• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রিকশা থেকে নামিয়ে কিশোরীকে ৪ বখাটে যুবক নিপীড়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ণ
রিকশা থেকে নামিয়ে কিশোরীকে ৪ বখাটে যুবক নিপীড়ন

ভৈরব উপজেলায় রিকশা থেকে নামিয়ে ১৩ বছরের এক কিশোরীকে চার বখাটে যুবক নিপীড়ন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের সিগন্যালের কাছে তাঁতারকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

কিশোরীর অভিযোগ, তাকে চার যুবক ধর্ষণ করে।

ঘটনার সময় কিশোরী ভৈরব বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশনে রিকশায় আসার পথে যুবকরা তাকে জোর করে রিকশা থেকে নামিয়ে ধর্ষণ করে।

ওই কিশোরীর বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা এলাকায়।

সে তার খালার বাসা টঙ্গীতে থাকত।

ওই কিশোরীকে রেলওয়ে পুলিশ রাতেই উদ্ধার করে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কিশোরীর খালা জানান, আমার বোনজির এ ঘটনায় কঠোর বিচার দাবি করছি।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, ভিকটিম কিশোরীকে রাতেই পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তার ডাক্তারি পরীক্ষা ও মামলার প্রস্তুতি চলছে।