বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেছেন কেদারপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম।মঙ্গলবার তিনি বাবুগঞ্জ থানায় নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেন। বাবুগঞ্জ থানার জিডি সূত্রে জানা গেছে উপজেলার কেদারপুর ইউনিয়নের (কাশিগঞ্জ বাজার সংলগ্ন) কেদারপুর গ্রামের মৃত্যু হাশেম হাওলাদারের ছেলে রফিকুল ইসলামের পৈত্রীক জমি র্জোর পূর্বক দখলের জন্য ভাড়াটে লোকজন নিয়ে দখলের পায়তারার প্রতিবাদ করে আসছে। কিছুদিন পূর্বে আমার বসত ঘরের পূর্ব পাশে একটি দোকান ঘর উত্তোলনের সময় প্রতিপক্ষ মৃত্যু নবাব আলীর ছেলে মোঃ আব্দুল হক অহেতুক অজ্ঞাত লোকজন নিয়ে ঘর উত্তোলনে বাঁধা প্রদান করেন।আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্ট করে। এসময় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে আব্দুল হক তার দলবল নিয়ে চলে যাওয়ার সময় আমাকে জীবন নাশের হুমকি প্রদান করে। এই হুমকিতে তিনি নিজের নিরাপত্তা চেয়ে বাবুগঞ্জ থানায় জিডি করেন। জিডি নং ৬৭৬ তারিখঃ ১৭-১২-২০১৯ইং। এ বিষয় রফিকুল ইসলাম জানান,প্রতিপক্ষরা আমার ক্ষতি সাধন করতে প্রতি রাতে ঘরের চালার উপর ঢিল ছুড়ছে ও আর্থিক ক্ষতিসাধনে ইতিমধ্যে ১৯টি মুরগী চুরি করেছে। তাই জানমাল ও পৈত্রিক জমি রক্ষার্থে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। পিতার মৃত্যুর পরে পৈত্রিক জমি জোরপূবর্ক জবর দখলের চেষ্টার প্রতিবাদ করায় ওই চক্রের পক্ষ থেকে তাকে জীবন নাশের হুমকি প্রদান করা হয়।