• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মমুখি প্রশিক্ষণ পেলো সাড়ে ১১ হাজার তরুন-তরুনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০, ১২:০৯ অপরাহ্ণ
কর্মমুখি প্রশিক্ষণ পেলো সাড়ে ১১ হাজার তরুন-তরুনী

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়

বাকেরগঞ্জ প্রতিনিধি

কর্মমুখি প্রশিক্ষণ পেলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের সাড়ে ১১ হাজার তরুন তরুনী।

ওয়েভ ফাউন্ডেশনের এম্পাওয়ার ইয়্যুথ ফর ওয়ার্ক প্রকল্প অফিসে বাকেরগঞ্জের ইয়ূথ রিপোর্টার ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।

রোববার বেলা ১১ টায় অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমান।

প্রকল্পের টেকনিক্যাল অফিসার মাহমুদ সোহেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তা রাখেন যুগান্তর ব্যুরোর সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান পান্থ, মাইটিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ সেলিম, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম স্বজন, যুগান্তর বাকেরগঞ্জ প্রতিনিধি জুয়েল তালুকদার, আজকের বার্তার স্টাফ রিপোর্টার শাকিল মাহমুদ, সাংবাদিক এসএম পলাশ, বায়েজিদ বাপ্পি প্রমুখ।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের তরুণ-তরুণীদের আর্থ-সামাজিক উন্নয়নে অক্সফাম ও এর সহযোগী সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের কর্তৃক বাকেরগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নে বা¯Íবায়নাধীন পাঁচ বছর মেয়াদী ‘এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক’ শীর্ষক এই প্রকল্পটি ১৩ হাজার ৬৩০ তরুণ ও তরুণীর জীবন দক্ষতা, কারিগরী দক্ষতা ও উদ্যোক্তা হিসাবে তৈরি হওয়ার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির জন্য গত ৩ বছর ধরে কাজ করছে।

দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের চাকুরীর সুযোগ সৃষ্টি, নতুন ব্যবসায়িক উদ্যোগ তৈরি, আর্থিক সহযোগিতা অর্জণে নারীর অগ্রাধিকার ইত্যাদি বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি যুবদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কন্ঠস্বর মূলধারার গণমাধ্যমে তুলে আনতেও প্রয়াস চালিয়ে যাচ্ছে। ##