শুধু মেসি একা নন, নেইমারকে বার্সেলোনায় ফেরাতে উন্মুখ ছিলেন লুইস সুয়ারেজও। তিনজনের সম্মিলিত ফ্রন্টলাইন ‘এমএসএন’ ছিল একসময়ের সবচেয়ে বিধ্বংসী আক্রমণভাগ। ২০১৫ সালে এই ত্রয়ীর অসামান্য পারফরম্যান্সের জোরেই জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে বার্লিনে ইউরোপসেরার উৎসব করেছিল বার্সেলোনা।