• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজীকে উষ্ণ অভ্যার্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯, ১১:২৯ পূর্বাহ্ণ
ঢাকায় ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজীকে উষ্ণ অভ্যার্থনা

ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ সফররত নবগঠিত ইতালী আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজীকে ঢাকায় উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল( রঃ) বিমান বন্দরে পৌছলে ইতালি আওয়ামী লীগের সাবেক সাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আনোয়ার ফরাজীর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। বাংলাদেশে অবস্থানরত শতধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে সংবর্ধিত করে।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য মনির এইচ ফরাজী হিমেল ও কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি সেলিম মোল্লা ও মিরপুর ল’ কলেজের সভাপতি এস এম আব্দুর রহিম ও আলোকিত শরীয়তপুর ফাউন্ডেশন এর উপসমাজ সেবা সম্পাদক বেলায়েত হোসেন রাজু ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন , ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের নেতা নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মামুন, নড়াইল জেলা লোহাগড়া উপজেলার শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মশিউর রহমান মিলন। উল্লেখ্য নবগঠিত ইতালী আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী সভাপতি নির্বাচিত হবার পর এই প্রথম সংক্ষিপ্ত রাজনৈতিক সফরে বাংলাদেশ গিয়েছেন।তিনি বাংলাদেশ থেকে স্পেনের মাদ্রিদে পৌছবেন আগামী ১ ডিসেম্বর।