• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববিতে লোকপ্রশাসন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২০, ১৮:৩৫ অপরাহ্ণ
ববিতে লোকপ্রশাসন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

 

ববি প্রতিনিধি ::

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়স্থ জীবনানন্দ দাশ কনফারেন্স সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়। বিভাগটির শিক্ষার্থী কল্যাণ পরিষদ (সোয়াপ) এর উদ্যোগে বেলা দশটায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগটির চেয়ারম্যান রিফাত মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবীব, প্রভাষকবৃন্দ হোসনেয়ারা ডালিয়া, সিরাজিস সাদিক, মারুফা আক্তার, সুমাইয়া নিঝুম, নুসরাত নিপু, রানী সুলতানা এবং সোয়াপ নেতৃবৃন্দ। অতিথিরা নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।