• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছে এম মোফাজ্জেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৯, ১৯:০৬ অপরাহ্ণ
সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছে এম মোফাজ্জেল

উদ্দিপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন নির্বাচিত হয়েছে। সভাপতি পদে এ্যাড. মানবেন্দ্র বটব্যাল ৭৩টি ভোটের মধ্যে ৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি এ্যাড. এসএম ইকবাল পেয়েছেন ৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে এসএম জাকির হোসেন পেয়েছেন ৫০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দি মুরাদ আহমেদ পেয়েছেন ২৩ ভোট।

সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম মোফাজ্জেল। তিনি ভোট পেয়েছেন ৫১। তার প্রতিদ্বন্দি প্রার্থী

মো: নাসির উদ্দিন পেয়েছেন ২২ ভোট।

নির্বাচনে সর্বোচ ভোট পেয়েছেন কার্যনির্বাহী পদে নির্বাচন করা এ্যাড. ইসমাইল হোসেন নেগাবান। তিনি ভোট পেয়েছেন ৫৩ ভোট।

এর আগে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।