• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্ঘম চরাঞ্চল রাঙ্গাবালীতে বোট এ্যাম্বুলেন্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০, ০৩:৩৭ পূর্বাহ্ণ
দূর্ঘম চরাঞ্চল রাঙ্গাবালীতে বোট এ্যাম্বুলেন্সের উদ্বোধন

রাঙ্গাবালী প্রতিনিধি :

পটুয়াখালীর দুর্ঘম চরাঞ্চল রাঙ্গাবালী উপজেলার চিকিৎসা সুবিধার জন্য বোট এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। আইডিসি ও অভিযাত্রিক ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যোগে ‘এমভি পায়রা’ নামে এ সার্ভিসটি চালু করা হয়। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে বোট এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন আইডিএলসি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সিভিল সার্জন ডা.মোহাম্মাদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা.জহির উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহম্মেদ ইসতিয়াক জামি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিরুজ্জামান, রাঙ্গাবালী থানা পুলিশ পরির্শক (তদন্ত) মোস্তফা কামাল, পটুয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম আরিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, রাঙ্গাবালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের হোসেন, চালিতাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুর রহমান, অভিযাত্রিক ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা সমন্বয়কারী মো.জহিরুল ইসলাম।

এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।