• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববিতে ইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি; সভাপতি তৌহিদ বাশার,সম্পাদক আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৯, ০২:৫৭ পূর্বাহ্ণ
ববিতে ইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি; সভাপতি তৌহিদ বাশার,সম্পাদক আনোয়ার

ববি প্রতিনিধি ॥

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২০ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার ১৩ ডিসেম্বর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ মাহবুব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদের সঞ্চালনায় ইশা ছাত্র আন্দোলন ববি শাখার ২০২০ সেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তথা বিশ্ববিদ্যালয়গুলোতে মানবাধিকার চর্চা বা আদর্শ চর্চার উন্মুক্ত স্থান ধরা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় সেখানেই মানবাধিকার আইনগুলোর অনধিকার চর্চা হয়। আজ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একে অপরকে খুন করে এটা কখনই দেশ গড়ার কারিগরদের কাছ থেকে আশা করা যায় না।” প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম। তিনি বলেন, আজ আমাদের দেশের মন্ত্রী পরিষদ, সচিবালয়, প্রশাসনসহ সকল সেক্টরে দুর্নীতি বিরাজ করছে। দুর্নীতি থেকে দেশকে রক্ষায় ছাত্র আন্দোলনের দায়িত্বশীল আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক নাছিরউদ্দিন নাইছ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলার সহ-সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম,বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি এস.এম তৌহিদ বাশার,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মোঃ সোলায়মানসহ ইশা ছাত্র আন্দোলন ববি শাখার বিভিন্ন স্তরের দায়িক্তশীল এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সম্মেলন শেষে প্রধান বক্তা এম. হাছিবুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০১৯ সালের কমিটি বিলুপ্ত এবং ২০২০ সালের নতুন কমিটি ঘোষণা করেন।