• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯, ০৬:৪৩ পূর্বাহ্ণ
ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এক পক্ষের সম্মেলন বয়কট এর পরেও  গতকাল ২ ডিসেম্বর ২০১৯ সোমবার বিকেল ৩ ঘটিকায় বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামীলীগ অফিস সমূখে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি  ছিলেন ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

ভোটারদের ভোটের মাধ্যমে সভাপতি মোঃ শফিকুল ইসলাম লিটন সরদার সাধারন সম্পাদক মোঃ আব্দুস ছত্তার তালুকদার নির্বাচিত হয়েছে। সম্মেলনের শেষে প্রধান অতিথি  কে বিজয়ী সভাপতি, সাধারন সম্পাদক সহ দলীয় নেতা কর্মিরা ফুলেল শুভেচ্ছা জানান।