• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়’র উপাচার্য সাথে লিয়াকত আলী জমাদ্দারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২০, ১৭:৪৫ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়’র উপাচার্য সাথে লিয়াকত আলী জমাদ্দারের সৌজন্য সাক্ষাৎ

আবু তালহা রিমন \

বরিশাল বিশ্ববিদ্যালয়’র উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরিফিন’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বেল ভিউ মেডিক্যাল সার্ভিসেস ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক (মার্কেটিং) ও বরিশাল প্রতিদিন পত্রিকার সহঃ সম্পাদক মোঃ লিয়াকত আলী জমাদ্দার।

সোমবার ভিসি’র কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তার (ভিসি’র) হাতে বেল ভিউ মেডিক্যাল সার্ভিসেস ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন বছরের ক্যালেন্ডার ও বই সামগ্রী তুলে দেন মোঃ লিয়াকত আলী জমাদ্দার।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ শামসুদ্দিন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন ববি’র লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহঃ অধ্যাপক ডক্টর মোঃ খোরশেদ আলম প্রমুখ।