• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৫, ১৪:৫৮ অপরাহ্ণ
সিরিজ হারল বাংলাদেশ

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচের চারদিনের টেস্টের প্রথমটিতে সিলেটে হার দেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ বাঁচাতে মিরপুরে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। কিউইদের বিপক্ষে মিরপুরেও জেতা হয়নি টাইগারদের। ড্র করেই থামতে হয়েছে।

তাতে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী দলটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৫৭ রান করে বাংলাদেশ। জবাবে নেমে নিউজল্যান্ড ৩৭৯ রান করে থামে।

২২ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে শেষ দিনের খেলা শেষের আগে ২ উইকেটে ৮৭ রান তোলে বাংলাদেশ। ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। মধাহ্ন বিরতির পর ১২৫.২ ওভারে ৩৭৯ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে সেঞ্চুরি করেন নিক কেলি। ১৬৭ বলে ১০৩ রান করেন এই ব্যাটার। এছাড়া কার্টিস হ্যাফে ৭১, জো কার্টার ৬২ এবং ম্যাথু বয়েল ৫৮ রান করেন। টাইগার স্পিনার নাঈম হাসান ১০২ রান খরচায় চার উইকেট নেন।

১০০ রান খরচায় খালেদ নেন তিন উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে বাংলাদেশ ২৯ রানে প্রথম উইকেট হারায়। ২৪ রান করে ফিরে যান এনামুল হক বিজয়। দলীয় ৫১ রানে সাইফ হাসান ফিরে যান ১৬ রান করে।

পরে জাকির হাসান ও অমিত হাসান মিলে দিনের বাকিটা সময় ব্যাটিং করেন। ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলার পর তোলার পর নির্ধারিত সময়ের আগেই দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

৫৫ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন জাকির। ৩৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন অমিত। নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন জাকারে ফোকস ও বেন লিস্টার।