• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএম কলেজে বসন্ত উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০, ১৬:০৪ অপরাহ্ণ
বিএম কলেজে বসন্ত উৎসবের উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক \ বরিশাল বিএম কলেজে সংস্কৃতি পরিষদের আয়োজনে বসন্ত উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শনিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসব ১৪২৬ এর উদ্ধোধন করা হয়েছে। সভাপতিত্ব করেন সংস্কৃতি পরিষদের সভাপতি উৎপল হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গোলাম কিবরিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. অলক কুমার সাহা ও কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে মানবমনের নতুনকে বরণ করার উৎসব হচ্ছে বসন্ত। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে সারা দেশে আয়োজন করা হচ্ছে বসন্ত উৎসব। ##