• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের সামনে এক নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯, ০৭:৪০ পূর্বাহ্ণ
হাসপাতালের সামনে এক নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে কার্টনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত পৌনে ১১টার দিকে বাগানগেটসংলগ্ন ফুটপাত থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ঢামেকের বাগানগেটসংলগ্ন ফুটপাতে কার্টনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখে পুলিশের খবর দেন পথচারীরা।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতকের বয়স একদিন হবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।