• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুদ্ধ সুর ও বাণীতে সিলেটে ২ দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৯, ০৬:২৫ পূর্বাহ্ণ
শুদ্ধ সুর ও বাণীতে সিলেটে ২ দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা শুরু

সিলেট প্রতিনিধি   

জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার উদ্যোগে সিলেটে শুরু হয়েছে শুদ্ধ সুর ও বাণীতে ২ দিনব্যাপী ‘নজরুলসংগীত প্রশিক্ষণ কর্মশালা’।

রোববার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত গুণীশিল্পী সুষমা দাস।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সভাপতি জোসেফ কমল রড্রিক্স এবং কোষাধ্যক্ষ করিম হাসান খান। সর্বমোট ১৫৫ শিক্ষার্থী দুটি গ্রুপে কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি চলবে ২৩ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত।

২ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন- জোসেফ কমল রড্রিক্স, খায়রুল আনাম শাকিল, করিম হাসান খান, কল্পনা আনাম, রেজাউল করিম ও শারমিন সাথী ময়না।