• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে রাষ্ট্রদূতের বিএনপি প্রীতি,প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০, ০৯:৪৭ পূর্বাহ্ণ
ইতালিতে রাষ্ট্রদূতের বিএনপি প্রীতি,প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

ইতালি প্রতিনিধিঃ

ইতালির সফররত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী,আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

খোদ ইতালি বিএনপির সহ সভাপতি জহিরুল আলম আমন্ত্রণ পেয়েছে প্রধানমন্ত্রী কতৃক বাংলাদেশ দূতাবাসের ভবন উদ্বোধন অনুষ্ঠানে।

রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদারের বিএনপি প্রীতিতে হতবাক ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জহিরুল আলমের আমন্ত্রণের ব্যাপারে কিছুই জানে ইতালী আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

জহিরুল আলম বর্তমান ইতালি বিএনপির সহ সভাপতির দায়িত্বে রয়েছে।

বাংলাদেশ দূতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন জহিরুল বাংলাদেশ সমিতির একাংশের সাধারণ সম্পাদক সেদিক থেকে দাওয়াত পেয়েছেন।

এদিকে রোমে সাংবাদিকদের দুটি সংগঠন থাকলেও কোন সংগঠনের সভাপতি সম্পাদককে দূতাবাসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।