• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০, ১৭:২২ অপরাহ্ণ
জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ছাদেকুল আরিফিন বলেছেন, পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, নিজের ও দেশের জন্য শিক্ষা গ্রহন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের সময়, নিয়মানুবর্তিতা ও ন্যয় নিষ্ট নিয়ে কাজ করতে হবে। মোবাইল থেকে শিক্ষার্থীদের দুরে রাখতে হবে।

মঙ্গলবার জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের ২০১৯ সনে বিদ্যালয়ে ক্লাশ উন্নীত শিক্ষার্থীদের গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ছাদেকুল আরিফিন এসব কথা বলেন।

অনুষ্ঠানটি বিদ্যালয় অঙ্গনে সসুজ্জিত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন।

জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের সভাপতি সালেহ্ এম. শেলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও গ্রাজুযেশন সনদ প্রাপ্ত শিক্ষার্থী ও পিএসসি ও জেএসজি শিক্ষার্থীরা।

এসময় অনুষ্টানে উপস্থিত শিক্ষার্থী-অভিভাবক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মান, পরিছন্নতা এবং শিক্ষার্থীদের অভূতপূর্ব ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। ##