• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার আত্মহত্যার পর কবরের পাশে প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০, ১৫:৪৮ অপরাহ্ণ
প্রেমিকার আত্মহত্যার পর কবরের পাশে প্রেমিকের আত্মহত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমিকার আত্মহত্যার শোকে ১৩ দিন পর প্রেমিক সোহাগ মল্লিক (১৮) প্রেমিকার কবরের পাশে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সোহাগ মল্লিক উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মল্লিকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মল্লিকের ছেলে সোহাগ মল্লিকের সঙ্গে পার্শ্ববর্তী খ্রিস্টান ধর্মাবলম্বী শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

কিন্তু এ প্রেমে বাধা হয় তাদের পরিবার।

এ ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে।

পরে প্রেমিকার মৃত্যুর শোকে ১০ জানুয়ারি রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের নিকট গিয়ে সবার অজান্তে বিষপান করে।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।