• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল আকাশপথ : ১৯ জানুয়ারী থেকে ডাবলট্রিপ নভোএয়ারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০১৯, ১৫:০৭ অপরাহ্ণ
ঢাকা-বরিশাল আকাশপথ : ১৯ জানুয়ারী থেকে ডাবলট্রিপ নভোএয়ারের

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বাড়িয়েছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। আগামী ১৯ জানুয়ারী থেকে প্রতিদিন সকালে ও বিকেলে ঢাকা-বরিশাল আকাশপথে এই সার্ভিস দেয়া হবে।

নভোএয়ার বরিশালের ইনচার্জ মো. আরিফিন ইসলাম বলেন, সেপ্টেম্বর ২০১৮ থেকে বরিশালে সর্বপ্রথম প্রতিদিন ফ্লাইট অপারেশন শুরু করে নভোএয়ার। একইভাবে সকালে ও বিকেলে প্রতিদিন ডাবল ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

আগামী ১৯ জানুয়ারী থেকে এই ডাবল ফ্লাইট পরিচালনা করা হবে।

যাত্রী চাহিদার কারণে নতুন পরিকল্পনা অনুযায়ী বরিশাল থেকে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে ও বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নভোএয়ারের ফ্লাইট।

একইভাবে ঢাকা থেকে প্রতিদিন সকাল ৯টা ও বিকেল ২টা ৫০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে।##