• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববিতে ভর্তি পরিক্ষায় মেয়েরাই এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৯, ১৫:২০ অপরাহ্ণ
ববিতে ভর্তি পরিক্ষায় মেয়েরাই এগিয়ে

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা র ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে এককভাবে পাশের হার ২৮.১১% এছাড়া পাশের হার ‘ক’ ইউনিটে ২৬.৭৯%, ‘খ’ ইউনিটে ২৪.৬৯% এবং ‘গ’ ইউনিটে ৪২.২১%। পরিসংখ্যানে দেখা যায় ছেলে মেয়েদের পৃথকভাবে পাশের হার ৩৩.১৯% ও ৬৬.৮১%।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স সেন্টারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ, অন্যান্য মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পরীক্ষা কমিটির সংশ্লিষ্টদের নিয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

এ বছরের ভর্তি পরীক্ষায় ১৪৪০ আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ১৬৭৪২ জন যা মোট আবেদনের ৪২.২১% । সর্বোচ্চ স্কোর উঠেছে ‘ক’ ইউনিটে ১৭১.৬০, ‘খ’ ইউনিটে ১৬২.৮০ এবং ‘গ’ ইউনিটে ১৭৪.৫।

উলেখ্য, ফলাফল প্রকাশের সময় উপাচার্য শ্রীঘ্রই বরিশাল বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, সহশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন এবং ভর্তি পরীক্ষার ব্যাপারে বরিশাল বাসীর সর্বাত্মক সহযোগিতা কথা স্মরন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।