ্যা দিয়েছেন মেসি, ‘ফ্রান্স আর স্পেনও ফেবারিট। দুটি দলই ভালো খেলছে। কখন কীভাবে খেলতে হবে, সেটা নিয়ে ওরা পরিষ্কার ধারণা রাখে।’

সূত্র: মার্কা।

The post নেইমারের ব্রাজিলকেই ফেবারিট মানেন মেসি appeared first on Report71.com.

কখন, কোথায় হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকছেন যারা
অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। খেলা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। নানা আয়োজনে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে কারা থাকবেন, কখন শুরু— সব নিয়ে নিম্নে আলোচনা করা হলো—

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮টায়। দোহার আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক এ অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সাজ সাজ রব দোহায়।

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

ফিফা এখনো কোনো তালিকা জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে। এ ছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফাতেহিকে দেখা যাবে অনুষ্ঠানে। এ ছাড়া ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। এ ছাড়া গৃহযুদ্ধের কারণে ইকুয়েডরের প্রেসিডেন্টও অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানা গেছে।

প্রথম দিন খেলবে দুই দেশ। আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম আসর। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।

The post কখন, কোথায় হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকছেন যারা appeared first on Report71.com.

ব্রাজিলের হেক্সা মিশন কি এবারই?
ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার শেষ হচ্ছে আর কয়েক ঘণ্টার মধ্যে। আজই পর্দা উঠছে কাতার বিশ্বকাপের।

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। তারকায় ঠাসা দলটিকে ঘিরে ভক্তদের আশার পারদ আকাশচুম্বী।

দলের নিউক্লিয়াস নেইমার এবার পাদপ্রদীপের আলোয়। এবার চ্যাম্পিয়ন হলে ব্রাজিলের হেক্সা মিশন পূর্ণ হবে। ছয়বারের মতো ট্রফি বগলদাবা করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ব্রাজিলের।

‘নেইমার পারেন চেষ্টা করলেই’— গেল দুই বিশ্বকাপ ধরে হৃদয়ভাঙার পর নেইমারকে নিয়ে ব্রাজিলের সমর্থকদের মুখে এই একটি বাক্য অনেকবার শোনা গেছে।

কিন্তু নেইমার পারছেন না আসলে, ২০১৫-১৬ মৌসুমের পর নেইমারকে ক্লাব ফুটবলেও সেরাদের কাতারে পারফর্ম করতে দেখা যায়নি তেমন।

তিনি ছিলেন ‘ব্যালন ডিঅর’প্রত্যাশীদের একজন। কিন্তু বারবারই হতাশ হয়েছেন।

ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দলের ১০ নম্বর জার্সি যার গায়ে থাকে, তার প্রতি প্রত্যাশার ভারটাও একটু বেশি থাকাটা অন্যায় নয়।

কিন্তু গত দুই বিশ্বকাপে নেইমার এ প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিলন ঘটাতে পারেননি।

দ্য ফেনোমেননকে ঘিরে এবার প্রত্যাশার চাপটা একটু বেশিই ভক্তদের। ব্রাজিলের সমর্থকদের আশা নেইমারই পারবেন ব্রাজিলের হেক্সা মিশন পূরণ করতে।

তবে নানা ধরনের বিতর্কে জড়ানো নেইমারের ক্যারিয়ারের নিয়মিত ঘটনা। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে মাঠে বড় মঞ্চে পারফর্ম না করতে পারা।

বাছাইপর্বে ১৬ গোল করেছেন বটে; কিন্তু দলটার নাম যখন ব্রাজিল, তখন বাছাই পর্বের পারফরম্যান্স খুব কম সমর্থকই মনে রাখবেন, যদি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারেন।

মেসি-রোনালদোর সঙ্গে নেইমারের নাম উচ্চারিত হয়, কিন্তু প্রতিদান তিনি দিয়েছেন কমই।

ব্রাজিল দলের সাম্প্রতিক পারফরমেন্স চোখ ধাধানো। কোচ তিতের অধীনে ব্রাজিল গত ২৯ ম্যাচে হারেনি, শেষ ১৭ ম্যাচের ১৩টিতে কোন গোলও হজম করেনি।

একই সঙ্গে এই ২৯ ম্যাচে ব্রাজিল গড়ে আড়াইটি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।

তবু বিশ্বকাপের আগে দল নিয়ে এবং যথাযথ পজিশনে যথাযথ ফুটবলার খেলানো নিয়ে কিছু দুশ্চিন্তার জায়গা আছে ব্রাজিলের।

তথ্যসূত্র বিবিসি।

The post ব্রাজিলের হেক্সা মিশন কি এবারই? appeared first on Report71.com.

শুভ সূচনায় বাংলাদেশ
ব্যাট হাতে শুভ সূচনার পর পথ হারিয়ে ফেলে বাংলাদেশ।  একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করতে পারল সাকিবের দল।

পরে বল হাতেও দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ফিল্ডিংও করেছে অসাধারণ।

তাসকিন-হাসানে ধরাশায়ী হয়ে ১৩৫ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস।

ফলে বিশ্বকাপ মিশনে নেমে নিজেদের প্রথম ম্যাচে ৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ২৫ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন তাসকিন আর ১৫ রান দিয়ে দুটি পেয়েছেন হাসান।

হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হয় বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৫ রানের টার্গেট ছুড়ে দেয় টাইগাররা।

সে লক্ষ্য তাড়ায় একমাত্র কলিন একারম্যান ছাড়া আর কেউ বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি।

বোলিংয়ের শুরুতে প্রথম ওভারেই পর পর দুই বলে নেদারল্যান্ডসের ২ উইকেট শিকার করেন তাসকিন। এর পর সাকিবের ওভারে দুর্দান্ত ফিল্ডিংয়ে দুটি রানআউট উপহার পায় টাইগাররা।

পাওয়ার প্লেতে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস করতে পারে কেবল ৩২ রান।

চতুর্থ ওভারে আক্রমণে আসা সাকিবকে ছক্কা হাঁকান ডাচ ওপেনার ও’ডাউড।

পরের বলটি মিডউইকেটে ঠেলে দুটি রান নিতে গিয়েই ধরা খেলেন ও’ডাউড। দৌড়ে ক্রিজের মাঝখানে চলে আসেন তিনি কিন্তু তাকে ফিরিয়ে দেন কলিন একারম্যান। এর মাঝে দারুণ ক্ষিপ্রতায় বাউন্ডারি লাইন থেকে ছুটে এসে নন-স্ট্রাইক প্রান্তে থ্রো করেন আফিফ হোসেন। বল ধরে স্টাম্প ভেঙে উল্লাসে মাতেন সাকিব।

১ ছক্কায় ৮ বলে ৮ রান করে ফেরেন ও’ডাউড।

এক বল পর রান আউট হন কুপার। তিন রান নেওয়ার চেষ্টায় ফেরেন তিনি ‘ডায়মন্ড ডাকের’ তেতো স্বাদ নিয়ে।

সাকিবের বলটি কাভারে পাঠান একারম্যান। বলের পিছু ছুটেন নাজমুল হোসেন শান্ত। বাউন্ডারি থামিয়ে স্ট্রাইক প্রান্তে বল থ্রো করেন তিনি। তাতে বিদায় কুপারের।

১৫ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া নেদারল্যান্ডসের হয়ে প্রতিরোধ গড়েন একারম্যান ও স্কট এডওয়ার্ডস।  জমে যাওয়া এই জুটি ভাঙলেন সাকিব।

১২তম ওভারে সাকিবের ডেলিভারিটি রিভার্স সুইপ করেন এডওয়ার্ডস। সরাসরি চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা হাসান মাহমুদের কাছে। ক্যাচ নিতে ভুল করেননি তিনি। ১ চারে ২৪ বলে ১৬ রান দিয়ে বিদায় নেন নেদারল্যান্ডস অধিনায়ক।

১২ ওভার শেষে ৫ উইকেটে ডাচদের রান ৬৬।  এ সময়েও খেলার মধ্যেই ছিল দুই দলই। কারণ জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৪৮ বলে ৭৯ রান। ক্রিজে ৪১ রানে অপরাজিত ছিলেন একারম্যান।

পরের ওভারেই ৪র্থ বলে টিম প্রিঙ্গেলর স্টাম্প ভেঙে দিলেন হাসান মাহমুদ। ৬ বল খেলে প্রিঙ্গল করেন ১ রান।

এরপরও ডাচ সমর্থকদের মাঝে আশা জাগিয়ে রাখেন একারম্যান।

মোসাদ্দেক হোসেনের ওভারে ছক্কা হাঁকানোর পর ওই ওভারে ৩৯ বলে ফিফটি স্পর্শ করলেন এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার পঞ্চাশের স্বাদ পেলেন তিনি।

উইকেটের আশায় পরের ওভার করতে হাসানের মাহমুদের হাতে বল তুলে দিলেন সাকিব। নিজের শেষ ওভারে সফল হলেন এ তরুণ পেসার।  এ পেসারের বাউন্সারে পুল করেন ফন বিক লোগান ফন বিক। সীমানায় ক্যাচ লুফে নেন আরেক পেসার তাসকিন।  ৫ বলে ফন বিক করেছেন মাত্র ২।

১৫ ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৮৬ রান।  তবুও জয়ের আশায় মাঠে তাকিয়ে থাকেন গ্যালারির ডাচ সমর্থকরা। কারণ ক্রিজে রয়েছেন কলিন একারম্যান।

তবে তাসকিনের ফের জোড়া আঘাতে সেই আশায় গুঁড়ে বালি।

১৭৩ম ওভারে এসে তাসকিন সাজঘরে ফিরিয়ে দিলেন দলের একমাত্র ভরসা একারম্যানকে। তার আগে দ্বিতীয় বলে থার্ডম্যানে শারিজ আহমাদকে হাসান মাহমুদের ক্যাচে পরিণত করেন তাসকিন। শারিজের ব্যাট থেকে এসেছে ৮ বলে ৯ রান।

তাসকিন তার পঞ্চম ডেলিভারিতে ফিরিয়ে দিলেন এক প্রান্ত আগলে রাখা কলিন একারম্যানকেও। পুল করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েছেন এ ব্যাটার। ৪৮ বলে দুই ছক্কা ও ছয় চারে ৬২ রান করেন এই মিডলঅর্ডার ব্যাটার।

একারম্যানের আউটের ১৭ ওভারে নেদারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১০৫ রান। অর্থাৎ শেষ ৩ ওভারে ডাচদের প্রয়োজন পড়ে ১৮ বলে ৪০ রান।

এ সময় উইকেটের আশায় অনিয়মিত বোলার সৌম্য সরকারের হাতে বল তুলে দিলেন সাকিব। উইকেট না পেলেও ৮ রান দিলেন সৌম্য। ফলে জয়ের জন্য ১২ বলে প্রয়োজন পড়ে ৩২ রানের।

১৯তম ওভারটি করতে আসেন মোস্তাফিজুর রহমান।  পর পর দুটি ওয়াইডসহ ৭ রান দেন মোস্তাফিজ।

অর্থাৎ ৬ বলে ২৫ রান দরকার পড়ে নেদারল্যান্ডসের।  সেই রান ঠেকাতে দায়িত্ব পড়ে সৌম্য সরকারের কাঁধে। কারণ তাসকিন, হাসান ও সাকিব যার যার কোটা পূরণ করে ফেলেছেন।

সাকিবের আস্থার প্রতিদান দেন সৌম্য। ৪র্থ বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকালেন ভ্যান মেকারেন। ২ বলে দরকার ১২ রানের।

সে বলে ২ রান নেন মেকারেন।  তাতেই উল্লাস ছড়িয়ে পড়ে গ্যালারির বাংলাদেশি সমর্থকদের মধ্যে। শেষ বলে ছক্কার আশায় উড়িয়ে মারেন মেকারেন। কিন্তু বাউন্ডারিতে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি।  ১৩৫ রানে থামল ডাচরা। ১৪ বলে ২৪ রান নিয়ে মাঠ ছেড়েছেন মেকারেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৮ (শান্ত ২৫, সৌম্য ১৪, লিটন ৯, সাকিব ৭, আফিফ ৩৮, ইয়াসির ৩, সোহান ১৩, মোসাদ্দেক ২০*, তাসকিন ০, হাসান ০*; ক্লাসেন ৪-০-৩৩-১, একারম্যান ১-০-৪-০, ফন মেকেরেন ৪-০-২১-২, ডি লেডে ৩-০-২৯-২, প্রিঙ্গল ২-০-১০-১, শারিজ ৩-০-২৭-১, ফন বিক ৩-০-১২-১)

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৫ (বিক্রমজিত ০, ও’ডাউড ৮, ডি লেডে ০, একারম্যান ৬২, কুপার ০, এডওয়ার্ডস ১৬, প্রিঙ্গল ১, ফন বিক ২, শারিজ ৯, ক্লাসেন ৭*, মেকেরেন ২৪; তাসকিন ৪-০-২৫-৪, হাসান ৪-১-১৫-২, সাকিব ৪-০-৩২-১, মুস্তাফিজ ৪-০-২০-০, সৌম্য ৩-০-২৯-১, মোসাদ্দেক ১-০-১৪-০

The post শুভ সূচনায় বাংলাদেশ appeared first on Report71.com.

জিম্বাবুয়ের রাজার রাজকীয় জয়!
নিজস্ব প্রতিবেদক

জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। তুলনামূলক ছোট দলগুলো নিজেদের চেনাচ্ছেন নতুন করে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিকান্দার রাজার বিধ্বংসী ৮২ রানের ইনিংসের পর জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩১ রানের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো জিম্বাবুয়ে।

আজ সোমবার(১৭ অক্টোবর) বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় দুপুর ২ টায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মাত্র ২ টি বল সময় নেন লিটল। দলীয় ০ রানে চাকাভার বিদায় ঘটে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলীয় ৭৯ রানে চার উইকেট হারালে শঙ্কা জাগে অল্প রানে অলআউট হবার।

সেখান থেকে অনবদ্য ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফিরিয়ে আনেন সিকান্দার রাজা। এক প্রান্ত আগলে দেখে তুলে নেন ফিফটি। ৪৮ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৮২ রান করেছেন সিকান্দার। পঞ্চম উইকেটে শুম্বাকে সাথে নিয়ে করেন ৫৮ রানের জুটি। এরপর রায়ান বার্ল হতাশ করলেও জংওয়েকে সাথে নিয়ে জুটি গড়েন এই মারমুখী ব্যাটার। ম্যাচে রাজার ৮২ রানে ভর করে ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে ওয়েসলে মাধভেরের ব্যাট থেকে। শেন উলিয়ামসন ফিরেছেন ১২ রানে। মিলটন শুম্বা করেন ১৬ রান। শেষ দিকে ১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন লুক জঙ্গি।

১৭৫ রানের বড় লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাটিংয়ে আসেন পল স্টার্লিং ও বালর্বিনি। স্কোরবোর্ডে কোন রান যুক্ত হবার আগেই নাগারভার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পল স্টার্লিং। এরপর নিজের দ্বিতীয় ওভারে টাকারকেও ফিরিয়ে দেন নাগারভার। নাগারভার তাণ্ডবলীলার সঙ্গী হোন মুজারাবানি। দলীয় ২২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড।

পঞ্চম উইকেট জুটিতে কার্টিস ক্যাম্পার ও ডকরেল জুটি বাঁধার চেষ্টা করলেও জুটি বড় হতে দেননি ব্যাট হাতে তাণ্ডব চালানো সিকান্দার রাজা। দলীয় ৬৪ রানে পঞ্চম উইকেট হারানো আয়ারল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি মুজারাবানি – চাতারাদের বিপক্ষে। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করলে ৩১ রানের জয় পায় জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১৭৪/৭(২০ ওভার)

রাজা ৮২, মাদেভিরা ২২, জংওয়ে ২০*

লিটল ২৪/৩, সিমি সিং ৩১/২

আয়ারল্যান্ড ১৪৩/৯(২০ ওভার)

ক্যাম্পার ২৭, ডকরেল ২৪

মুজারাবানি ২৩/৩, নাগারভা ২২/২, চাতারা ২২/২

ফলাফল: জিম্বাবুয়ে ৩১ রানে জয়ী।

ম্যাচ সেরা:

জয় উল্লাসে জিম্বাবুয়ে দল

সিকান্দার রাজা (৮২ রান ও ১ উইকেট)

The post জিম্বাবুয়ের রাজার রাজকীয় জয়! appeared first on Report71.com.

বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত
বৃষ্টিতে আরব আমিরাতের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। অথচ আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো এশিয়া কাপে জাহানার-নিগারদের সেমিফাইনাল। বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। ২ ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্তই হলো ম্যাচটি। তাতেই এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

মঙ্গলবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময় সাড়ে ৮টায় টসই হয়নি। স্টেডিয়াম এলাকার আকাশ কালো মেঘে ডেকে যায়। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় উভয় দল এক পয়েন্ট করে পেয়েছে। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। এক পয়েন্ট এগিয়ে থাকায় প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে থাইল্যান্ড।

বাংলাদেশের সামনে সেমিফাইনালের সমীকরণটা এমন ছিল— বাংলাদেশ জিতলে আজ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এ ছাড়া আর যে কোনো ফলে থাইল্যান্ড চলে যাবে শেষ চারে।

বাংলাদেশের জন্য সমীকরণ পূরণ করাটা কঠিন কিছু ছিল না। কেননা আরব আমিরাত নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ১৫তম দল, যারা কিনা এবারের এশিয়া কাপে জিতেছে মোটে একটি ম্যাচে, তাদের নিজেদের মাঠে সহজেই হারানোর কথা নিগার সুলতানার দলের। সকালে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে চলে আসেন আরব আমিরাতের মেয়েরা। তবে প্রবল বজ্রপাতের মুহূর্তে দৌড়ে আবার ড্রেসিংরুমে ঢুকে পড়েন তারা।

৮ পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৬ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে। বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। আজকে ম্যাচটিতে বাংলাদেশ জয় পেলে তাদেরও পয়েন্ট হতো ৬। সে ক্ষেত্রে নেট রানরেটে অনেকখানি এগিয়ে থেকেই চতুর্থ দল হিসেবে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করত।

The post বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত appeared first on Report71.com.