• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গণশিল্পী মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২০, ০৩:৪৭ পূর্বাহ্ণ
গণশিল্পী মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই

জাতির সূর্য সন্তান, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই (ইন্না…রাজিউন)।

রোববার (০৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১.৫০ মিনিটে ইন্তেকাল করেন।

সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১২টায় তাঁর মরদেহ বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে।

আজ আছরবাদ পুলিশ লাইন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

‍এই সূর্য সন্তান বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গণসংগীত শিল্পী ছিলেন।

তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রিপোর্ট একাত্তরের প্রকাশক ও সম্পাদক ‍সাঈদ পান্থসহ পরিবারবর্গ।