• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে এক পরিবারের ৩ মৃতদেহ উদ্দার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯, ০৪:১৫ পূর্বাহ্ণ
বরিশালে এক পরিবারের ৩ মৃতদেহ উদ্দার

বরিশালের বানারীপাড়া উপজেলার শালিযাবাকপুরে কুয়েত প্রবাসী মসজিদের ইমাম হাফেজ আবদুর রব এর বাড়ী থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এরা হলেন, আবদুর রব এর মা, ভগ্নিপতি এবং তার খালতো ভাই।
একতলা বাড়ীর বারান্দায় মাকে, রুমের ভিতরে ভগ্নিপতিকে এবং বাড়ীর পুকুরে ভাসমান অবস্থায় খালাতো ভাইয়ের মৃতদেহ দেখা যায়।
স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, বাড়ীর ছাদে উঠার সিড়ির দরজা খোলা ছিল।
বাড়ীতে কুয়েত প্রবাসীর স্ত্রী ও এক ভাগ্নি রয়েছে বলে তারা জানতে পেরেছেন।
বানারীপাড়ার ওসি শিশির কুমার পাল ঘটনাস্থলে রয়েছেন।