• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে র‌্যালী-মানববন্ধন-সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ণ
নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে র‌্যালী-মানববন্ধন-সভা

বরিশাল ব্যুরো
নারীর প্রতি সংগঠিত সকল নির্যাতন ও সংহিসতা প্রতিরোধে ভোলায় র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা করেছে সেন্টার ফর রুরাল সাভির্স সোসাইটি (সিআরএসএস)। চাইল্ড ফোকাস্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প-ভোলা সদর-সিএফসিডিপি এর আয়োজনে কেএনএইচ এর সহায়তায় সিআরএসএস নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট মমতাজ বেগম। মূল আলোচক ছিলেন ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা পরিষদ সভাপতি হোসনে আরা চিনু, লায়লা আরজুমান ভানু, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিনাত রেহানা, প্রকল্প সমন্বয়কারী আগষ্টিন বৈরাগী প্রমুখ। লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ২০১৯ এর বিরুদ্ধে কার্যক্রমের ১৬ দিন এর প্রতিপাদ্য নিয়ে সভায় সমাজে নারী ও মেয়ে সহিংসতার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের উপায় সমুহ তুলে ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্প কমিউনিটি ফেসিলিটেটর রুবি আক্তার।