রাকিব হাওলাদার ইয়ূথ রিপোর্টার
১২নং রঙ্গশ্রী ইউনিয়ন, বাকেরগঞ্জ, বরিশাল। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ০২/১২/২০১৯ রোজ সোমবার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ড রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এম্পাওয়ার ইয়ূথ ওয়ার্ক প্রকল্পের আয়োজনে নারী সমাবেশ,আলোচনা সভা ও সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধুবী রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা,বাকেরগঞ্জ, বরিশাল। বিশ্বব্যাপী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আইনের যথাযথ প্রয়োগ, সচেতনতাবৃদ্ধির মধ্য দিয়ে নারী-পুরুষের সম্মিলিত সামাজিক সচেতনতাই পারে বিচারহীনতার সংস্কৃতি, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় গোঁড়ামির নেতিবাচক প্রভাব কাটিয়ে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে, সহিংসতার আগ্রাসী থাবায় আক্রান্ত নারী এবং সমাজকে মুক্তি দিতে।প্রধান অতিথি তার বক্তব্যে সকল পিতামাতাকে বলেন যে আজকের অনুষ্ঠান থেকে একটি শপথ গ্রহন করুন আমাদের সন্তাদের বাল্য বিয়ে দিবো না।পরবর্তীতে আমন্ত্রিত অতিথিগন তাদের বক্তব্যে নারী নির্যাতন রোধ করতে নারী পুরুষ সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে নারীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ীদের পুরস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।