• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতিকে জনকল্যাণ মুখী করতে নানা উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৯, ১৩:৩৫ অপরাহ্ণ
রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতিকে জনকল্যাণ মুখী করতে নানা উদ্যোগ

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে যুব ব্যবসায়ীদের সংগঠন ‘যুবস’কে প্রবাসীদের কল্যান এগিয়ে আসার দৃড় প্রত্যায় নিয়ে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের রসই রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল। সাধারণ সম্পাদক ওসমান গনির পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তাফসির আহমেদ,সিনিয়র সহ সভাপতি আবু আহমেদ শহীদুল্লা,জাহাঙ্গীর আলম,কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মহী উদ্দিন,গন যোগাযোগ বিষয়ক সম্পাদক এমডি রিয়াজ হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী,শাহাদাৎ হোসেন,মোল্লা খোকন,মোঃ ইসহাক,মোহাম্মদ শাহাদাত,উপদেষ্টা শহীদ উদ্দিন,শহিদুল হক রিন্টু,আব্দুল হাই,সহ কোষাধ্যক্ষ ফজলুল হক,সহ সাধারণ সম্পাদক নুর হোসেন,ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জিলহাজ, দপ্তর সম্পাদক অলি উল্লা সোহাগ,প্রচার সম্পাদক মাজরু আহমেদ লিংকন,সদস্য জামাল উদ্দিন,মোহাম্মদ মামুন,মোঃ হাসান,সৈয়দ আবু জাফর,আসাদুল হক সহ আরো অনেকে। এ সময় সংগঠনের সভাপতি মাফিজুল ইসলাম রাসেল বলেন শুধু সংগঠন করলেই হবে না সংগঠনকে প্রবাসী বান্ধব হিসাবে গড়ে তুলত হবে। ইতিমধ্যে আমরা ব্যাপক জনকল্যাণ মুখী কাজ শুরু করেছি আগামীদিনেও অব্যাহত থাকবে। আমরা চাই রোমে একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে উঠুক।