• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ইয়ুথ কগনিশনের ৩য় বর্ষে পদার্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৯, ১৬:৫১ অপরাহ্ণ
বরিশালে ইয়ুথ কগনিশনের ৩য় বর্ষে পদার্পণ

বরিশালের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ কগনিশন ২ বছর পার করে পা রাখলো ৩য় বর্ষে। গতকাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ইয়ুথ কগনিশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার বরিশালের সহ বার্তা নিয়ন্ত্রক নাজমুল করিম ফারুকি, বরিশাল বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিষ্টার বাহাউদ্দিন গোলাপ, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশনের মহাসচিব মেহেদি হাসান শুভ সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মশিউর রহমান তাসনিম।

২০১৭ সালের ১৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ইয়ুথ কগনিশন। বিভিন্ন সামাজিক সমস্যার নিরসন সহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে সংগঠনটি। বরিশালের প্রায় ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বিরোধী ক্যাম্পেইন ও জরিপ কার্যক্রমসহ সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, মাদকের কুফল ও কিশোর অপরাধ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে ইয়ুথ কগনিশন।