• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের ভাষা সৈনিক-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এখন রাজাকার !

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯, ১৭:০৬ অপরাহ্ণ
বরিশালের ভাষা সৈনিক-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এখন রাজাকার !

ভাষা সৈনিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বরিশালের প্রয়াত মিহির লাল দত্তের নামও এসেছে রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকায়। বরিশাল বিভাগের তালিকায় ২২নং পাতায় ৯৪নং এ মুক্তিযোদ্ধা মিহির লাল দত্তের নাম উল্লেখ করা হয়েছে রাজাকারের তালিকায়। সেখানে তার পিতার নাম জীতেন্দ্র দত্ত এবং আগরপুর রোডের বাসিন্দা উল্লেখ করা হয়।

এদিকে রাজাকারের তালিকায় পিতার নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন মিহির লাল দত্তের ছেলে শুভব্রত দত্ত। তিনি জানান, ‘আমার বাবা একজন ভাষা সৈনিক এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা গেজেট নং- ২৮৯ ২১/০৫/২০০৫ এবং মুক্তিবার্তা নং- ০৬০১০১১০৬০। এছাড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদ নং- ম২৮৬১৬। তার নাম কীভাবে রাজাকারের তালিকায় এসেছে সেটা আমার বোধগম্য নয়। যারা এই তালিকার সঙ্গে জড়িত তাদের শাস্তি দাবি করেন শুভব্রত দত্ত।