• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব বাহেরদিয়া যুব কল্যান সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও শিক্ষা সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০, ১২:২১ অপরাহ্ণ
পূর্ব বাহেরদিয়া যুব কল্যান সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও শিক্ষা সামগ্রী বিতরন
আজ ৮ই জানুয়ারি রোজ বুধবার পূর্ব বাহেরদিয়া যুব কল্যান সংস্থা, ঝালকাঠি এর উদ্যোগে এলাকার মুরব্বিদের শীতবস্ত্র বিতরন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন এবং এস এস সি পরীক্ষার্থীদের শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাহেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলো।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল, সংস্থার সভাপতি জুবায়েদ রাসেল, অর্থ সম্পাদক রিয়াজ তালুকদার, দপ্তর সম্পাদক রাশেদ খান সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
ঝালকাঠি, পূর্ব বাহেরদিয়া যুব কল্যান সংস্থা একটি মানবকল্যান মূলক সংস্থা। এলাকার সচেতন যুব সমাজ এবং মুরব্বিদের সমন্বয়ে উক্ত সংস্থা গঠিত। সদস্যদের নিজেস্ব অর্থায়নে এলাকায় বিভিন্ন সমাজকল্যান মূলক কার্যাবলী করা হয়।