• ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ
গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৫৪ পিস অবৈধ চায়না জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে বিকাল পযর্ন্ত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে এ অভিযান চালানো হয়। জব্দকৃত এসব জালের বাজার মূল্য সাড়ে ৩০ লাখ টাকা। এ অভিযানকালে কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ জানান, উপজেলার বিভিন্ন বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন বিল থেকে সাড়ে ৩০ লাখ টাকা মূল্যের ৫৪ পিস অবৈধ চায়না জাল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, এসব অবৈধ চায়না জাল দিয়ে উপজেলার বিভিন্ন বিলে শিকার করে দেশীয় মাছ ধর্বংস করা হচ্ছে। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন বিলে দেশীয় মাছ কমে যাচ্ছে শুধুমাত্র অবৈধভাবে মাছ শিকারের কারনে। এর অন্যতম কারণ হলো চায়না জাল ব্যবহার। বিভিন্ন সময় অসাধু জেলেরা অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার কারনে দেশীয় মাছ ধর্বংস হচ্ছে যাচ্ছে। দেশীয় মাছ রক্ষার্থে আমারা অভিযান পরিচালনা করছি এবং অবৈধ জাল জব্দ করে তা ধ্বংস করছি। #