• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লাল-সবুজ সোসাইটির ভিন্নধর্মী উদ্যোগ “Peace of Mind”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০, ০৭:০১ পূর্বাহ্ণ
লাল-সবুজ সোসাইটির ভিন্নধর্মী উদ্যোগ “Peace of Mind”

বর্তমান তরুন-তরুনীদের একটি বিরাট অংশ জুড়ে দেখা দিচ্ছে ‘ডিপ্রেশন’ বা ‘বিষন্নতা ‘নামক সমস্যা।কেউ কেউ হয়ত বুঝতেও পারছে না ধীরে ধীরে তাদের গ্রাস করছে এই বিষন্নতা নামক ভয়াবহ অসুখ।আবার বুঝতে পারলেও মানুসিক স্বাস্থ্য নিয়ে নেই কোনো মাথা ব্যাথা।
এই তরুনদের মানুসিক স্বাস্থ্য সচেতন করার জন্যই ২৩ শে জানুয়ারি, বুধবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “লাল-সবুজ সোসাইটি” র উদ্দ্যোগে আয়োজিত হয়েছে “peace of mind” নামক কনফারেন্সের।

উক্ত কনফারেন্সের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোটিভেশনাল স্পিকার(কি নোট স্পিকার) ড.আল আসুর রহমান,প্যানেল স্পিকার জামিল হাসান(চাইল্ড প্রোটেকশন অফিসার,ইউনিসেফ,বরিশাল),দীপু হাফিজুর রহমান(আঞ্চলিক ব্যাবস্থাপক,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল), Dr.Thomas Hofer(CEO,Keepdata,Germany).

ড.আল মাসুর রহমান উপস্থিত সবার মাঝে মানুসিক স্বাস্থ্য বিষয়ক ব্যাপক আলোচনা করেন।Frustrating, anxiety, Stress,depression, addiction, anger উক্ত সমস্যা গুলো থেকে বেরিয়ে আসার উপায়গুলো আলোচনা করেন।আর সেই সাথে,সবাইকে মানুসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন অফিসার জামিল হাসান বলেন,”আমরা সবাই শারীরিক স্বাস্থ্য নিয়ে ভাবলেও মানুসিক স্বাস্থ্যের ব্যাপারে একদমই উদাসীন।তাই সবার উচিৎ বিষন্নতার মত ব্যাপার নিয়ে আরো সচেতন হওয়ার।
Dr.Thomas Hofar জার্মানির কিশোর কিশোরীদের মধ্যে ডিপ্রেশন সংক্রান্ত বিষয়ের সচেতনতা নিয়ে আলোচনা করেছেন।
দীপু হাফিজুর রহমান,”লাল-সবুজ”এর এই ভিন্নধর্মী উদ্দ্যোগকে সাধুবাদ জানান।