• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেন্তেসেল্লে ঐক্য পরিষদের শীতকালীন আনন্দ ভ্রমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৯, ১৯:০৪ অপরাহ্ণ
সেন্তেসেল্লে ঐক্য পরিষদের শীতকালীন আনন্দ ভ্রমন

ইতালি প্রতিনিধিঃ


সেন্তেসেল্লে ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসীদের নিয়ে শীতকালীন আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়েছে। লা আকুইলার পাহাড় ঘেরা স্থান কাম্পো ডি ফেলিসে সারা দিন মেতে ছিল প্রবাসীরা। সেন্তসেল্লে ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও টাঙ্গাইল জেলা সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ইস্রাফিল বারীর পরিচালনায় এ সময় নাচ গানে মেতে উঠেন সমিতির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সেন্তেসেল্লে ঐক্য পরিষদের উপদেষ্টা মিজান মল্লিক, সন্মানিত সদস্য মোঃ কামাল, মোঃ কাজল মিয়া, মোঃ লিটন মিয়া, মোঃ রাফিক, মোঃ কবির হোসেন সহ আরো অনেকে। প্রকৃতি অকৃপণ হাতে যেন সেখানে সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। যদিও পাহাড় আর আশেপাশের স্থান ছিল বরফে আচ্ছাদিত তথাপিও আনন্দের ঘাটতি পড়েনি কোথাও। বড়দের তুলনায় শিশুদের প্রাণচাঞ্চলই ছিল বেশী, বরফই হয়ে উঠে তাদের খেলার একমাত্র উপকরণ। সবকিছুরই শেষ আছে এই মিলন মেলাও একসময় শেষ হয়। গোধূলি লগ্নে সবাই নীড়ে ফেরার প্রস্তুতি সম্পন্ন করে। এই ধরণের আনন্দ ভ্রমন আমাদের কর্মব্যস্ত একঘেয়ে জীবনে যেন প্রশান্তির নির্মল হাওয়া।