• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএম কলেজে নবান্ন ও লোক-সংস্কৃতি উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৯, ০৮:৩১ পূর্বাহ্ণ
বিএম কলেজে নবান্ন ও লোক-সংস্কৃতি উৎসব

বরিশাল ব্যুরো
বরিশালের বিএম কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি পরিষদের যুগপূর্তি উপলক্ষে নবান্ন ও লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের মুক্তমঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শফিকুর রহমান শিকদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক মো: আল আমিন সরোয়ার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত জাহান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ ও সম্পাদক মিজানুর রহমান।
২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. এসএম ইকবাল, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুপুর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম। ##