• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে একুশ উদযাপন পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০, ১৫:৫৪ অপরাহ্ণ
রোমে একুশ উদযাপন পরিষদের কমিটি গঠন

ইতালি প্রতিনিধিঃ

ইতালির রোমে প্রতি বছরের ন্যায় এবারও মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও মহান একুশ উদযাপন করা হবে।

এ উপলক্ষে রোমের ধুমকেতু কার্যালয়েরএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকলের সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলীকে প্রধান উপদেষ্টা, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু আহম্মেদ শহীদুল্লাকে আহবায়ক,গাজীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন বেপারীকে সদস্য সচিব করে তিন সদস্যর আংশিক কমিটি ঘোষনা করা হয়।

মিডিয়া সহ সহযোগীতায় থাকবেন ইতালি বাংলা প্রেস ক্লাব।

সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব নুরে আলম সিদ্দিকী বাচ্চু,বাংলাদেশ সমিতির সহ সভাপতি জসিম উদ্দিন,জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামীম,ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন,যুবস এর প্রধান উপদেষ্টা তাফসিরুল আলম,সাধরণ সম্পাদক ওসমান গনি,গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম সহ আরো অনেকে। এসময় একুশ উদযাপন নিয়ে বিশদ আলোচনা করা হয়।

রোমের লার্গো প্রেনেসতিনা ২০ শে ফেব্রুয়ারি রাত ৯টা থেক কর্মসূচী শুরু হবে জানিয়েছে উদযাপন পরিষদ।