• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে ইউরোপ আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে বিমানবন্দরে অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ণ
ইতালিতে ইউরোপ আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে বিমানবন্দরে অভ্যর্থনা

ইতালি প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর ইতালি সফরকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী নেতৃবৃন্দ ইতালিতে আসতে শুরু করেছেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মজিবুর রহমান রবিবার দুপুরে রোমের লিওনার্দো দ্যা ভিঞ্চি বিমানবন্দরে নামলে ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউরোপ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া সহ ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ ৪ ফেব্রুয়ারি ইতালির প্রধান মন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ইতালিতে আসবেন।

প্রাধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে ইতালি আওয়ামীলীগ এক গনসংবর্ধনার আয়োজন করেছে।

গণসংবর্ধনায় যোগ দিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ইতালির রোমে এসে ইতিমধ্যে পৌঁছেছেন।