• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯, ১৩:২৮ অপরাহ্ণ
বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নগরীর বগুড়া রোডে শুরু হওয়া মিছিলটি অক্সফোর্ড মিশন রোডে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান খান ফারুখ, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিণ, আক্তার হোসেন মেবুল, জল বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ, মহানগর যুবদলের সহ সভাপতি কামরুল হাসান রতন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।