• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে একতা ব্যবসায়ী সমিতির বর্ষবরন ও মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২০, ২১:০৬ অপরাহ্ণ
রোমে একতা ব্যবসায়ী সমিতির বর্ষবরন ও মিলন মেলা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে পুরাতন ২০১৯ কে বিদায় দিয়ে নতুন ২০২০কে বরন করতে ব্যাপক আয়োজন করে একতা ব্যবসায়ী সমিতি ইতালি।
রোমের তুসকোলনা স্থানীয় হল রুমে একতা ব্যবসায়ী সমিতি বর্ষ বরণ ও মিলন মেলার আয়োজন করে। এ সময় সংগঠনের এক বছর পূর্তিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম এমারত হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুল আবছার, সিনিয়র সহ সভাপতি ফারুক মাতব্বর, সহ সভাপতি নুর ইসলাম মাতব্বর, খোরশেদ আলম, মোঃ মমিন,শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ আতিক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফা কামাল, কোষাধ্যক্ষ হাফেজ আহমেদ, সহ কোষাধ্যক্ষ হুমায়ূন মোল্লা, প্রচার সম্পাদক রনি গোমেজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,এমডি রিয়াজ হোসেন, নব জাগরণ নারী কল্যাণ সমিতি ইতালির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সাধারণ সম্পাদক লিপি আক্তার । এসময় নতুন বছর সবাই মানবতার জন্য কাজ করার দৃড় প্রত্যায় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ শান্তি আর সমৃদ্ধির ছায়া। শেষে তুসকোলনা পার্কে রং বেরংঙের আতসবাজির আলোতে একতা ব্যবসায়ী সমিতির সর্ব স্তরের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা বিদায় জানায় পুরনো বছর কে আর বরন করে নেয় নতুন বছর কে।