• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে গজল শুনলেন তসলিমা !

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৩:০৫ পূর্বাহ্ণ
গভীর রাতে গজল শুনলেন তসলিমা !

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘদিন নিজের একা থাকা নিয়ে সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সম্প্রতি নিজের ফেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, রাত দেড়টায় এক বাড়ি থেকে গজল শুনে বাড়ি ফিরলাম।

ভেতর থেকে দরজা খুলে দেয়ার কেউ নেই।

কেউ চিল্লানোর নেই, কোথায় ছিলাম, কেন রাত হলো।

আমিই তালা খুলে ঘরে ঢুকি।

‘ভেতরে অপেক্ষা করে সাদা ফুটফুটে বেড়াল।

গোছানো বাড়ি, এলোমেলো করার, নষ্ট করার, এখানে ওখানে কাপড় চোপড়, চায়ের কাপ, মদের বোতল ফেলে রাখার কেউ নেই, বিকট শব্দে টেলিভিশনের বিচ্ছিরি অনুষ্ঠান দেখারও কেউ নেই।’

একা থাকার আনন্দ যে কী ভীষণ, তা দীর্ঘকাল যে একা না থেকেছে, সে বুঝবে না বলে মন্তব্য করেন এই লেখিকা।