• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটির মহিলা কাউন্সিলর রেশমী’র স্বামী ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯, ১৭:৫৯ অপরাহ্ণ
বরিশাল সিটির মহিলা কাউন্সিলর রেশমী’র স্বামী ইয়াবাসহ গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ সৈয়দ শাহ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর নবগ্রাম এলাকার কুদঘাটা বাজার থেকে গ্রেপ্তার হয়।

আটককৃত সৈয়দ শাহ বরিশাল সিটি কর্পােরেশনের সংরক্ষিত আসনের ২২, ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর রেশমী বেগমের স্বামী।এর আগেও একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে গোয়ন্দা পুলিশের (ডিবি) এসআই সুজিত কুমার গোমস্তা গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকার কুদঘাটা বাজারে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।