• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি সফররত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে কাতানিয়া আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ণ
ইতালি সফররত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে কাতানিয়া আওয়ামী লীগ

ইতালি প্রতিনিধিঃ ইতালির রোম সফর কালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে ইতালি আওয়ামী লীগ কাতানিয়া শাখা।

সফরকালীন সময় কাতানিয়া আওয়ামী লীগ ব্যানার ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়।

হোটেল গ্রান্ড পার্কের সামনে কাতানিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াব সৌজন্যর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কাতানিয়া আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, কাতানিয়া যুবলীগ নেতা হুমায়ুন কবির, সিরাকুসা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম নবীন।

এ সময় নওয়াব সৌজন্য বলেন নেত্রীর ভালবাসার টানে ছুটে যাই বিভিন্ন দেশে।

এবার ইতালির রোমে এসেছেন আমরা নেত্রীকে এক নজর দেখার জন্য এসেছি।

আমাদের চাওয়া পাওয়ারয় কিছু নেই। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার একজন কর্মী হয়ে থাকতে চাই।