• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি প্রবাসী মেধাবী জাকিয়া জাহান ফরাজীর সাফল্য,ঢাকা মেডিকেলে চান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০, ০২:৩৩ পূর্বাহ্ণ
ইতালি প্রবাসী মেধাবী জাকিয়া জাহান ফরাজীর সাফল্য,ঢাকা মেডিকেলে চান্স

ইতালি প্রতিনিধিঃ
ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ,সিআইপি,ন্যাশনাল এক্সচেঞ্চ কোম্পানির ভাইস চেয়ারম্যান,নেক মানির পরিচালক, জাহাঙ্গীর ফরাজী ও হেলেনা আক্তার কলি চৌধুরী দম্পতির বড় কন্যা
জাকিয়া জাহান ফরাজী (কথা) ঢাকা মেডিকেলে ভর্তি পরিক্ষায় প্রবাসী সন্তানদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। টেলিফোনে জাহাঙ্গীর ফরাজী প্রতিবেদককে জনান প্রবাসে থাকলেও দেশের মানুষের সেবা করাই ছিল একমাত্র লক্ষ। চিকিৎসা সেবায় নিজের মেয়েকে নিয়োজিত করতে পেরে অত্যান্ত আনন্দিত। তিনি বলেন সন্তানদের মানুষ করতে পিতার চেয়ে মায়ের ভূমিকাই মুখ্য। মেয়ের এই সফলতার পিছনে যিনি সব সময় কাজ করেছেন আমার সহধর্মীনী কলি চৌধুরী। মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, তার মধ্যে এটা ছিল আমার জন্য অন্যতম স্বপ্ন ।তিনি সবার নিকট দোয়া চেয়েছেন, জাকিয়া যেন ইসলামের নিয়ম কানুন মেনে ,ভাল মানুষ হয়ে চিকিৎসা সেবায় মানুষের কল্যানে দেশ ও জাতির জন্য কাজ করতে পারে। মানব সেবাই মানুষের শ্রেষ্ঠ সেবা মুলক কাজ। তিনি ইতালি প্রবাসী সকলের দোয়া চেয়েছেন। যে দিন পূর্ণাঙ্গ ডাক্তার হয়ে দেশে প্রবাসীদের পরিবারের পাশে দাড়াতে পারবে সেদিন পিতা হিসাবে গর্ববোধ করব।যেহেতু আমি একজন প্রবাসী। জাকিয়া জাহান ফরাজির জন্য দোয়া চেয়েছেন ফরাজি হাসপাতালের চেয়ারম্যান তার আপন চাচা ডাঃ আনোয়ার ফরাজী সহ পরিবারের সবাই।