• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির কাতানিয়া আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ণ
ইতালির কাতানিয়া আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
ইতালির কাতানিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ায় কাতানিয়া আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

কাতানিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াব সৌজন্যর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী লিটন ও সাংগঠনিক সম্পাদক আজমির গোরামির যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা জাকির হোসেন আকন্দ।

এ সময় বক্তব্য রাখেন কাতানিয়া আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াসিন পালোয়ান,সিরাজ মুন্সী,শফিকুল ইসলাম খান, আতিকুর রহমান,হাবিব দেওয়ান,সেলিম ছৈয়াল,শাহীন ঢালী,সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সহ আরো অনেকে।

এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন এবং বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।