নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চার বছর পর ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে, শহরের শিশুপার্ক মুক্তমঞ্চে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পুনরায় মো. আব্দুর রশিদ হাওলাদারকে সভাপতি ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।