রাসেল হাওলাদার : নতুন বছরের প্রথম দিনেই সারা দেশের মতো বালিঘোনা এস এম উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি তে বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত উক্ত বিদ্যালয়পড়ুয়া সকল শিক্ষার্থীরা।
বালিঘোনা এস এম উচ্চ বিদ্যালয়, ঝালকাঠীতে বুধবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য বিদ্যালয়ে লেগেছিল উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে। ৬ষ্ঠ শ্রেনি হতে নবম শ্রেনির সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করা হয়।