• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকৃত রাজাকারদের পুর্ণাঙ্গ তালিকার দাবীতে আজ সমন্বয় পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯, ১৮:১২ অপরাহ্ণ
প্রকৃত রাজাকারদের পুর্ণাঙ্গ তালিকার দাবীতে আজ সমন্বয় পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

প্রকৃত রাজাকারদের পুর্ণাঙ্গ তালিকা চাই শ্লোগানে বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকেল  ৪ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমন্বয় পরিষদের সকাল সংগঠনের প্রতিনিধি ও সমমনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপস্থিতি কামনা করেছেন।

সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এই আহ্বান জানিয়েছেন।