• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের ৬২৯ তরুণীকে চীনে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯, ০৭:১৮ পূর্বাহ্ণ
পাকিস্তানের ৬২৯ তরুণীকে চীনে বিক্রি

পাকিস্তানি গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কমপক্ষে ৬২৯ জন পাক তরুণীকে কনে হিসেবে চীনের বিভিন্ন নাগরিকের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। গত ১৮ মাস ধরে চীনে এসব নারীকে পাচার করেছে পাকিস্তানের মানবপাচারকারীরা। গোয়েন্দাদের অভিযোগ, এ বিষয়ে পাক প্রশাসনকে অবগতি করা হলেও তারা আশানুরূপ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। যে কারণে চীনে নারী পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। চলতি বছরের জুনে পাচার হওয়া নারীদের একটি তালিকা তৈরি করে প্রশাসনকে দেয়াও হয়েছিল বলে জানান পাক গোয়েন্দারা।

২০১৮ থেকে ২০১৯ সালের এপ্রিলের মধ্যে ওই নারীদের কনে হিসেবে চীনে পাচার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। সীমান্ত দিয়ে পাক তরুণীদের চীনে বিক্রি করে দেয়ার ঘটনা প্রায়ই ঘটে। চলতি বছরের অক্টোবরে মানবপাচারের ঘটনায় ৩১ চীনা নাগরিককে অভিযুক্ত করেছিলেন ফয়সালাবাদের একটি আদালত।